/indian-express-bangla/media/media_files/2025/05/12/xVsfxF06K7PIRI4rhe6a.jpg)
যা বললেন রাজ এই প্রসঙ্গে...
একটি নতুন সিনেমা বানিয়ে যেকোনও পরিচালক আশা করেন, সেই ছবি যতক্ষণ না রিলিজ করছে, তাঁকে সকলের আড়ালে রাখতে। সেই ভাবনাতেই ছেদ পড়েছে রাজ চক্রবর্তীর। তাঁর নতুন ছবির দৃশ্যপট লিক হতেই নড়েচড়ে বসলেন তিনি। রাজ সকলকে সতর্ক পর্যন্ত করলেন।
বর্তমানে বেশ ব্যস্ত তিনি। নানা ধরণের কাজ শুরু করেছেন তিনি। আব আবার প্রলয় ২ এর সঙ্গে সঙ্গে হোক কলরবের কাজ চলছে দ্রুত গতিতে। সেই ছবিতে অভিনয় করেছেন জন ভট্টাচার্য থেকে রোহণ ভট্টাচার্য এবং শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও অনেকেই। আর এবার, সেই ছবি নিয়েই বিপাকে রাজ। সমাজ মাধ্যমে দর্শকদের কাছে আর্জি জানালেন তিনি। কী বলছেন পরিচালক? আর হলই বা কী?
"আমরা আর কতদিন চুপ থাকব?" বাংলাদেশে লাগাতার হিন্দু নিধন, গর্জে উঠলেন জয়া প্রদা
এর আগে পরিচালক রাজামৌলী নিজের বারানসী ছবির ফার্স্ট লুক রিলিজের দিন এহেন এক সমস্যার শিকার হয়েছিলেন। টেকনিক্যাল গ্লিচের কারণে, তাঁর ছবির ফুটেজ প্রকাশিত হয়। তাতেই বেশ রেগে গিয়েছিলেন। এবার রাজের ছবির সঙ্গে এমনই এক কাণ্ড হয়েছে। রাজের হোক কলরবের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তিনি বলছেন...
"আমাদের সিনেমা 'হোক কলরব' রিলিজের আগেই সিনেমার কিছু ফুটেজ স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি উক্ত বিষয়ে জরুরী পদক্ষেপ নেবার জন্য। আপনাদের অনুরোধ লিংকটি শেয়ার করবেন না। কোনোরকম প্ররোচনায় পা দেবেন না৷"
Allu Arjun: পদপৃষ্ঠের ঘটনা পিছু ছাড়ছে না, আল্লু অর্জুন-সহ ২৩ জনের নামে চার্জশিট দাখিল
প্রসঙ্গে, কিছুদিন আগেই রাজ শুভশ্রীর পাসে দাঁড়িয়ে মেসি কাণ্ডে মুখ খুলেছিলেন। স্ত্রীকে ক্রমাগত টার্গেট হতে দেখে তিনি রেগে আগুন, এবং দায়ের করেন মামলা। তারপরেই তিনি জানান, যেকোনও মেয়ের সঙ্গে এমন হলেই তিনি প্রতিবাদ করতেন। এরপর রাজকে আক্রমণ করেন সকলে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us