/indian-express-bangla/media/media_files/2025/11/16/rajamouli-2025-11-16-17-46-11.jpg)
কেন এত অবিশ্বাস পরিচালকের?
এস এস রাজামৌলি আবারও স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। তাঁর সিনেমায় পৌরাণিক উপাদান ও দেবদেবীর আইকনোগ্রাফি থাকা সত্ত্বেও, তিনি নিজেকে একজন নাস্তিক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, হিন্দু ধর্মকে “ধর্ম” নয়, বরং “একটি জীবনদর্শন” হিসেবে দেখেন। শনিবার হায়দরাবাদে তাঁর নতুন ছবি বারাণসী-এর টাইটেল ইভেন্টে তিনি এই মত পুনর্ব্যক্ত করেন।
ইভেন্টের শুরুতেই রাজামৌলি জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণে বারাণসীর টিজারের কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, অনুষ্ঠানের আগে টেকনিক্যাল টেস্ট চলাকালীন প্রদর্শিত ফুটেজ একটি ড্রোনে রেকর্ড হয়ে ছড়িয়ে পড়ে।
মঞ্চে উঠে দৃশ্যত হতাশ রাজামৌলি বলেন, “এটা আমার জন্য খুব আবেগের মুহূর্ত। আমি ঈশ্বরে বিশ্বাস করি না। বাবা এসে বললেন, ভগবান হনুমান সব সামলে নেবেন। তখন আমার মনে হচ্ছিল, এভাবেই কি তিনি ভক্তদের কথা শোনেন?" তিনি আরও বলেন যে তাঁর স্ত্রী ভগবান হনুমানকে অত্যন্ত ভালোবাসেন এবং ‘বন্ধুর মতো কথা বলেন’। ঘটনাটি নিয়ে পরিবারের সবার ওপরেই তাঁর রাগ হয়েছিল বলে জানান পরিচালক।
স্টারকিড হয়েও আলাদা পরিচয় চান সহজ! ছেলের শিক্ষায় প্রশংসিত রাহুল-প্রিয়াঙ্কা
রাজামৌলির নাস্তিক পরিচয় সোশ্যাল মিডিয়াকে আবারও ভাবনায় ফেলেছে। কারণ তাঁর ব্লকবাস্টার বাহুবলী এবং আরআরআর- উভয়ই হিন্দু পৌরাণিক মোটিফ ও চিত্রকল্পে ভরপুর। বাহুবলী-তে শিবের সমান্তরাল ইঙ্গিত পাওয়া যায়, আর আরআরআর-এর ক্লাইম্যাক্সে রামচরিত্রের প্রতীকী রূপ স্পষ্ট। রাজামৌলি জানিয়েছেন, বারাণসী-র একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যও রামায়ণ প্রভাবিত। সেটে মহেশ বাবুকে ভগবান রামের মতো সাজানো দেখে তাঁর ‘গা শিউরে উঠেছিল’।
২০২২ সালের বিয়ন্ড ফেস্টে রাজামৌলি ব্যাখ্যা করেছিলেন, হিন্দু ধর্মকে শুধুমাত্র ধর্ম হিসেবে দেখলে তিনি ‘হিন্দু’ নন; তবে জীবনদর্শন হিসেবে বিচার করলে তিনি ‘অনেকটাই হিন্দু’। তাঁর ভাষায়, “হিন্দু ধর্ম ধর্ম হিসাবে নয়, বরং বহু যুগ ধরে বয়ে আসা এক জীবনপদ্ধতি।”
Amitabh Bachchan: 'দেশভাগের আগে থেকেই বন্ধুত্ব', বলিউড হারাল এক যুগের অভিনেত্রীকে, শোকে কাতর অমিতাভ
রাজামৌলি জানান, তাঁর ধর্মদর্শনে পরিবর্তন আসে খুড়তুতো ভাই ও লেখক গুন্নাম গঙ্গারাজুর মাধ্যমে। তাঁর হাত ধরেই পরিচালক আইন র্যান্ডের দ্য ফাউন্টেনহেড ও অ্যাটলাস শ্রাগড পড়েন। এই বইগুলোই তাঁকে ধর্মীয় কাঠামো থেকে দূরে সরতে উদ্বুদ্ধ করেছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us