Rajkummar Rao: ভারত-পাক ম্যাচের পরেই সৌরভকে নিয়ে বড় খবর! শরীর বদলে বিরাট পদক্ষেপ রাজকুমারের...

১৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান, দেশের প্রখ্যাত আইনজীবী উজ্জ্বল নিকামের বায়োপিকের জন্য তাঁকে শারীরিকভাবে বড় রূপান্তরের মধ্যে দিয়ে যেতে হয়েছে।

১৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান, দেশের প্রখ্যাত আইনজীবী উজ্জ্বল নিকামের বায়োপিকের জন্য তাঁকে শারীরিকভাবে বড় রূপান্তরের মধ্যে দিয়ে যেতে হয়েছে।

author-image
Anurupa Chakraborty
New Update
raj1

যা বললেন রাজ...

বলিউড অভিনেতা রাজকুমার রাও সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘বল্তি খিদকিয়া’ শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে নতুন লুকে ধরা দেন। অনুষ্ঠানের ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের একাংশ তাঁর চেহারায় দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করেন। বিশেষ করে ওজন ও চুলের স্টাইলে বদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। অনেকে অভিনেতার স্বাস্থ্যের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। অবশেষে রাজকুমার নিজেই নীরবতা ভেঙে জানালেন, এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে তাঁর আসন্ন ছবি ‘নিকম’-এর প্রস্তুতি।

Advertisment

১৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান, দেশের প্রখ্যাত আইনজীবী উজ্জ্বল নিকামের বায়োপিকের জন্য তাঁকে শারীরিকভাবে বড় রূপান্তরের মধ্যে দিয়ে যেতে হয়েছে। রাজকুমারের কথায়, “আমার অস্তিত্ব আমার শিল্পের মাধ্যমে। সদ্য আমার পরবর্তী বায়োপিক ‘নিকম’-এর শুটিং শেষ করেছি। এই চরিত্রের জন্য আমাকে শারীরিকভাবে বদলাতে হয়েছে, আর এই চ্যালেঞ্জটাই আমি ভালোবাসি।”

Rajpal Yadav jail: জামিন না মেলা পর্যন্ত জেলেই অভিনেতা? তিহারে রাজপাল, কী বার্তা দিলেন তার স্ত্রী?

Advertisment

প্রস্থেটিক্স ব্যবহার না করার প্রসঙ্গেও তিনি স্পষ্ট মত প্রকাশ করেন। তার কথায়, “আমি প্রস্থেটিক্সে বিশ্বাস করি না, যতক্ষণ না নিজের পরিশ্রমে সেই লুক অর্জন করা সম্ভব। ‘নিকম’-এর ক্ষেত্রে আমি ওজন বাড়িয়েছি, চুলের স্টাইলে পরিবর্তন এনেছি। আগেও ‘বোস’, ‘ট্র্যাপড’ কিংবা ‘শ্রীকান্ত’-এর সময় একইভাবে নিজেকে বদলেছি।” তাঁর মতে, চরিত্রের গভীরে পৌঁছতে হলে অভিনেতাকে শারীরিক ও মানসিক- দু’দিক থেকেই প্রস্তুত হতে হয়।

নিকামের চরিত্রে বিশ্বাসযোগ্য হতে রাজকুমারকে প্রায় ৯ থেকে ১০ কেজি ওজন বাড়াতে হয়েছে। তিনি জানান, “পিৎজা, প্রচুর মিষ্টি, আলু পরোটা আর বিরিয়ানি- সব খেয়েছি। কোনও গ্ল্যামারাস শর্টকাট নেই। শুধু কঠোর পরিশ্রম।” তিনি আশাবাদী, ছবিটি মুক্তির পর দর্শক তাঁর এই শ্রমের মূল্যায়ন করবেন।

Metro pillar collapse: মেট্রো দুর্ঘটনায় প্রাণহানি, উন্নয়নের গাফিলতি? ক্ষোভে ফুঁসছেন সুপারস্টাররা

তবে এখানেই শেষ নয়। সামনে রয়েছে আরও বড় চ্যালেঞ্জ- সৌরভ গাঙ্গুলির বায়োপিক। অতিরিক্ত ওজন ঝরিয়ে আবার নতুন রূপে ফিরতে হবে তাঁকে। “এবার পরিবর্তনের সময়। এই বাড়তি কেজি কমিয়ে ‘গাঙ্গুলি মোড’-এ ঢুকতে হবে। আমাদের নিজের দাদা হতে হবে,” আবেগঘন ভাষায় লেখেন অভিনেতা।

উজ্জ্বল নিকামের বায়োপিক পরিচালনা করছেন অবিনাশ অরুণ। দেশের অন্যতম চর্চিত ফৌজদারি মামলার আইনজীবী হিসেবে পরিচিত নিকামের জীবনকাহিনি আদালতের নাটকীয়তা ও বাস্তবতার মিশেলে তৈরি হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, বহু প্রতীক্ষিত সৌরভ গাঙ্গুলির বায়োপিকে রাজকুমারের অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। চরিত্রের প্রতি তাঁর নিবেদনই যেন বারবার প্রমাণ করে- অভিনয় তাঁর কাছে কেবল পেশা নয়, এক সাধনা।

Sourav Ganguly Biopic Sourav Ganguly rajkumar rao Entertainment News Today