Entertainment Latest Live News Updates: রাজনীতির দেয়াল ভাঙল ব্যক্তিগত সম্পর্ক! মিঠুন-রচনার সম্পর্ক চর্চায়

Entertainment Latest Live News Updates: “মিঠুনদার প্রতি আমার সবসময় আলাদা সম্মান, আলাদা ভালোবাসা রয়েছে। আমি তাঁকে কখনও রাজনীতিবিদ হিসেবে দেখি না। গোটা ভারতবর্ষে মহানায়কের পর যদি কেউ থাকেন, তিনি মিঠুন চক্রবর্তী।”

Entertainment Latest Live News Updates: “মিঠুনদার প্রতি আমার সবসময় আলাদা সম্মান, আলাদা ভালোবাসা রয়েছে। আমি তাঁকে কখনও রাজনীতিবিদ হিসেবে দেখি না। গোটা ভারতবর্ষে মহানায়কের পর যদি কেউ থাকেন, তিনি মিঠুন চক্রবর্তী।”

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Rachana Banerjee -Mithun Chakraborty

রাজনীতির দেয়াল ভাঙল ব্যক্তিগত সম্পর্ক!

Entertainment Latest Live News Updates: মিঠুন চক্রবর্তীর প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা অকপটে জানালেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। যদিও দু’জনই বর্তমানে ভিন্ন রাজনৈতিক মতাদর্শে অবস্থান করছেন, তবুও সেই পার্থক্য তাঁদের ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতাকে একটুও প্রভাবিত করতে পারেনি, এমনটাই জানালেন রচনা। রচনার কথায়, “মিঠুনদার প্রতি আমার সবসময় আলাদা সম্মান, আলাদা ভালোবাসা রয়েছে। আমি তাঁকে কখনও রাজনীতিবিদ হিসেবে দেখি না। গোটা ভারতবর্ষে মহানায়কের পর যদি কেউ থাকেন, তিনি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।”

Advertisment

তিনি আরও বলেন, জাতীয় স্তরে সম্মানিত এমন একজন শিল্পীর সঙ্গে কাজ করা তাঁর কাছে গর্বের বিষয়। “আমরা একসঙ্গে বহু ছবিতে কাজ করেছি। তিনি আমার নায়ক ছিলেন। ব্যক্তিগতভাবেও আমি তাঁকে অত্যন্ত সম্মান করি।”

রাজনৈতিক মতপার্থক্যের প্রসঙ্গ উঠলেও তা গুরুত্ব দিতে নারাজ তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, “হতে পারে রাজনীতির জায়গায় উনি আলাদা, আমি আলাদা। কিন্তু সেই জায়গাটা বাদ দিলে উনি আমার কাছে ভীষণ ভালোবাসার মানুষ।”

  • Feb 05, 2026 15:40 IST

    Priyanka Chopra: বেয়ারিলিতে প্রিয়াঙ্কার নিরাপত্তায় জানালায় লোহার গ্রিল বসান বাবা

    প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়ার কথায়, বিদেশ থেকে বেয়ারিলিতে ফেরার পরই সমস্যার শুরু। স্থানীয় বহু কিশোর প্রিয়াঙ্কাকে উত্যক্ত করতে শুরু করে। তিনি বাইরে বেরোলেই কেউ না কেউ পিছু নিত, যা ধীরে ধীরে পরিবারের কাছে বড় নিরাপত্তা উদ্বেগে পরিণত হয়। এক কিশোর নাকি তাঁদের বাড়িতে ঢোকার চেষ্টাও করে। এই ঘটনার পরই মেয়ের নিরাপত্তার কথা ভেবে প্রিয়াঙ্কার বাবা, ডা. অশোক চোপড়া, বাড়ির জানালায় লোহার গ্রিল বসানোর সিদ্ধান্ত নেন।



  • Feb 05, 2026 14:30 IST

    Aryaan-SRK: 'মন্নতে আসুন, মদ খাই...', আরিয়ানকে ডোন্ট কেয়ার, শাহরুখকে নিয়ে কী বললেন অভিনেতা?

