Rajpal Yadav: তিহার থেকে জামিনে মুক্তি, হাইকোর্টে লড়াই জারি, কাজের সুযোগ চাইছেন রাজপাল যাদব

এই মামলার সূত্রপাত ২০১২ সালে নির্মিত রাজপাল যাদব পরিচালিত ছবি আতা পাতা লাপাতা-কে কেন্দ্র করে। অভিযোগ, ছবিটির প্রযোজনার জন্য ব্যবসায়ী মাধব গোপাল আগরওয়ালের সংস্থা মেসার্স মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন..

এই মামলার সূত্রপাত ২০১২ সালে নির্মিত রাজপাল যাদব পরিচালিত ছবি আতা পাতা লাপাতা-কে কেন্দ্র করে। অভিযোগ, ছবিটির প্রযোজনার জন্য ব্যবসায়ী মাধব গোপাল আগরওয়ালের সংস্থা মেসার্স মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rajo

কী জানা যাচ্ছে?

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায়, অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর, মঙ্গলবার তিহার জেল থেকে মুক্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৮ মার্চ। অভিনেতার মুক্তিকে ঘিরে যেমন স্বস্তির আবহ তৈরি হয়েছে, তেমনই নতুন করে চর্চায় উঠে এসেছে বহুদিনের আইনি জটিলতা।

Advertisment

এই মামলার সূত্রপাত ২০১২ সালে নির্মিত রাজপাল যাদব পরিচালিত ছবি আতা পাতা লাপাতা-কে কেন্দ্র করে। অভিযোগ, ছবিটির প্রযোজনার জন্য ব্যবসায়ী মাধব গোপাল আগরওয়ালের সংস্থা মেসার্স মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন অভিনেতা। পরবর্তীতে সেই অর্থ পরিশোধের জন্য ইস্যু করা চেক বাউন্স হওয়ায়, আইনি লড়াই শুরু হয়, যা পরে ৯ কোটির আর্থিক দাবিতে রূপ নেয়।

Aryan Khan: সিঁড়িতে দাঁড়িয়ে ধাক্কা দিয়েছিলেন আরিয়ান! শাহরুখ পুত্রের রোলার-কোস্টার কাণ্ড ফাঁস

Advertisment

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধব গোপাল আগরওয়াল দাবি করেন, “বিবাদের শুরুর দিকে আমি রাজপালের বাড়িতে গিয়েছিলাম। আমি তাঁর সামনে শিশুর মতো কেঁদেছিলাম। কারণ, আমি নিজেও ধার করে ওই টাকা দিয়েছিলাম।” তাঁর কথায়, তিনি অন্তত একটি নির্দিষ্ট তারিখ জানতে চেয়েছিলেন, কবে টাকা ফেরত পাবেন। আগরওয়াল আরও বলেন, “এটি কোনও বিনিয়োগ ছিল না, সম্পূর্ণরূপে একটি ঋণ ছিল। লিখিত চুক্তি হয়েছিল- ছবি চলুক বা না চলুক, নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো টাকা ফেরত দিতে হবে।”

তিনি জানান, সাংসদ মিথিলেশ কুমার কাথেরিয়ার মাধ্যমে, তাঁর সঙ্গে রাজপালের পরিচয় হয়। আগরওয়ালের দাবি, অভিনেতা তাঁকে জানিয়েছিলেন যে ছবিটি প্রায় সম্পূর্ণ, কিন্তু তৎক্ষণাৎ আর্থিক সহায়তা না পেলে “সবকিছু নষ্ট হয়ে যাবে।” পরে সময়সীমা পেরিয়ে গেলে নতুন করে তিনবার চুক্তি সংশোধন হয় এবং নতুন চেক ইস্যু করা হয়, যা শেষ পর্যন্ত বাউন্স করে।

Siddharth Malhotra Father Death: মেয়ের জন্মের পরেই চলে গেলেন বাবা, শোকে কাতর সিদ্ধার্থ

অন্যদিকে, মুক্তির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজপাল যাদব কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ভারতীয় সিনেমায় আমার যাত্রাপথে শিশু থেকে প্রবীণ- সব প্রজন্মের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। যারা আমাকে সমর্থন করেছেন, এমনকি যারা সমালোচনা করেছেন, তাঁদের প্রতিও আমার ধন্যবাদ।”

শিল্পমহল থেকেও তিনি নাকি ব্যাপক সমর্থন পেয়েছেন। অভিনেতার ম্যানেজার জানিয়েছেন, বহু বলিউড তারকা পাশে দাঁড়িয়েছেন। এ প্রসঙ্গে রাজপাল বলেন, “আমি প্রতিটি আশীর্বাদে বড় হয়েছি। যারা আগে আমাকে সমর্থন করেছেন, তাঁদের কাছে অনুরোধ- আবারও এমন চরিত্রে আমাকে সুযোগ দিন, যা আমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ।”

তবে আইনি বিষয় নিয়ে আপাতত প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ অভিনেতা। পিটিআই-কে তিনি বলেন, “সমস্ত বিষয় হাইকোর্টে বিচারাধীন। আদালতের সিদ্ধান্তকে আমি সম্পূর্ণ সম্মান করি। খুব শিগগিরই একটি সাংবাদিক সম্মেলন করে আমার দিকটি স্পষ্ট করব।” ১৮ মার্চের শুনানিকে কেন্দ্র করে এখন নজর আদালতের দিকে। আইনি লড়াইয়ের চূড়ান্ত ফলাফল কী হয়, সেটাই এখন দেখার।

Rajpal Yadav bollywood Entertainment News Today