/indian-express-bangla/media/media_files/2025/12/03/prem-2025-12-03-16-10-55.png)
কী হল যখন দেখা হল দুজনের...
বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব সম্প্রতি বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের আশ্রমে হাজির হয়ে মন জিতে নিয়েছেন সকলের। আশ্রমে তাঁর আগমন থেকেই উষ্ণতা ও হাস্যরস ছড়িয়ে পড়ে, আর মহারাজজীর সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার ভিডিওগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আশ্রমে প্রবেশ করে রাজপাল যাদব গভীর শ্রদ্ধায় প্রেমানন্দজি মহারাজকে প্রণাম জানান। মহারাজজি যখন তাঁর খোঁজখবর নেন, অভিনেতা স্বভাবসিদ্ধ হাসি মুখে বলেন, “আমি ভালো আছি।” তবে এর পরেই তাঁর এক মন্তব্যে আশ্রমজুড়ে হাসির রোল পড়ে যায়।
Taslima Nasrin: 'মানুষই ওদের অত্যাচার করছে', রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন তসলিমা
মহারাজজি তাঁর অভিনয়ের প্রশংসা করে বলেন, “আপনি আমাদের ভারতবাসীদের হাসান।” উত্তরে রাজপাল বলেন, “আমার ভেতরে এক ধরনের পাগলামি আছে। আমি বিশ্বাস করি দ্বাপর যুগ সত্যিই ঘটেছিল। কৃষ্ণজি ছিলেন, গুয়ালা ছিলেন… আর মনে হয় আমি তখন মনসুখা ছিলাম- শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধুদের একজন।” এই নির্ভেজাল ও রসিক মন্তব্যে প্রেমানন্দজি মহারাজ হেসে ওঠেন। রাজপালের সহজ-সরল, স্বতঃস্ফূর্ত কমেডি মুহূর্তেই আশ্রমের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
এরপর অভিনেতা আরও বলেন, “আমি এই পাগলামিটুকু ধরে রাখতে চাই।” মহারাজজি স্নেহের সঙ্গে তাকে উৎসাহ দিয়ে বলেন, “আপনি গোটা দেশকে হাসান, আমাদের বিনোদন দেন… অবশ্যই ধরে রাখুন। মহারাজজীর স্নেহে আবেগাপ্লুত হয়ে রাজপাল জানান, “আমি নিজেকে মনসুখ বলেই ডাকি। আমার একটাই কামনা- কেউ যেন কষ্ট না পায়।” এই মানবিক বিনিময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনরা রাজপাল যাদবের সরলতা, বিনয় এবং হৃদয়ছোঁয়া আধ্যাত্মিকতার প্রশংসা করে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
Dhurandhar movie: রেকর্ড দৈর্ঘ্য ও বিতর্কে ঘেরা ‘ধুরন্ধর’, সেন্সরের কাটে নয়া আলোচনার ঝড়
বলিউডে রাজপাল যাদবের যাত্রা এক কথায় অনন্য। ‘ভুল ভুলাইয়া’, ‘হাঙ্গামা’, ‘ঢোল’, ‘চুপ চুপ কে’, ‘ফির হেরা ফেরি’, ‘মেরি পতনি অউর হুঁ’ ও ‘কাল হো না হো’-এর মতো জনপ্রিয় ছবিতে তাঁর অপরাজেয় কমিক পারফরম্যান্স দর্শকদের এখনো মুগ্ধ করে। একইসঙ্গে ‘অর্ধ’, ‘জঙ্গল’ ও ‘ম্যায় মাধুরী দীক্ষিত বান্না চাহতি হুঁ’-এর মতো চলচ্চিত্রে তাঁর তীব্র চরিত্রচিত্রণ দাগ কেটে গেছে দর্শকের মনে। সম্প্রতি তিনি বড় পর্দায় দেখা দিয়েছেন ‘বেবি জন’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন বরুণ ধাওয়ান ও কীর্তি সুরেশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us