/indian-express-bangla/media/media_files/2025/11/19/raima-2025-11-19-10-56-52.png)
কী বললেন রাইমা?
Raima Sen Father Death Anniversery: বাবাকে ছাড়া একটা বছর। সন্তানের জীবন থেকে বাবা চলে গেলেই তারা বুঝতে পারে, সে মানুষটার ভূমিকা ঠিক কথাটা ছিল। গত বছর এই দিনে অভিনেত্রী রাইমা সেন হারিয়েছিলেন তার বাবাকে। আর এক বছর পর আবার, বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে জানালে নিজের মনের অনুভূতিই কথা।
বাবা মায়ের স্মৃতি সবসময় অন্তরে রেখে দেন সন্তানরা। তারা যখন সঙ্গে থাকেন না, একটাই আশা সকলের মনের মধ্যে কাজ করে, হয়তো কোন এক অজানা জায়গা থেকে তারা তাঁদের দেখছেন। গত বছর যেদিন কে ভরত মারা যান, রাইমা কলকাতায় ছিলেন না। শুধু তাই নয়, সেদিন সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে রেখেছিলেন। কলকাতায় ফিরে, রিয়া রাইমা এবং মুনমুন তিনজন মিলে ভারতে শেষকৃত্য সম্পন্ন করেন। একটা বছর পর, বাবাকে ছেড়ে থাকার অনুভূতির কথা জানালেন।
Shatrughna Sinha: 'একটু মদ খাও', শত্রুঘ্ন-কে এহেন পরামর্শ দেন কে?
যে ছবি দেখা যাচ্ছে, বাবা এবং মেয়ে দুজনের পরণেই কালো রঙের পোশাক। দুজনেই খিলখিলিয়ে হাসছেন। রাইমা বাবাকে উদ্দেশ্য করে লিখলেন...
"বাবা, তোমায় হারিয়ে এক বছর হয়ে গেল, তবু তুমি যেন সর্বত্র আছো। আমরা তোমায় আমাদের হৃদয়ে অনুভব করি। জানি তুমি আমাদের সঙ্গেই আছো, আমাদের দেখে রাখছো। মনে হয় তুমি যেন কোনোদিনই যাওনি। তুমি যেখানেই থাকো, সুখে থেকো। তুমি নিশ্চয়ই জানো, তুমি ছিলে সেরা বাবা এবং আমাদের সেরা বন্ধু… আমরা ভীষণ ভাগ্যবান এবং তোমাকে নিয়ে গর্বিত। তোমাকে চিরদিন ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে!"
প্রসঙ্গে, রাইমা সেনের কাছে তাঁর বাবা ছিলেন এমন একজন মানুষ, যার সঙ্গে বেশ ক্লোজ ছিলেন তিনি। তাই, সেদিন বাবা মারা যাওয়ার পর নিজের মনের যন্ত্রণার কথা বলতে বাবার সাদা কালো ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছুদিন অবধি তিনি মারাত্মক শকে পর্যন্ত ছিলেন। বাবার চলে যাওয়া যেন মেনে নিতে পারছিলেন না। কিন্তু, একটা বছরে অনেকটাই সামলেছেন নিজেকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us