/indian-express-bangla/media/media_files/2026/02/10/ram-charan-with-upasana-konidela-2026-02-10-12-14-58.jpg)
সন্তানদের কী নাম রাখলেন রাম...
দক্ষিণী চলচ্চিত্রজগতের মেগাস্টার চিরঞ্জীবী সম্প্রতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এক আনন্দের খবর। তিনি জানান, তাঁর পুত্র রাম চরণ এবং পুত্রবধূ উপাসনা কোনিদেলা যমজ সন্তান জন্ম দিয়েছেন। সুখবরটি প্রকাশ্যে আসতেই, অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি এই দম্পতি আয়োজন করেন একটি ঐতিহ্যবাহী নামকরণ অনুষ্ঠান ও পূজা, যেখানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুরা। সেখানেই প্রকাশ্যে আসে যমজ সন্তানের নাম- পুত্র শিবরাম এবং কন্যা আনভিরা দেবী। অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও আধ্যাত্মিক আবহে ভরপুর।
Trina Saha: নীলের থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার কী? ভালোবাসার সপ্তাহে প্রেমদর্শন তৃণার
এক সাক্ষাৎকারে রাম চরণ পুত্রের নামের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, “আমাদের ছেলের নাম শিবরাম- ভগবান শিব ও ভগবান রামের আদর্শের মিলন। শক্তি ও সংযম, ভক্তি ও ধার্মিকতার প্রতীক এই নাম। এটি আমার বাবার জন্মনাম, শিব শঙ্কর বর প্রসাদের উত্তরাধিকারও বহন করছে। এর মধ্যে আমাদের কৃতজ্ঞতা ও বংশপরম্পরার বন্ধন জড়িয়ে আছে।”
কন্যার নাম প্রসঙ্গে তিনি জানান, “আনভিরা দেবী নামটি অসীম সাহস ও ঐশ্বরিক নারীশক্তির প্রতীক। ‘বীরা’ মানে সাহস, আর ‘অন’ তাকে সীমাহীনতার দিকে প্রসারিত করে। ‘দেবী’ শব্দটি আমাদের মনে করিয়ে দেয়- শক্তি ও করুণা একসঙ্গে সহাবস্থান করতে পারে। এই নামগুলো কেবল পরিচয় নয়, এগুলো আমাদের আকাঙ্ক্ষা।”
Ghooskhor Pandat: 'ঘুষখোর পন্ডিত’ নাম ঘিরে আপত্তি, স্থগিত নীরজ পান্ডের ছবি, হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের
নামকরণের সিদ্ধান্ত যে গভীরভাবে ব্যক্তিগত ও আধ্যাত্মিক ছিল, সেটিও স্পষ্ট করেন রাম। তাঁর কথায়, “উপাসনা ও আমি বিস্তারিত আলোচনা করেছি, তবে আমাদের বাবা-মায়ের উপস্থিতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংস্কৃতিতে প্রবীণদের আশীর্বাদ ও জ্ঞান অমূল্য।”
মাতৃত্ব নিয়ে উপাসনাও খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, “দ্বিতীয়বার মাতৃত্বের অর্থ অনেক বেশি শান্ত ও সচেতন অভিজ্ঞতা। প্রথমবার সবকিছু নতুন ছিল, এবার আমি স্থির ও আত্মবিশ্বাসী। তিন সন্তানকে একসঙ্গে দেখে এক অনন্য তৃপ্তি পাই। রামও অত্যন্ত দায়িত্বশীল- বিশেষ করে বড় মেয়ের সঙ্গে তার বিশেষ বন্ধন রয়েছে।”
কাজ ও মাতৃত্বের ভারসাম্য প্রসঙ্গে উপাসনা জানান, “আমার কাজ আমাকে উদ্দেশ্য দেয়, আর সন্তানরা দেয় নিখাদ আনন্দ। দু’টোরই নিজস্ব জায়গা আছে। আমি বিশ্বাস করি, জীবন মানে ভারসাম্য। সময়ের সঙ্গে অগ্রাধিকার বদলায়, আর আমি সেই ছন্দকেই গ্রহণ করেছি।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us