/indian-express-bangla/media/media_files/2025/11/15/cats-2025-11-15-10-36-49.jpg)
বাবা-মা হলেন রাজকুমার ও পত্রলেখা
Rajkummar Rao Patralekhaa Baby Girl: শুক্রবার রাজপুত্রকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলি ডিভা ক্যাটরিনা কিফ। ঠিক পরদিন অর্থাৎ শনিবার মা হওয়ার সুখবর দিলেন আরও এক অভিনেত্রী। তিনি নান আদার দ্যান পত্রলেখা রাও। ঘরে এল লক্ষ্মীছানা। কন্যা সন্তানের মা হলেন পত্রলেখা। সপ্তাহান্তে নতুন সদস্যকে ঘিরে পরিবারে খুশির আমেজ। দম্পতি সামাজিক মাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে লেখেন চতুর্থ বিবাহবার্ষিকীর দিনই জীবনের আরও এক নতুন অধ্যায়ের সূচনা হল। ১৫ নভেম্বর প্রথমবার সন্তানসুখ লাভ করে সোশ্যাল মিডিয়ায় যুগলে খুশি ভাগ করে লিখেছেন, 'আমাদের জীবনে এখন আনন্দের জোয়ার। ভগবান কন্যা সন্তান উপহার দিয়েছেন। আর সবচেয়ে বড় আশীর্বাদ হল চতুর্থ বিবাহবার্ষিকীর দিনই জীবনের এই সেরা প্রাপ্তিযোগ।'
অভিনেতা আলি ফজল কমেন্ট বক্সে তৎক্ষণাৎ দু’জনকেই শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'এ তো দারুণ খবর! তোমাদের দুজনের জন্য আমি ভীষণ খুশি। অনেক শুভেচ্ছা।' ফারাহ খানও নতুন বাবা-মাকে শুভেচ্ছাবার্তায় লিখেছেন, 'ইয়ো! সেরা খবর। আমি এবার আন্টি হলাম।' এছাড়াও ইন্ডাস্ট্রির সতীর্থ সোনম কাপুর, নেহা ধূপিয়া, বাণী কাপুর সহ অনেকের শুভেচ্ছায় ভাসছেন রাজকুমার পত্রলেখা।
আরও পড়ুন এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্যাটরিনা, ছোট্ট সোনাকে নিয়ে বাড়ি ফিরলেন নিউলি মাম্মি
সেলেব দম্পতি জুলাই মাসে প্রেগন্যান্সি ঘোষণা করেন। পোস্টে লেখা ছিল, 'সন্তান আসছে'। প্রেগন্যান্সির জার্নি নিয়ে দীপাবলির আগে এক সাক্ষাৎকারে খুশি জাহির করে উচ্ছ্বাসের সঙ্গে বলেছিলেন, 'এই বছর আমার জন্য গর্ভবতী হওয়াই আলোর উৎসবের সেরা আনন্দ। এটা এক অদ্ভুত যাত্রা। কারণ শারীরিকভাবে এক অদ্ভুত পরিবর্তন এসে যায়। নয় মাসে শরীর নানাভাবে পরিবর্তিত হতে থাকে । কখনও কখনও আবার এই বিষয়টা নিয়ে চিন্তাও হয়। কারণ একটা নতুন প্রাণ আমার জীবনে আসছে। পরিবারে নতুন একজন সদস্য যোগ হতে চলেছে।'
আরও পড়ুন প্রেগন্যান্ট পত্রলেখার জন্য দীপাবলির সেরা উপহার কী? অভিনেত্রী বললেন, 'আমি শুধু চাই...'
পত্রলেখা তখন গর্ভাবস্থার শেষ পর্যায়ে ছিলেন। নিজেকে এক নতুন মানুষ বলে মনে হত। অভিনেত্রীর সংযোজন, 'আমি যেন আগের বছরগুলোর সঙ্গে নিজেকে মেলাতেই পারছি না। প্রতিদিনই কিছু না কিছু নতুন ঘটছে। এখনও সন্তান পৃথিবীতে আসেনি কিন্তু শরীরে-মননে এত পরিবর্তন হচ্ছে যে কাউকে বলে বোঝানো যায় না। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না, কেউ বুঝবেও না।' ২০১০ সাল থেকে সম্পর্কে ছিলেন রাজকুমার-পত্রলেখা। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আর বিয়ের চার বছর পর বাবা-মা হলেন তারকা দম্পতি।
আরও পড়ুন দিওয়ালির আগেই পরিবারে আলোর রোশনাই, পুত্র না কন্যা সন্তানের মা হলেন পরিনীতি?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us