/indian-express-bangla/media/media_files/2026/01/30/dev3-2026-01-30-14-17-16.jpg)
কী বলছেন রানা?
শেষ কিছুদিন ধরে যেদিন থেকে ইম্পার মিটিং থেকে তড়িঘড়ি বেড়িয়ে আসেন দেব, সেদিন থেকেই নানা ধরণের আলোচনা উঠছে। এমনকি, এক সংবাদ মাধ্যম সুত্রে খবর, ইম্পার মিটিং চলাকালীন দেব নাকি জিৎ ও প্রসেনজিৎ-কে অপমান করেছেন। ছবি রিলিজ নিয়ে দেবের সঙ্গে বচসা হচ্ছে দীর্ঘদিন। অভিনেতাকে পুজোর সময় ছবি রিলিজে বাধা দেওয়া হয়েছে। এবং তাতেই অভিনেতা আপত্তি জানিয়েছেন।
কানাঘুষো জানা গিয়েছে, দেব নাকি জিত-কে তাঁর ছবি রিলিজ নিয়েও অপমান করেছেন। প্রতি পুজোয় যেখানে দেব ছবি রিলিজ করেন, সেখানে তাকে বাধা দেওয়াটা নেহাতই সহজ না। যদিও বা পুজোর সময় ৪-৫টি ছবি রিলিজের ঘটনা একেবারেই নতুন না। তাহলে দেব-কে বাধা দেওয়া কেন? অভিনেতা কি আদৌ কাউকে অপমান করেছেন? কারওর সঙ্গে খারাপ আচরণ করেছেন? সেটাই উঠেছে প্রশ্ন।
Virat Kohli-Anushka: হঠাৎ উধাও! বিরাটকে খুঁজে না পেয়েই অনুস্কার দ্বারস্থ ভক্তরা
সেদিন মিটিং-এ উপস্থিত ছিলেন প্রযোজক রানা সরকার নিজেও। তিনি জানতেন, সেদিন দেব কী কী বলেছেন। অকারণে, দেবকে টার্গেট করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন রানা। ভুলভাল কিছুই তিনি মেনে নেবেন না, রানা সমাজ মাধ্যমে এমনটাই লিখেছেন। দেবের সঙ্গে রানার বেশ ভাল সম্পর্ক। যদিও, অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি। দেবকে ডিফেন্ড করেই রানা সোজাসুজি বলছেন...
"বুম্বাদা-কে অপমান করলে যেমন মেনে নেবো না, তেমনি অকারণ দেব-কে টার্গেট করা হলেও প্রতিবাদ করবো... সেদিন সত্যি কী ঘটেছিলো সেটার আমি প্রত্যক্ষদর্শী ও সাক্ষী...।" এখানেই থামলেন না তিনি। একজন সুপারস্টার তাঁর সিনেমা নিয়ে আসবেন, ছবি রিলিজ করবেন, সেই নিয়ে তারিখের গোলমেলে হিসেব একেবারেই মানতে পারছেন না রানা। আদৌ কি স্ক্রিনিং কমিটির এই অধীকার আছে? রানা বলছেন...
Subhashree Ganguly: শিল্পীদের সফট টার্গেট করা হচ্ছে! মিমি-মৌনীর নেহস্থায় ক্ষোভ উগরে দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
"মানুষ দেব-জিৎ-বুম্বাদার সিনেমা হলে গিয়ে দেখতে চায়, আমরা কে সেটার রিলিজ তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার? আদৌ আমাদের সেই অধিকার আছে কি ? লড়াইটা ছিল হিন্দি সিনেমার বিরুদ্ধে, এখন তো আমরা নিজেদের মধ্যেই লড়াই করছি।" ভেতরের কথা বাইরে আসছে, এমনটাই ইঙ্গিত দিলেন রানা। অনেক প্রশ্নই অধরা, সেসব-ই কি বাইরে আসতে চলেছে? সে তো সময় বলবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us