/indian-express-bangla/media/media_files/2025/11/23/raj-2025-11-23-13-27-32.png)
যা করার চেষ্টা রাজ-কন্যার...
Raj Subhashree Daughter Yaalini: রাজ-কন্যা ইয়ালিনি তাঁর মিস্টি স্বভাবের জন্য সবসময় আলোচনায় থাকেন। বিশেষ করে একরত্তির আদো আদো কথা বেশ নজর কাড়ে সকলের। এবারও তাঁর ব্যতিক্রম না। কিছুদিন ধরেই রাজ যে ছবি শেয়ার করছেন, তাতে দেখা যাচ্ছে তাঁরা সকলের দেশের বাড়িতে রয়েছেন।
রাজ তাঁর নিজের দেশের বাড়িতে মাঝেমধ্যেই পরিবারের সকলকে নিয়ে সময় কাটান। এমনকি শেষ কিছুদিন তো নৈহাটি এলাকায় তিনি আবার প্রলয় ২ এর শুটিং করেছেন। সেই এলাকায় দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে রোহন ভট্টাচার্য-কে দেখা গিয়েছে সেখানে। আর গতকাল নিজের বাড়িতেই যে সুন্দর আসর বসালেন রাজ তা ছিল দেখার মতো।
আর সেখানে ইয়ালিনি যে আনন্দে, মায়ের সঙ্গে পুরোটা উপভোগ করতে ব্যস্ত, সেই দৃশ্য মন ভাল করতে বাধ্য। রাজের বাড়ি যেন ছোটখাটো একটা মেলা। সেখানে খাবার থেকে পানীয় কী নেই? তার সঙ্গে রয়েছে ছোট্ট ইয়ালিনির মন ভাল করা হাসি। মায়ের কোলে বসেই, সে অল্প অল্প নাচার চেষ্টা করল। এবং মা শুভশ্রী তাতে বেশ খুশিও। ছোট্ট মেয়েটার পরনে সাদা-কালো জামা, সে মাকে গলা জড়িয়ে আদর করতে ব্যস্ত। আর মা নিজেও তাঁকে বুকে আগলে নিয়ে আদরে ব্যস্ত।
Miss Universe 2025: মিস ইউনিভার্স মঞ্চে আবারও ভারত ব্যর্থ, ফিরে দেখা তিন বিজয়ীর গৌরব গাঁথা
রাজের বাড়িতে তখন বার-বি-কিউ-র আয়োজন। আর রাজ-পুত্র ইউভান, সে নিজের মতো খেলতে ব্যস্ত। গোটা বাড়ি জুড়ে তখন আলোর মেলা। সেখানে হাজির ছিলেন রোহন নিজেও। সেই দৃশ্য দেখালেন পরিচালক নিজেও। এদিকে ইয়ালিনির মিষ্টত্ব আবারও মন কেড়েছে সকলের। কেউ বলছেন, "ছোট্ট মেয়ে তো নাচার চেষ্টা করছে।" এদিকে কেউ বলছেন, "মায়ের মতই তো মেয়ে।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us