/indian-express-bangla/media/media_files/2025/12/29/koel-2025-12-29-12-56-44.jpg)
কী এমন বললেন রাজ?
টলিউডের অন্দরে কান পাতলে নানা ধরণের খবর কানে আসছে। একদিকে যেমন বড়দিনের বড় ছবিগুলোর লড়াই চলছে, ঠিক তেমনই শীতের শুরুতেই কলকাতায় অনুষ্ঠিত হয় একটি ক্রিকেট ম্যাচ। যেখানে অভিনেতা এবং পরিচালকরা নিজের নিজের দলের হয়ে মাঠে নামেন। সেখানে উপস্থিত ছিলেন অনেক নায়িকারাও।
পরিচালকদের মাথায় ক্যাপ্টেন ছিলেন অরিন্দম শীল। এবং, বহুবছর পর রাজ-কে তিনি মাঠে প্লেয়ার হিসেবে খেলান। সেদিন মাঠে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক থেকে শুভশ্রী গাঙ্গুলি ছাড়াও আরও অনেকেই। সেখানেই রাজের সঙ্গে কোয়েলের কথোপকথন বেশ ভাইরাল। কোয়েল যতই হেসে লুটোপুটি খান না কেন, রাজ যা বললেন, তাতে বেশ কিছুটা চমকে গেলেন।
Vijay fell at Chennai airport: বিমানবন্দরে বিশাল ভিড়, নিরাপত্তার মাঝেই হোঁচট খেলেন বিজয়
কোয়েলের পাশে বসেই রাজ এমন কিছু বললেন, যেখানে হাসতে দেখা গেল পর্দার মিতিন-কে। সম্প্রতি, মিতিন একটি খুনির সন্ধানে ছবির কারণে, তিনি ভরপুর অ্যাকশান করেছেন। আর এবার টলিপাড়ার বুকে কোনও সমস্যা হলে যে কোয়েল নিজেই সামলাবেন, সেকথা সাফ জানিয়ে দিলেন রাজ। এবং, যেদিন এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, সেদিন রাজ এমনও বলেন, প্রয়োজনে কোয়েল ব্যাটিং করবে।
রাজ আসলেই কী বললেন?
কোয়েলের বেটার হাফ নিসপাল সিং রানে- তিনি স্ক্রিনিং কমিটির সদস্য। এছাড়াও সিনে ডিরেক্টর অ্যাসোসিয়েশনের সদস্য। তাই, যেকোনো ফেডারেশনের সমস্যায় নিসপাল থাকেন। অন্যদিকে, রাজের কথায়, আমাদের টলিউডের যদি কোনও সমস্যা হয়, তাহলে এবার থেকে কোয়েল সামলাবে। অনেক অ্যাকশান এবং লড়াই করেছে, এরপর ও ব্যাট হাতে সমস্যার সমাধান করবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us