Hiran Chatterjee: বিয়ে প্রসঙ্গেই হিরণকে নিয়ে রানার চরম ঠাট্টা, অস্বস্তিতে শ্যামৌপ্তি

Rana Sarkar: প্রযোজক রানা সরকার প্রকাশ্য আসরে যেভাবে হিরণকে নিয়ে মশকরা করলেন, তা অবিশ্বাস্য। পাশে বসে আছেন রণজয়-শ্যামৌপ্তি। তাঁরা আসন্ন সময়ে বিয়ে করছেন...

Rana Sarkar: প্রযোজক রানা সরকার প্রকাশ্য আসরে যেভাবে হিরণকে নিয়ে মশকরা করলেন, তা অবিশ্বাস্য। পাশে বসে আছেন রণজয়-শ্যামৌপ্তি। তাঁরা আসন্ন সময়ে বিয়ে করছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
hiran2

কী বলছেন তিনি?

Rana Sarkar: টলিপাড়ায় বিয়ের গুঞ্জনের শেষ নেই। কেউ কেউ তো বলে কয়েই বিয়ের পিঁড়িতে বসছেন। মধুমিতা-দেবমাল্য সেই তালিকায় আছেন। অন্যদিকে, প্রিয়াঙ্কা শুভ্রজিত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সামনেই, আবার অনন্যার বিয়ে। তবে, এর মধ্যে হঠ করেই বিয়ে করেছেন, হিরণ। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই হিরণ দ্বিতীয় বিয়ে করে বেজায় ফেঁসেছেন। তবে... 

Advertisment

তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রির বুকে নানা ধরণের মশকরাও কিন্তু হচ্ছে। কেউ কেউ প্রতিক্রিয়া দিতে গিয়ে যেমন হাসছেন। ঠিক তেমনই কেউ কেউ, নানা জায়গায় আড্ডার মাঝেই হিরণের বিয়েকে উল্লেখ করেই আপকামিং বিয়ের বর-কণের সঙ্গে ঠাট্টা করছেন। হিরণের বিয়ে যেন আলোচনার সঙ্গে সঙ্গে বেশ রসিকতার জায়গায় চলে গিয়েছে। 

Prosenjit Chatterjee: ‘মনের মানুষ’ থেকে ‘ভবানী পাঠক’, পদ্ম পুরস্কারে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রযোজক রানা সরকার প্রকাশ্য আসরে যেভাবে হিরণকে নিয়ে মশকরা করলেন, তা অবিশ্বাস্য। পাশে বসে আছেন রণজয়-শ্যামৌপ্তি। তাঁরা আসন্ন সময়ে বিয়ে করছেন। সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হল, বিয়ে কেন করছিস? অভিনেত্রী জবাব দেওয়ার আগেই রানা সরকার সোজাসুজি বলে বসলেন, কেন করবে না? হিরণ যদি বিয়ে করে নিতে পারে?

তাঁর সঙ্গে সঙ্গে তিনি আরও বললেন, "সতেজ প্রেমের একটা মানুষ। হিরণ যদি বিয়ে করে, তাহলে ও কেন না? বাচ্চা মেয়ে। হিরণ যদি করতে পারে। ও করবে না কেন? যদিও অভিনেত্রী পুরো ঘটনার সময় মাথা নীচু করেই ছিলেন। অন্যদিকে রণজয়? ফিচেল হাসিতে অভিনেতা কত ইঙ্গিত দিলেন। তাঁর সঙ্গে তিনি বলে বসলেন, "কী রিয়াক্ট করব, বুঝে উঠতে পারছি না।" 

Ranojoy Bishnu Rana Sarkar