/indian-express-bangla/media/media_files/2025/11/22/cats-2025-11-22-14-22-53.jpg)
প্রয়াত গায়ক
Harman Sidhu Passes Away: সদ্যই না ফেরার দেশে চলে গিয়েছেন বিশিষ্ট পঞ্জাবি গীতিকার নিম্মা লোহারকা। দীর্ঘ রোগের সঙ্গে লড়াই করে অবশেষে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গিয়েছেন। ৪৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিম্মা লোহারকার মৃত্যুতে পঞ্জাবি সংগীতের জগতে নেমে এসেছে শোকের ছায়া। সেই রেশ কাটতে না কাটতেই পঞ্জাবি সংগীতের দুনিয়ায় ফের নক্ষত্রপতন। প্রয়াত বিখ্যাত পঞ্জাবি গায়ক হরমন সিধু। শনিবার মানসা জেলার খিয়ালা গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
PTC নিউজের তথ্য অনুযায়ী, মানসা–পটিয়ালা রোডে খিয়ালা গ্রামের কাছে তাঁর গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের প্রভাব এতটাই ভয়াবহ ছিল গাড়িটি পুরো চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই হরমন সিধুর মৃত্যু হয়। মৃত্যুকালে গায়ক রেখে গেলেন তাঁর স্ত্রী ও কন্যাকে। দেড় বছর আগে মারা গিয়েছেন হরমনের বাবা-ও। পঞ্জাবি গায়কের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ভক্তরা। হৃদয়বিদারক খবর সামনে আসতেই যেন একপ্রাকর স্তব্ধ পঞ্জাবি বিনোদন জগৎ।
আরও পড়ুন ICU-তেই সব শেষ! মাত্র ৩৫ এ থামল সুরেলা সফর, সংগীতের নক্ষত্রপতনে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
জনপ্রিয় পাঞ্জাবি গায়ক হরমন সিধু যিনি মিস পূজার সঙ্গে হিট গান 'পেপর বা পেয়ার'–এর জন্য সকলের কাছে বিশেষ পরিচিত। মাত্র ৩৭ বছরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাঁর অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবার। স্থানীয় বাসিন্দা নাজার সিং নূর জানান, এই ঘটনায় বেঁচে থাকার কোনও সম্ভাবনাই ছিল না। তরুণ এই গায়কের আকস্মিক মৃত্যুতে পুরো অঞ্চল, তাঁর ভক্তরা এবং পঞ্জাবি সংগীতজগত গভীর শোকে মুহ্যমান।
বহু শিল্পী ও সংগীতজগতের ব্যক্তিত্ব তাঁদের শোকজ্ঞাপন করেছেন। গীতিকার হিসেবেও তিনি ছিলেন সকলের পছন্দের পাত্র। হরমনের লেখা অনেক গানই শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। পাঞ্জাবি সঙ্গীতজগত আরও এক প্রতিভাকে খুব তাড়াতাড়ি হারাল সে কথা বলার অবকাশই রাখে না। হরমনের উল্লেখযোগ্য জনপ্রিয় গানের তালিকায় রয়েছে Koi Chakkar Nai, Bebe Bapu, Babbar Sher, and Multan VS Russia-সহ আরও অনেক।
আরও পড়ুন ৫০-এর আগেই থামল সুহানা সফর, সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন! জীবনাবসান কিংবদন্তি গীতিকারের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us