2026 Bollywood Films: রামায়ণ থেকে কিং: ২০২৬ সালে বক্স অফিসের ভাগ্য বদলাতে আসছে যেসব ছবি

স্বাধীন সিনেমাগুলি বরাবরের মতোই প্রেক্ষাগৃহ পাওয়ার লড়াই চালিয়ে গেছে। ফলে এখন বলিউডের নজর সম্পূর্ণভাবে ২০২৬-এর দিকে। বিশেষ করে অ্যাকশন ঘরানার জন্য আসন্ন বছরটি হতে পারে ভাগ্য নির্ধারণকারী।

স্বাধীন সিনেমাগুলি বরাবরের মতোই প্রেক্ষাগৃহ পাওয়ার লড়াই চালিয়ে গেছে। ফলে এখন বলিউডের নজর সম্পূর্ণভাবে ২০২৬-এর দিকে। বিশেষ করে অ্যাকশন ঘরানার জন্য আসন্ন বছরটি হতে পারে ভাগ্য নির্ধারণকারী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
king-ramayan-dhurandhar

কোন কোন ছবি আসছে সামনে?

২০২৬: বলিউডের ‘মেক-অর-ব্রেক’ বছর? যেসব ছবির উপর তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রি.. 

Advertisment

সত্যি বলতে, ২০২৫ সালটা সিনেমার দিক থেকে মোটামুটি হালকা কেটেছে। একাধিক টেন্টপোল ফিল্ম প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে- বিশেষ করে ওয়ার ২ এবং কুলি। স্বাধীন সিনেমাগুলি বরাবরের মতোই প্রেক্ষাগৃহ পাওয়ার লড়াই চালিয়ে গেছে। ফলে এখন বলিউডের নজর সম্পূর্ণভাবে ২০২৬-এর দিকে। বিশেষ করে অ্যাকশন ঘরানার জন্য আসন্ন বছরটি হতে পারে ভাগ্য নির্ধারণকারী। এই কয়েকটি বড় ছবির সাফল্য বা ব্যর্থতার সঙ্গেই জড়িয়ে আছে গোটা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ।

1. রামায়ণ: পর্ব ১

নীতেশ তিওয়ারি পরিচালিত এই দুই পর্বের মহাকাব্যটি নিঃসন্দেহে ২০২৬ সালের সবচেয়ে বড় মুক্তি। ভগবান রাম, সীতা ও রাবণের ভূমিকায় রয়েছেন যথাক্রমে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ। হান্স জিমার ও এ আর রহমানের সংগীত, প্রাইম ফোকাসের নমিত মালহোত্রার প্রযোজনা এবং প্রায় ৪,০০০ কোটি টাকার বাজেট- সব মিলিয়ে দীপাবলি ২০২৬-এ মুক্তির জন্য নির্ধারিত এই ছবির দিকে তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রি।

2. কিং

তিন বছর পর, বড় পর্দায় শাহরুখ খান ফিরছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন ছবি কিং দিয়ে। এখানে তিনি একজন ঘাতকের ভূমিকায়। দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত থেকে শুরু করে রানি মুখোপাধ্যায় ও অনিল কাপুর- তারকাবহুল এই ছবির প্রথম ঝলক শাহরুখের ৬০তম জন্মদিনেই বিপুল আলোড়ন তুলেছে।

Spirit first look: নতুন বছরের শুরুতেই ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক, প্রভাস–তৃপ্তিকে ঘিরে বিতর্ক

3. ধুরন্ধর ২

২০২৫ সালের সর্বাধিক উপার্জনকারী ছবির সিক্যুয়াল, ঈদ ২০২৬-এ মুক্তি পেতে চলেছে। আদিত্য ধর পরিচালিত এই গ্যাংস্টার-স্পাই থ্রিলারে রণবীর সিং আবারও ভারতীয় গুপ্তচরের ভূমিকায়। পাকিস্তানে আন্ডারওয়ার্ল্ডে অনুপ্রবেশ, আইএসআই জেনারেল (অর্জুন রামপাল) এর সঙ্গে দ্বন্দ্ব- সব মিলিয়ে এটি রণবীরের চরিত্রের শেষ অধ্যায় হতে চলেছে।

4. জেইলার ২

কুলি দিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, রজনীকান্ত ফিরছেন তাঁর ২০২৩ সালের ব্লকবাস্টার জেইলার-এর সিক্যুয়াল নিয়ে। মিঠুন চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী, ছবিতে ক্যামিও করবেন মোহনলাল, শাহরুখ খান, রম্যা কৃষ্ণান ও শিব রাজকুমার- যা ভক্তদের উত্তেজনা বহুগুণ বাড়িয়েছে।

5. টক্সিক

ঈদ ২০২৬ শুধুই ধুরন্ধর ২-এর জন্য নয়। যশ ফিরছেন, গীতু মোহনদাস পরিচালিত টক্সিক নিয়ে। নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি-সহ শক্তিশালী কাস্ট নিয়ে এই ছবির কাহিনি গোপন থাকলেও, যশ বনাম রণবীর সিং বক্স অফিস সংঘর্ষ নিশ্চিত।

Agastya Nanda-Ikkis: অগস্ত্য নন্দার অভিনয়ে মুগ্ধ অরুণ খেতারপালের ভাই, কাঁদাল ‘ইক্কিস’...

6. ব্যাটল অফ গালওয়ান

মহামারী পরবর্তী সময়ে, বক্স অফিসে ধাক্কা খাওয়া সালমান খান প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েছেন এই দেশাত্মবোধক ছবির মাধ্যমে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পটভূমিতে নির্মিত, এই ছবির টিজার সালমানের ৬০তম জন্মদিনে প্রকাশ পেয়েছে এবং ইতিমধ্যেই আলোচনায়।

7. জন নায়াগান

পূর্ণকালীন রাজনীতিতে যাওয়ার আগে বিজয়ের শেষ ছবি হতে চলেছে জন নায়াগান।
এইচ বিনোথ পরিচালিত এই ছবিতে রয়েছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন-সহ একাধিক পরিচিত মুখ।

8. দ্য রাজা সাব

পোঙ্গলে, বিজয়ের সঙ্গে টক্কর দিতে আসছেন প্রভাস, তাঁর হরর-কমেডি দ্য রাজা সাব নিয়ে। সঞ্জয় দত্ত, বোমান ইরানি ও মালবিকা মোহননের উপস্থিতিতে অ্যাকশন-হাস্যরস-হররের মিশ্রণ দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

9. আলফা

War 2-এর ব্যর্থতার পর যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স নতুন দিশা খুঁজছে আলফা দিয়ে। এটি ইউনিভার্সের প্রথম মহিলা-নেতৃত্বাধীন গুপ্তচর ছবি, যেখানে মুখ্য ভূমিকায় আলিয়া ভাট ও শর্ভরি। চরিত্রনির্ভর, বাস্তবধর্মী অ্যাকশনই এখানে মূল ফোকাস।

Entertainment News Today film