Dev-Raj: 'বেশ করেছে দেব...', ঘাটালে মেগাস্টারের সঙ্গে রুক্মিণী, রাজ যা বললেন...

যেন ইতিহাস রচিত হল। ১০ মাস আগে একটি ছবি নিয়ে এতটা উন্মাদনা, দেশু জুটির প্রতি সকলের ভালবাসা জাহির করল। তবে, দেশ শুভশ্রীর সঙ্গে আলোচনায় আছেন আরও যারা, তাঁরা রাজ এবং রুক্মিণী।

যেন ইতিহাস রচিত হল। ১০ মাস আগে একটি ছবি নিয়ে এতটা উন্মাদনা, দেশু জুটির প্রতি সকলের ভালবাসা জাহির করল। তবে, দেশ শুভশ্রীর সঙ্গে আলোচনায় আছেন আরও যারা, তাঁরা রাজ এবং রুক্মিণী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raj

কী বলছেন রাজ?

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন খবরের শিরোনামে রয়েছেন। তাঁর একটাই কারণ, তিনি দেবের সঙ্গে এতবছর পর জুটি বাঁধছেন।  তাই তো আলোচনা তুঙ্গে। এবং আর গতকাল লাইভে এসে দুজনে যে কেমিস্ট্রি সকলের সামনে দেখিয়েছেন, তাতে আহ্লাদে আটখানা ভক্তরা। দুজনের সিনেমা আসছে পুজোয়।

Advertisment

যার অ্যাডভানস বুকিং শুরু হয় গতকাল। আর গতকাল-ই ফুল বুক। যেন ইতিহাস রচিত হল। ১০ মাস আগে একটি ছবি নিয়ে এতটা উন্মাদনা, দেশু জুটির প্রতি সকলের ভালবাসা জাহির করল। তবে, দেশ শুভশ্রীর সঙ্গে আলোচনায় আছেন আরও যারা, তাঁরা রাজ এবং রুক্মিণী। দেব এবং শুভশ্রীর সঙ্গীদের সাপোর্ট নিয়ে নানা আলোচনা হয়। 

Anirban Bhattacharya: ‘আমি মুরগী হলাম’ অনির্বাণের পোস্টে তোলপাড়, দেশু ৭ জল্পনার মাঝেই বার্তা?

তবে, এখানেই শেষ না। কিছুদিন আগে রুক্মিণীকে নিয়ে প্রথমবারের মত ঘাটাল গিয়েছিলেন দেব। সেখানে অনেকে টেনে আনেন রাজনৈতিক প্রসঙ্গ। রুক্মিণীকে কি তবে রাজনীতির ক্ষেত্রে আলাপ করাচ্ছেন তিনি? যদিও, এই সংক্রান্ত কোনও উত্তর মেলেনি। তবে, আদৌ দেব রুক্মিণীকে ঘাটালে নিয়ে গিয়ে ঠিক করেছেন কিনা সেই প্রসঙ্গে রাজ চক্রবর্তীকে জিজ্ঞেস করলে, তিনি সাফ উত্তর দিয়েছেন।

ব্যারাকপুরের বিধায়কের সঙ্গে শুভশ্রী বেশ কয়েকবার সেখানে গিয়েছেন। তাই যখন তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হল, তিনি সোজাসুজি বেশ কয়েকটি কথা বললেন। রাজের কথায়..."বেশ করেছি, নিয়ে গিয়েছে। আমার ওখানেও আমাই শুভশ্রীকে নিয়ে যেতে পারি। আমার মনে হয়, কোনো শো ছিল সেখানে। সেই জন্যই নিয়ে গিয়েছে। আমায় কতসময় বলা হয়েছে পুজোর উদ্বোধনে, যে শুভশ্রীকে নিয়ে আসবেন। ও গিয়েছে।" 

AR Rahman controversy: সাম্প্রদায়িক বিতর্কে জর্জরিত, রহমানের পাশে আদৌ দাঁড়ালেন ইমতিয়াজ?

যদিও, রাজ সাফ জানিয়ে দেন, শুভশ্রীর নিজের জনপ্রিয়তাই সাংঘাতিক। তাই, ব্যারাকপুরে ও আমার স্ত্রী হিসেবে না, এমনিই ওখানে আমন্ত্রণ পায়। 

Entertainment News Today Raj Chakraborty Dev