/indian-express-bangla/media/media_files/2025/11/23/cats-2025-11-23-13-22-02.jpg)
বাবা-মেয়ের শেষ মুহূর্ত
Harman Sidhu Tragic Death: গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মত্যু বছর ৩৭-এর তরুণ তুর্কি সংগীতশিল্পী হরমন সিধু। PTC নিউজের তথ্য অনুযায়ী, মানসা–পটিয়ালা রোডে খিয়ালা গ্রামের কাছে তাঁর গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের প্রভাব এতটাই ভয়াবহ ছিল গাড়িটি পুরো চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই হরমন সিধুর মৃত্যু হয়। হৃদয়বিদারক খবর সামনে আসতেই স্তব্ধ পঞ্জাবি বিনোদন জগৎ। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী ও কন্যাকে। পপুলার গায়ক হরমন সিধুর আকস্মিক মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মেয়ের সঙ্গে কাটানো এক আবেগঘন মুহূর্ত। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন হরমনের অনুরাগীরা।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই হরমন সিধু ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে কাটানো এক স্নেহময় একটি মুহূর্ত শেয়ার করেছিলেন। যা এখন ভক্তদের কাছে হৃদয়বিদারক এক স্মৃতিতে পরিণত হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে পঞ্জাবি গায়ক হাসিমুখে ছোট্ট মেয়ের পাশে দাঁড়িয়ে আছেন আর হাতে গাঁদা ফুল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। বাবা–মেয়ের একসঙ্গে কাটানো মুহূর্তটাই যে স্মৃতি হয়ে যাবে সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি হরমন। পিতৃহারা লক্ষ্মীছানার জন্যও দুঃখপ্রকাশ করেছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ওই ক্লিপিংয়ে হরমন এবং তাঁর মেয়েকে গাঁদা ফুল নিয়ে পোজ দিয়েছিলেন। সঙ্গে ছিল লিটল প্রিন্সেসের বেশ কয়েকটি ছবি যেখানে সে পরেছিল বেগুনি রঙের ড্রেস। পোস্টটির ব্যাকগ্রাউন্ডে বাজছে গুরনাম ভুল্লার গান 'দুনিয়া' যার আবেগঘন লাইন 'ম্যায়নু হোর নেহি কুছ চাহিদা, মেরি তা দুনিয়া তু' (Mainu Hor Nahi Kuch Chahi Da, Meri Ta Duniya Tu)।' এই পোস্টে শোকজ্ঞাপন করে হরমনের ভক্তরা লিখেছেন, 'আত্মার শান্তি কামনা করি, খুব তাড়াতাড়ি চলে গেলে।' সঙ্গে ভাঙা হৃদয়ের ইমোজি।
আরও পড়ুন মাত্র ৩৭-এ থামল সুরেলা সফর, সড়ক দুর্ঘটনায় গাড়ি দুমড়েমুচড়ে শেষ! মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়কের
তিনি ছিলেন মানসা জেলার কাছে খিয়ালা গ্রামের বাসিন্দা। সেখানে পঞ্জাবি সংগীত ও লোকসংস্কৃতির বিশেষ প্রচলন ছিল। সংগীতের পরিবেশে শৈশব কেটেছিল প্রয়াত শিল্পী হরমন সিধুর। একর ফলে ছেলেবেলা থেকেই তাঁর মধ্যে গান গাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয়। পরে সেই গানকেই পেশা হিসেবে গ্রহ করেন হরমন। ২০০৭ সালে মিস পূজার সঙ্গে জুটি বেঁধে প্রতিটি পঞ্জাবি পরিবারের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন হরমন সিধু। তাঁদের যুগলবন্দির সেরা উপহার Paper Ya Pyar। এই গান মুক্তির পর রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন।
আরও পড়ুন মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা প্রাণ কাড়ল তরুন শিল্পীর, কে এই ৩৭ বছরের জনপ্রিয় গায়ক?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us