Rajeev Khandelwal: বান্দ্রা কোর্টে আইনজীবীর পোশাকে রাজীব খান্ডেলওয়াল, অভিনয় ছেড়ে পেশা বদলের ইঙ্গিত?

ধারণত ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব কম কথা বলেন রাজীব। সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি সীমিত। ফলে তাঁর এই অপ্রত্যাশিত পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

ধারণত ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব কম কথা বলেন রাজীব। সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি সীমিত। ফলে তাঁর এই অপ্রত্যাশিত পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rajeev

পেশা বদলাচ্ছেন রাজীব?

অভিনেতা রাজীব খান্ডেলওয়াল সম্প্রতি একটি রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে, অনুরাগী ও বিনোদন মহলে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছেন। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব কম কথা বলেন রাজীব। সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি সীমিত। ফলে তাঁর এই অপ্রত্যাশিত পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

Advertisment

ইনস্টাগ্রাম স্টোরিতে রাজীব লেখেন, “And here I am! Doing something I’ve always wanted to do. Did you know IPC is now BNS?” অভিনেতার এই মন্তব্য ঘিরে অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠছে- তবে কি তিনি সত্যিই আইন নিয়ে পড়াশোনা শুরু করেছেন? ইন্ডিয়ান পেনাল কোড (IPC)-এর জায়গায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকর হওয়ার প্রসঙ্গ টেনে আনা তাঁর এই পোস্টকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

Dhurandhar 2: আদিত্য ধরের ইঙ্গিতে বাড়ল কৌতূহল, ‘ধুরন্ধর ২’ কবে আসছে?

এই রহস্য আরও ঘনীভূত হয়, যখন রাজীব খান্ডেলওয়ালকে আইনজীবীর পোশাকে মুম্বইয়ের বান্দ্রা আদালতের বাইরে দেখা যায়। কালো কোট ও সাদা শার্টে অভিনেতার উপস্থিতির ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকেই শুরু হয় জোর আলোচনা- তিনি কি অভিনয় ছেড়ে আইন পেশায় আসার কথা ভাবছেন, নাকি কোনও আসন্ন চরিত্রের প্রস্তুতির জন্য আদালত ও আইনের খুঁটিনাটি জানতে চাইছেন?

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রাজীব খান্ডেলওয়াল নিজে কোনও আনুষ্ঠানিক বক্তব্য রাখেননি। ফলে তাঁর এই উপস্থিতি ও পোস্ট নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে। তবে রাজীবের অভিনয় জীবনের দিকে তাকালে দেখা যায়, ন্যায়বিচার, সত্য এবং নৈতিকতার সঙ্গে যুক্ত চরিত্রে তাঁকে বহুবার দেখা গিয়েছে। জনপ্রিয় অনুষ্ঠান ‘সাচ কা সামনা’-র সঞ্চালক হিসেবে তিনি দর্শকদের সামনে সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন। টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে তাঁর বিভিন্ন চরিত্রেও আইন, বিচার এবং ন্যায়বোধের ছাপ স্পষ্ট।

Arijit Singh: “এক-দু’ লাইন গাও”— অরিজিৎ সিংকে থামিয়ে আবদার আমির খানের

এই প্রেক্ষিতে অনেকেই মনে করছেন, আইন সংক্রান্ত পড়াশোনা তাঁর অভিনয় জীবনের পরবর্তী কোনও গুরুত্বপূর্ণ প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পারে। আবার অনেকে একে ব্যক্তিগত আগ্রহের দিকেও ইঙ্গিত বলে মনে করছেন- যা তিনি বহুদিন ধরেই লালন করে আসছিলেন।

রাজীব খান্ডেলওয়াল বরাবরই নিজের কাজ ও চরিত্র বাছাই নিয়ে দর্শকদের চমকে দিয়েছেন। তাঁর এই সাম্প্রতিক কর্মকাণ্ডও সেই ধারারই অংশ কি না, নাকি সত্যিই জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা—তা জানতে আপাতত অপেক্ষা করতেই হবে অনুরাগীদের।

bollywood Entertainment News Today