/indian-express-bangla/media/media_files/2025/11/17/rajiv-2025-11-17-12-07-04.jpg)
কী হয়েছিল তাঁদের সঙ্গে?
Director Rajiv Rai: রাজীব রাই পরিচালিত ১৯৯২ সালের অ্যাকশন-থ্রিলার বিশ্বাত্মা ভারতীয় সিনেমার ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। কারণ এটি ছিল প্রথম ছবি যার বৃহৎ অংশের শুটিং কেনিয়ায় সম্পন্ন হয়েছিল। নাইরোবি ও মোম্বাসার মনোরম লোকেশনে ছবির উল্লেখযোগ্য দৃশ্যগুলি ধারণ করা হয়। তবে বিদেশে শুটিংয়ের অভিজ্ঞতা যতটা রোমাঞ্চকর ছিল, ততটাই ঘটনাবহুলও। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক রাজীব রাই জানিয়েছেন, শুটিং চলাকালীন ছবির দুই অভিনেতাকে নাইরোবিতে গ্রেপ্তার করা হয়েছিল।
দ্য ফ্রাইডে টকিজকে দেওয়া সাক্ষাৎকারে, আফ্রিকা বেছে নেওয়ার কারণ জানতে চাওয়া হলে রাজীব জানান, বিশেষ কোনও পরিকল্পিত কারণ ছিল না। গল্পের প্রয়োজনেই খলনায়কের বিদেশে পালানোর অংশ রাখা হয় এবং তাঁর মতে, আফ্রিকা তখন তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য শুটিং লোকেশন ছিল। তাছাড়া তাঁর সেখানকার কিছু ব্যক্তিগত যোগাযোগও ছিল, যা শুটিংয়ে সহযোগিতা করেছে।
হারিয়ে গেল ছেলেবেলা, প্রয়াত বিখ্যাত টিভি লেখক
পরিচালক পরে জানান যে নাইরোবির কঠোর নিয়মাবলী না মানায় দুই অভিনেতার বিপদে পড়তে হয়। সেখানে রাতের বেলায় শহরে হাঁটাহাঁটি করা নিষিদ্ধ ছিল এবং বিদেশিদের কাছে ডলার রাখাও নিয়মের বিরুদ্ধে। স্থানীয় নিয়ম অনুযায়ী, কেউ ডলারসহ ধরা পড়লে প্রাণনাশের ঝুঁকিও ছিল। সেই পরিস্থিতিতেই রাত আড়াইটার সময় দুই অভিনেতা নিয়ম ভেঙে বাইরে বের হন এবং পুলিশের হাতে আটক হন।
ঘটনার পর রাজীব রাইয়ের ঘনিষ্ঠ স্থানীয় পরিচিতদের মাধ্যমে দুই অভিনেতাকে ছাড়া হয়। পরে পুরো ইউনিটকে সতর্ক করা হয়, যাতে তারা কোনো অবস্থাতেই রাতে বের না হন। রাজীব বলেন, "আফ্রিকার সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ছিল সামরিক-শাসিত পরিবেশের মতো, যেখানে কঠোর নিয়ম ভঙ্গের ফল হতে পারত মারাত্মক। তাই বিদেশে শুটিং করতে গেলে স্থানীয় আইন-সংস্কৃতিকে সম্মান করেই চলতে হয়।
Khesari Lal Yadav: রাজনীতির ময়দানে ভো-কাট্টা! বিরাট ব্যবধানে পিছিয়ে অভিনেতা কেশরী লাল যাদব
সানি দেওল ও নাসিরুদ্দিন শাহ ছাড়াও ছবিতে অভিনয় করেন চাঙ্কি পান্ডে, সোনম, দিব্যা ভারতী, অমরীশ পুরি, রাজা মুরাদ ও জ্যোৎস্না সিং। বিশ্বাত্মা আজও ভারতীয় অ্যাকশন সিনেমার একটি স্মরণীয় অধ্যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us