/indian-express-bangla/media/media_files/2025/05/12/xVsfxF06K7PIRI4rhe6a.jpg)
যা বললেন রাজ এই প্রসঙ্গে...
স্ট্রাগল বিষয়-টা কারওর জীবনেই না ঘটলে সে নাকি স্ট্যান্ড করতে পারে না। অন্তত, পরিচালক রাজ চক্রবর্তী সিনে-কেরিয়ারের শুরুতে যে ধরণের সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন, বা দুর্দিন দেখেছেন সেই থেকেই এই ইন্ডাস্ট্রির প্রতি, এবং টিকে থাকার প্রতি তাঁর ভাললাগা আরও বেড়েছে।
রুদ্রনীলের সঙ্গে দুর্দিনের নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। তাঁরা একই বাড়িতে থাকতেন। অনেক কষ্টে দিন চলত তাঁদের। রাজ বলেছিলেন, "একটা পয়সা আমরা পেতাম না। কাজের খুব অভাব তখন। এবং, রুদ্রর সঙ্গে একই বাড়িতে থাকতাম আমরা। ওকে ৩০০ টাকা দিতেই হত আমাদের ঘর ভাড়া পাওয়ার জন্য। রুদ্র লিখত খুব ভাল। একটা শো লেখা হচ্ছিল, ৫ মিস্ত্রি লেন। ওই বাড়িতে বসেই প্রি প্রোডাকশনের কাজ হত।"
সাবিত্রীর জন্য সম্বন্ধ পাঠিয়েছিলেন পরান? এতবছর পর দেব-সৌরভের সামনে এল অজানা সত্যি!
রুদ্রনীলের কাছে রীতিমতো কাজ নিয়ে ভিক্ষা চেয়েছিলেন তিনি। মাসে ৩০০টাকা রোজগার করতে হবে। রাজ বলেন, "আমি রুদ্রকে বলেছিলাম, যে একটা কাজ দে। ৩০০টাকা কামাতেই হবে। আমায় একটা নাটকের সিরিজে হনুমানের রোল দেওয়া হয়েছিল। ওখানে কোনও সংলাপ ছিল না। শুধু হুপ হুপ করতে হত। মাসে আমায় ৪-৫ দিইন কাজ দেওয়া হত, তাঁর জন্য ৩০০টাকা দিত।"
এরপরেই রাজ যেন হদিশ খুঁজে পেলেন। তিনি বুঝতে পারলেন যে, এভাবেই তাঁকে কাজের সন্ধান করতে হবে। এবং তিনি সেটাই করলেন। রাজের কথায়, "আমার কাছে একটা শো-র অফার আসে। একটা টেলিফ্লিমের জন্য। আমি বলেছিলাম, যে একটা সুযোগ দিন। আমি চেস্টা করি। আমায় কোনও টাকা-পয়সা দিতে হবে না। আমি যে সিনেমা বানাব, সেটার ক্যাসেট ছুঁড়ে ফেলে দেবেন না হয়। আমি চলে যাব। উনি সুযোগ দিলেন। পদ্মনাভ দাশগুপ্ত আমায় একটা গল্প দিলেন। টাকা ছিল না, চেনাজানা মানুষদের বললাম একটু বাকিতে করিয়ে দেবে? বাকি দেড় লাখ টাকার ওপর ধার। জানতাম না যে ফেল করলে টাকা কোত্থেকে দেব।"
Ikkis-Simar Bhatia: অগস্ত্য নন্দার সঙ্গে ‘ইক্কিস’-এ সিমার, চেনেন এই স্টারকিডকে?
তারপরেই সোজা হালিশহর চলে যান রাজ। দিন কয়েক কেটে গিয়েছে। ফোন না আসায় বেশ হতাশ হয়েছিলেন তিনি। কিন্তু তারপরেই ঘটল সেই ঘটনা। একদিন ফোন এল, রাজকে ডেকে পাঠানো হল। তাঁর কথায়, আমি চ্যানেলে ঢুকে দেখছি, আরও ৫জন সব বাঘা বাঘা পরিচালক বসে আছে। আমি বেরিয়ে গিয়েছি ওদের দেখে। তারপর সাহস নিয়ে ঢুকলাম। চ্যানেল থেকে বলা হল, আমরা কয়েকটা টেলিফ্লিমের গল্প এদের মধ্যে ভাগ করব, রাজ তুমি কোনটা করবে?" তারপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us