/indian-express-bangla/media/media_files/2025/11/16/rahul-2025-11-16-17-15-37.jpg)
কী বলছে রাহুল-পুত্র?
Rahul and Priyanka Son Shohoj: একজন তারকা সন্তানের যে ধরণের বৈভব বা সুযোগ সুবিধা থাকে, সাধারণ মানুষের সেটা থাকে না।, এমনটা শোনা যায় মাঝে মাঝেই। তবে, বেশ কিছু তারকা সন্তান ঠিক এমনভাবেই বড় যাতে তার মধ্যে জীবনের নানা ভ্যালু থাকে। অন্তত, রাহুল এবং প্রিয়াঙ্কার সন্তান সহজের মধ্যে এমন নানা সম্ভাবনা প্রবল।
রাহুল এবং প্রিয়াঙ্কার সন্তান সহজ যে তাঁদের জীবনে ছোট বস, সেকথা অভিনেতা আগেই জানিয়েছেন। কিন্তু, সহজকে তাঁরা যে একেবারেই অন্যরকমভাবে বড় করে তুলছেন তা সহজ নিজেই প্রমাণ করেছে। সেদিন বাবার অনুষ্ঠানে হাজির হয়ে নিজের জনপ্রিয়তা এবং প্রাচুর্য প্রসঙ্গে যা বলল সে, এতে রাহুল এবং প্রিয়াঙ্কার তারিফ করতে হয়। তারকা হয়েও যে তাঁরা এভাবে ছেলেকে নানা কিছু শেখাচ্ছেন, এতেই নেটপাড়ার সদস্যরা বেশ খুশি।
Benny Basu: মা-কে হারিয়ে শোকাতুর, বেণীর কাতর আর্জি, 'আর হাসব না মা..'
রাহুল সোজাসুজি সহজকে প্রশ্ন করেন তুমি যেভাবে বড় হচ্ছ, তুমি যদি আমার সঙ্গে বা মায়ের সঙ্গে কোথাও যাও, সবাই যে গুরুত্ব তোমায় দেয়, এটা কি তোমার কাছে ভাল না খারাপ? সহজ যে কতটা সহজ চোখে এই জীবনকে দেখে, তাও আবার এই ছোট্ট বয়সে তা-ই যেন প্রমাণ পেল। সহজ-কে বলতে শোনা গেল...
Amitabh Bachchan: 'দেশভাগের আগে থেকেই বন্ধুত্ব', বলিউড হারাল এক যুগের অভিনেত্রীকে, শোকে কাতর অমিতাভ
"আমায় আমার বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে, সহজ তুমি খুব ফেমাস। আমি বললাম না আমার বাবা-মা দুজনে ফেমাস। আমি না। আমি এটাও বলেছিলাম যে আমি একারণে জনপ্রিয় হতে চাই না, বা এভাবে জনপ্রিয় হতে চাই না যে আমি প্রিয়াঙ্কা এবং রাহুলের সন্তান। আমি সহজ বন্দ্যোপাধ্যায় হিসেবে পরিচিতি পেটে চাই। সেটার জন্যই তো আমি কাজ করছি। আমার যেন নিজস্ব একটা পরিচয় থাকে। ক্ষতি থাকতেই পাড়ে, কিন্তু আমি চাই যেন এই বিষয়টা আমায় এফেক্ট না করে।"
প্রসঙ্গে রাহুল এবং প্রিয়াঙ্কার এই শিক্ষা যেন মন ছুঁয়ে গিয়েছে সকলের। কেউ বলছেন, ছেলেটা এই বয়সে এত পরিণত। আবার কেউ বলছেন, 'কি সুন্দর ভাবে কথা গুলো গুছিয়ে বলল, বাবা-মায়ের শিক্ষা বোঝা যাচ্ছে।' আবার কারওর কথায়, 'যোদ্ধা তৈরি হচ্ছে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us