    তবে এই সিরিজে মনোজ পাহওয়ার যোগদান এতটা সহজ ছিল না। সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, প্রথমে তিনি এই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন। প্রথম কথোপকথনের প্রসঙ্গে মনোজ বলেন, “আরিয়ান আমাকে এমন কিছু করতে বলেছিল যা আমি আগে কখনও করিনি। এই চরিত্রের জন্য আমি কোনো অডিশন দিইনি। সে সরাসরি ফোন করে বলেছিল, সে আমাকে এই চরিত্রে চায়। আমি প্রথমে তাকে না করে দিই।”



  • Feb 05, 2026 13:48 IST

    Arjun Kapoor: সাফল্যের মাঝেই শোক, মায়ের জন্য লেখা অর্জুন কাপুরের পোস্টে কেন ফিরছে পুরনো বিতর্ক?

    সাফল্য ও ব্যর্থতা- এই দুই বিপরীত অভিজ্ঞতাই জীবনের অবিচ্ছেদ্য অংশ। কখনও মানুষ সাফল্যের পেছনে নিরলস ছুটে চলে, অথচ প্রতিটি ধাপে তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। আবার কখনও সাফল্য আসে এমন এক সময়ে, যখন মন সেই আনন্দ গ্রহণের জন্য প্রস্তুত থাকে না। করতালির শব্দ চারদিক থেকে ভেসে এলেও হৃদয়ের ভেতরে তখন ভারী নীরবতা জমে ওঠে। বলিউডে যদি এমন কোনও অভিনেতা থাকেন, যিনি এই তিনটি পর্যায়ই গভীরভাবে অনুভব করেছেন, তিনি নিঃসন্দেহে অর্জুন কাপুর।



  • Feb 05, 2026 13:02 IST

    Actor R Madhavan: 'বাইরে যাও, টাকা কামাও...', মাধবনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্ত্রী সরিতা?

    অভিনেতা আর মাধবন সম্প্রতি তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা অকপটে ভাগ করে নিয়েছেন- যে সময়ে তিনি টানা চার বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। এই বিরতি শুধু কাজ থেকে দূরে থাকা নয়, বরং নিজের ভেতরের মানুষটিকে নতুন করে চিনে নেওয়ার একটি পর্ব ছিল বলে মনে করেন অভিনেতা। তাঁর কথায়, এই সময়টা তাঁকে ব্যক্তিগত ও পেশাগত- দুই দিক থেকেই নতুন করে গড়ে তুলতে সাহায্য করেছে।



  • Feb 05, 2026 12:11 IST

    Miss India: ঐশ্বর্য নয়, কেন জিতেছিলেন সুষ্মিতা?

    ভারতের বিউটি পেজেন্ট ইতিহাসে ১৯৯৪ সালের মিস ইন্ডিয়া ছিল সবচেয়ে আলোচিত আসরগুলোর একটি, যেখানে মুখোমুখি হন ভবিষ্যতের দুই বিশ্বসুন্দরী সুষ্মিতা সেন ও ঐশ্বর্য রাই। তখন মডেলিং দুনিয়ায় প্রতিষ্ঠিত মুখ এবং ‘পেপসি গার্ল’ হিসেবে ঐশ্বর্যই ছিলেন ফেভারিট। কিন্তু শেষ পর্যন্ত মুকুট ওঠে সুষ্মিতার মাথায়, ঐশ্বর্য হন প্রথম রানার-আপ। ফল ঘোষণার পর ছড়িয়ে পড়ে গুজব- র‌্যাম্পে নাকি হোঁচট খেয়েছিলেন ঐশ্বর্য। সম্প্রতি সেই জল্পনা উড়িয়ে দেন রুবি। তিনি জানান, সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ বিচারকদের কৌশলগত মূল্যায়নের ফল, কোনও দুর্ঘটনার কারণে নয়।



  • Feb 05, 2026 11:53 IST

    Debolinaa Nandy: সায়কের ইস্যুতে মুখ খুলে বিস্ফোরক দেবলীন!

    সায়ক চক্রবর্তীর রেস্তোরাঁ বিতর্কে দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন দেবলীনা নন্দী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, ব্যক্তিগত বিষয় তিনি ব্যস্ত রয়েছেন। কাকে সমর্থন করছেন তা প্রকাশ করা বাধ্যতামূলক নয় বলেও জানান তিনি। নীরবতা নিয়েও ট্রোল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শান্তিতে থাকতে দেওয়ার আবেদন জানান দেবলীন।



tollywood news Tollywood Actress tollywood Tollygaunj Entertainment News Today Entertainment News entertainment Rachana Banerjee mithun chakraborty