/indian-express-bangla/media/media_files/2026/02/08/rajinikanth-radhika-2026-02-08-17-34-43.jpg)
রজনীকান্তের বাইকে রাধিকা...
নিশিরাতে সুপারস্টার রজনীকান্তের (Rajinikanth) সঙ্গে বাইক রাইড, হঠাৎ পিছু ধাওয়া একটি গাড়ির! সিনেমার দৃশ্য মনে হলেও, ঘটনাটি একেবারে বাস্তব। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী রাধিকা সরথকুমার নিজেই শোনালেন সেই রোমাঞ্চকর ও আবেগঘন স্মৃতি।
প্রায় পাঁচ দশক ধরে তামিল সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন রাধিকা। ভারতীরাজার ‘কিঝাক্কে পোগুম রায়িল’ দিয়ে শুরু হওয়া তাঁর অভিনয়জীবন আজও সমান সক্রিয়। বর্তমানে চরিত্রাভিনেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় তাঁকে। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা তাঁর নতুন ছবি ‘থাই কিঝাভি’-র প্রচারে গিয়ে তিনি তুলে আনেন সুপারস্টার রজনীকান্তকে ঘিরে নিজের জীবনের এক অবিস্মরণীয় ঘটনা।
রাধিকা জানান, বহু বছর আগে এক গভীর রাতে রজনীকান্ত তাঁকে বাইকে করে চেন্নাই শহর ঘুরতে নিয়ে যান। তখনও তিনি আজকের ‘সুপারস্টার’ হয়ে ওঠেননি। নির্জন রাস্তায় চলতে চলতে রজনী নিজের সংগ্রামের দিনগুলোর কথা খুলে বলেন। শহরের নানা জায়গা দেখিয়ে তিনি বলেন, কোথায় তিনি ঘুমিয়েছেন, কোথায় থেকেছেন, কোথায় খেয়েছেন। সেই সফরে রাধিকার কাছে স্পষ্ট হয়ে যায়, রজনীকান্ত কেবল তারকা নন, তিনি মাটির মানুষ, যিনি শূন্য থেকে উঠে এসেছেন অদম্য পরিশ্রম আর ধৈর্যে।
আরও পড়ুন: কেন মাতৃত্ব উপভোগ করেন না রুবি? প্রচলিত শিক্ষাব্যবস্থা শিশুদের ‘ইঁদুরদৌড়’-এ ঠেলে দেয়!
কিন্তু সেই আবেগঘন মুহূর্তেই আচমকা ঘটে যায় নাটকীয় ঘটনা। একটি গাড়ি হঠাৎ দ্রুতগতিতে এসে তাঁদের বাইকের সামনে পথ আটকায়। পরিস্থিতি দেখে ভয় পেয়ে যান রাধিকা। পরে জানা যায়, গাড়ি থেকে নেমে আসা ব্যক্তি আর কেউ নন, রজনীকান্তের স্ত্রী লতার দাদা, অভিনেতা রবি রাঘবেন্দ্র, যিনি আবার জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধের বাবা।
আরও পড়ুন: আগুনঝরা পারফরম্যান্সে মঞ্চ মাতালেন নোরা-বাদশা, ভাইরাল টি২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
আসলে রবি রাঘবেন্দ্র ভুল বুঝেছিলেন। গভীর রাতে রজনীকান্ত একজন মহিলাকে নিয়ে কোথাও যাচ্ছেন, এমন সন্দেহ থেকেই তিনি গাড়ি নিয়ে ধাওয়া করেন। যদিও লতা রজনীকান্ত আগে থেকেই জানতেন রাধিকা তাঁর সঙ্গেই আছেন, কিন্তু বিষয়টি রবি রাঘবেন্দ্রর জানা ছিল না। পরে ভুল ভাঙতেই পরিস্থিতি স্বাভাবিক হয়, আর সবাই হেসেই উড়িয়ে দেন সেই ভুল বোঝাবুঝি।
আরও পড়ুন: আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে হাজির সলমন-রণবীর, বাড়ল চর্চা!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us