/indian-express-bangla/media/media_files/2025/11/30/mixcollage-30-nov-2025-10-05-am-6430-2025-11-30-17-43-15.jpg)
কী জানা যাচ্ছে?
মহেশ ভাটের ১৯৯০ সালের আইকনিক মিউজিকাল রোম্যান্স আশিকি–র মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান রাহুল রায়। প্রথম ছবিতেই জাত-নায়কের ইমেজ তৈরি হওয়ায়, তিনি তখন হিন্দি সিনেমার সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ হয়ে ওঠেন। তবে আশিকির বিপুল সাফল্য পুনরাবৃত্তি করতে না পারায় ধীরে ধীরে পিছিয়ে পড়েন তিনি। বহু বছর পর ২০০৭ সালে বিগ বস–এর প্রথম সিজন জিতে আবার আলোচনায় আসেন।
কিন্তু ২০২০ সালে আকস্মিক ব্রেন স্ট্রোক তাঁর জীবনে বড় ধাক্কা আনে। দীর্ঘ চিকিৎসা ও কর্মবিরতির পর তিনি সম্প্রতি কানু বেহলের, সমালোচকদের প্রশংসিত ছবি, আগরা–তে অভিনয় করেন, যা চলতি মাসে সীমিত পরিসরে মুক্তি পায়।
Jeet: জন্মদিনে বড়সড় ধামাকা! বিপ্লবী না ডাকাত? কোন রূপে ফিরলেন জিৎ?
এবার আবার রাহুল রায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নতুন একটি ভিডিও। বিহারের বিক্রমগঞ্জে একটি বিয়ে বাড়িতে, মঞ্চে গিটার হাতে দেখা যায় তাঁকে। সঙ্গে চলছে আশিকি–র সেই চিরকালীন টাইটেল ট্র্যাক। কালো স্যুট ও লম্বা চুলে নিজের আশিকি-লুকে অভিনেতা। মঞ্চের আয়োজকরাও অতিথিদের উৎসাহিত করছিলেন। মাঝেমধ্যেই রাহুল মঞ্চ ছেড়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আবার ফিরে এসে গানে ঠোঁট মিলিয়েছেন।
এই ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের মতে, আশিকি–র মতো ব্লকবাস্টার ছবির নায়ককে আজ বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা দুঃখজনক। অনেকেই লিখেছেন-খ্যাতি ক্ষণস্থায়ী, আর সেই আলো ধরে রাখতে না পারলে কঠিন হয়ে পড়ে টিকে থাকা।
অন্যদিকে ইন্টারনেটের বড় অংশ রাহুল রায়ের এই মনোভাবকে সম্মান জানিয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি এমন একজন শিল্পীকে দেখছি যে আজও তাঁর প্রতিভার বিনিময়ে উপার্জন করতে পারেন। সুযোগকে ছোট না ভেবে কাজে লাগানোর মতো নম্রতা সবার থাকে না।” আরেকজনের মন্তব্য, “জীবন চালানোর জন্য যা সবচেয়ে ভাল জানেন তিনি তাই করছেন। সবাই তো শাহরুখ বা রণবীর হয়ে হাই-প্রোফাইল বিয়েতে নাচতে পারে না।”
কেউ কেউ যুক্তি দিয়েছেন- অন্য পেশার মতো অভিনয়ে অবসরের পর স্থায়ী আয়ের সুযোগ নেই। তাই পুরোনো জনপ্রিয় চরিত্রের প্রতি দর্শকের ভালোবাসা যদি আজও থাকে, তবে তা মূল্যবানই। মজার বিষয়, রাহুলের বর্তমান লুককে কেউ তুলনা করেছেন জন উইকের সঙ্গে, কেউ আবার হ্যারি পটার–এর সেভেরাস স্নেপের সঙ্গে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us