Raj-Hok Kolorob: বাংলা পক্ষের তোপ, বিজেপি সেলের ষড়যন্ত্রের অভিযোগ! ‘হোক কলরব’ ঘিরে রাজনীতি হতেই ঠোঁটকাটা রাজ

এই গল্প প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ঝামেলা। ইতিহাসের পাতায় ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি- এই দুই স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।

এই গল্প প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ঝামেলা। ইতিহাসের পাতায় ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি- এই দুই স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
raj

যা শোনালেন রাজ...

'হোক কলরব!' কলরব-ই হচ্ছে বটে। সিনেমা রিলিজের আগেই যেন শুরু হয়েছে একের পর এক অশান্তি। রাজ চক্রবর্তী তাঁর নতুন ছবি হোক কলরব নিয়ে পড়েছেন ফ্যাসাদে। সেই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। রাজের সঙ্গে এর আগে কাজ করে তিনি সহজেই অনিমেষ দত্ত হয়ে উঠেছিলেন। 

Advertisment

কিন্তু, এরপরেই তাঁর নতুন ছবির নতুন চরিত্রের নাম ক্ষুদিরাম চাকি - এই গল্প প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ঝামেলা। ইতিহাসের পাতায় ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি- এই দুই স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। ক্ষুদিরাম চাকি নাম শুনতেই বেশিরভাগের মন্তব্য এমনই- রাজ এই দুই স্বাধীনতা সংগ্রামীর নামকে জড়িয়ে ছেলেখেলা করেছেন। এই নিয়ে আওয়াজ তুলেছে বাংলা পক্ষ-ও। 

Iman Chakraborty: শাসকদলের তকমা? জল্পনার মাঝেই ইমনের দাবি, 'আমি মানুষ বুঝি...'

তাঁদের এক সদস্যের মন্তব্য ঠিক এমনই, "রাজ চক্রবর্তী বাংলার কলঙ্ক। নির্লজ্জ লোক একটা। "ক্ষুদিরাম চাকী" নামের চরিত্র বানিয়ে বীর বাঙালি ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকীকে অপমান করেছে। কা**ন ধরে বাঙালির কাছে ক্ষমা চাক রাজ চক্রবর্তী।" এদিকে, পরিচালক সাহেব? তাঁর কী মন্তব্য? রাজ সোজাসুজি নিজের দাবি পরিষ্কার করলেন সকলের কাছে। নাম নিয়ে যে বচসা তৈরি হয়েছে, তাঁর নেপথ্যে যে বড় মাপের ষড়যন্ত্র রয়েছে, সেকথাই জানালেন তিনি। ক্ষুদিরাম চাকীর সঙ্গে যে ক্ষুদিরাম বসু অথবা প্রফুল্ল চাকীর কোনও যোগাযোগ নেই, সেকথাই স্পষ্ট শোনা গেল তাঁর মুখে। 

Chandrabindoo on Messi Kolkata Visit: সল্টলেক মেসি কাণ্ড নিয়ে তীব্র ব্যঙ্গ, মঞ্চ কাঁপাল চন্দ্রবিন্দু

রাজের কথায়, ক্ষুদিরাম চাকী, এই ব্যক্তি কোনওভাবেই ক্ষুদিরাম বসু বা প্রফুল্ল চাকীর সঙ্গে সম্পর্কিত না। ক্ষুদিরাম চাকী আমার গল্পের প্রটাগনিস্ট। উনি একজন পুলিশ অফিসার। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন সেই চরিত্রে। তাঁর মুখে একটি সংলাপ রয়েছে, 'আমি ঝুলি না, ঝোলাই..'। এবার কী হচ্ছে অনেকেই জেনে বুঝে এই নাম বিভ্রাট করছে। আমাদের ইন্ডাস্ট্রিতে আছেন একজন ডিওপি- পি বি চাকী। কারওর নাম কি ক্ষুদিরাম মণ্ডল হতে পারে না? এখানে ঠিক সেটাই ঘটছে। নরেন্দ্রনাথ দত্ত আর নরেন্দ্র মোদী কি এক? কিছু মানুষ ইচ্ছে করে এটা করছে। এবং বিশেষ করে বিজেপির একটি সেল এসব করছে।     ওরা প্রোপাগান্ডা করতে চাইছে।"

এখানেই থামলেন না রাজ। তিনি আরও কয়েকটি কথা বললেন। সাফ জানিয়ে দিলেন, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেন, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন তাঁদের প্ররোচনায় পা দেবেন না। 

tollywood Raj Chakraborty Entertainment News Today