Rana Sarkar: 'দাদাগিরি বেশিদিন চলবে না', 'প্রজাপতি ২' ও দেবকে নিশানা রানা সরকারের?

লহ গৌরাঙ্গের নাম রে বনাম প্রজাপতি ২- এই দুই ছবির লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন দেব। এবং, দিকে দিকে এই ছবির শো হাউসফুল হচ্ছে। আশা করা যাচ্ছে, রিলিজের প্রথম রবিবার অর্থাৎ আজ, বেশ ভাল মাত্রায় আয় করবে প্রজাপতি ২।

লহ গৌরাঙ্গের নাম রে বনাম প্রজাপতি ২- এই দুই ছবির লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন দেব। এবং, দিকে দিকে এই ছবির শো হাউসফুল হচ্ছে। আশা করা যাচ্ছে, রিলিজের প্রথম রবিবার অর্থাৎ আজ, বেশ ভাল মাত্রায় আয় করবে প্রজাপতি ২।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rana

কী এমন বললেন রানা?

Rana Sarkar:  শুরু হয়েছে আবারও বাংলা ছবির বক্স অফিস লড়াই। অর্থাৎ বড়দিনে বড় ছবিগুলি রিলিজ করতেই শুরু কোন্দল। কে বক্স অফিসে কত আয় করল, সেই নিয়েই দ্বন্দ তুঙ্গে। আদৌ কে বক্স অফিসের সঠিক সংখ্যা বলছে সেই নিয়েই এঁকে অপরকে ঠোকাঠুকি শুরু হয়েছে।

Advertisment

লহ গৌরাঙ্গের নাম রে বনাম প্রজাপতি ২- এই দুই ছবির লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন দেব। এবং, দিকে দিকে এই ছবির শো হাউসফুল হচ্ছে। আশা করা যাচ্ছে, রিলিজের প্রথম রবিবার অর্থাৎ আজ, বেশ ভাল মাত্রায় আয় করবে প্রজাপতি ২। এবং এবার দেবের দিকে আঙুল তুলছেন লহ গৌরাঙ্গের আরেক প্রযোজক রানা সরকার। তিনি রিলিজের প্রথম দিন থেকেই শুরু করেছেন নানা মন্তব্য। প্রজাপতি ২-এর বক্স অফিস নিয়ে মিথ্যে বলা হচ্ছে? রানা কি তবে দেব-কে সোজাসুজি টার্গেট করলেন?

Rudranil Ghosh Exclusive: 'নিজের গায়ে চোর তকমাটা নিয়ে', পার্ণো তৃণমূলে যোগ দিতেই বিস্ফোরক রুদ্রনীল

এদিকে, খেয়াল করলে দেখা যাবে, রানা সরকার দেবের বিগহিট ছবি ধুমকেতুর - প্রযোজক রানা সরকার। কিন্তু, তিনি কেন এখনই আবার বাংলা ছবির বক্স অফিস নিয়ে এবং বক্স অফিসের ভুল তথ্য নিয়ে নানা কথা বললেন? রানা সমাজ মাধ্যমে এখনই দিব্যজ্যোতিকে পরবর্তী সুপারস্টার হিসেবে ঘোষণা করেছেন। দিব্য যিনি টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ, তিনি এই ছবিতে অভিনয় করেছেন, শ্রী চৈতন্যের ভূমিকায়। রানা বক্স অফিস প্রসঙ্গে বলছেন...
    
"বক্স অফিস ফিগার বাড়িয়ে বলা কোনও নিউ নর্মাল না, এটা হলো বক্সঅফিস থেকে কারো ছবি টাকা তুলতে পারছে না, বা টেলিভিশন স্যাটেলাইট রাইট বিক্রি হচ্ছে না সেটা লুকিয়ে ফেলার একটা ব্র্যান্ড বিল্ডিং এক্সারসাইস। সারাদেশে শুধু  দক্ষিণ ভারত আর পাঞ্জাব ছাড়া সব ফিল্ম ইন্ডাস্টিতেই হয়।" কেন বাংলা ছবি সফল না? কেন গত ২ বছরের বাংলা ছবি টিভিতে দেখানো হল না, সেই নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। বলছেন...

‘বর্ডার ২’ থেকে ‘কিং’! ২০২৬ এ সেরা এই ১০ ছবি বক্স অফিসে ঝড় তুলবে, চড়ছে উত্তেজনার পারদ

"ভাবতে পারেন গত দুবছরে সুপারহিট কতগুলো বাংলা সিনেমা কোন টেলিভিশন চ্যানেলে দেখানো হয়নি, কেন হয়নি? কারন টেলিভিশন চ্যানেলগুলো যে টাকায় সিনেমা কিনবে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে, সেই টাকা উঠবে না। এত বড় টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ কি বোকা, যে তারা জানেনা বক্সঅফিসে কত ব্যবসা করেছে কোন সিনেমা, সেটা চ্যানেলে চালালে ব্যবসা কত করবে?" এখানেই থামলেন না তিনি। তাঁর সঙ্গে সঙ্গে এও বললেন, বক্স অফিসের রেট বাড়িয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করছে। কারণ, ব্র্যান্ড বিল্ডিং হলেও, বিনিয়োগের টাকা ফেরত আসছে না। তাঁর কথায়..  

"আমরা আমাদের ট্যালেন্ট-দের ব্যর্থতা লুকিয়ে মার্কেট রেট বাড়িয়ে দিতে সাহায্য করছি, ব্র্যান্ড বিল্ডিং হচ্ছে, তাতে বিনিয়োগের টাকা ফেরত আসছে না, প্রযোজক ডুবে যাচ্ছে। বাস্তব চিত্র বুঝুন, প্রযোজকের টাকায় দাদাগিরি বেশিদিন টিকবে না কিন্তু।" 

Dev Rana Sarkar Entertainment News Today