/indian-express-bangla/media/media_files/2026/03/02/ranabaali-2026-03-02-12-05-01.jpg)
বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড়পর্দায় বিজয়-রশ্মিকা!
দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)-কে ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড়পর্দায় আসতে চলেছেন এই তারকা জুটি, আর সেই ছবির নাম ‘রানাবালি’ (Ranabaali)। ঐতিহাসিক পটভূমিতে তৈরি এই ছবিটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই ছবির ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে উঠেছে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির একটি পোস্টার শেয়ার করেছেন বিজয় দেবেরাকোন্ডা। সেখানে তিনি লিখেছেন, “যদি তুমি ১৮৫০ সালের ভারতে ফিরে যেতে পারতে।” এরপর আরও একটি রহস্যময় লাইন যোগ করেন- “আমরা দুজন… রানাবালি এবং জয়ম্মা।” এই সংক্ষিপ্ত বার্তাই যেন ছবির গল্প নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
‘রানাবালি’ ছবিটি কী নিয়ে?
ছবির গল্প তৈরি হয়েছে উনিশ শতকের ভারতের প্রেক্ষাপটে। ১৮৫০ সালের এক বাস্তব ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমায় দেখানো হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়কার কঠোর বাস্তবতা। সেই সময় ব্রিটিশদের নীতি ও শাসনের কারণে সাধারণ মানুষের জীবনে নেমে আসে অসীম দুর্ভোগ। খরা, দারিদ্র্য এবং ধ্বংসে জর্জরিত এক অঞ্চলের করুণ চিত্র ফুটে উঠবে এই ছবিতে।
এই অন্ধকার সময়ের মাঝেই উঠে আসে এক কিংবদন্তি নায়কের গল্প ‘রানাবালি’। ছবিতে এই চরিত্রে এক শক্তিশালী ও তীব্র রূপে দেখা যাবে বিজয় দেবেরাকোন্ডাকে। নতুন লুকে হাজির হয়ে অভিনেতা জানিয়েছেন, ব্রিটিশ শাসকেরা তাঁকে “নৃশংস” বলে আখ্যা দিলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন এক বিস্মৃত স্বাধীনতা সংগ্রামী, যার সংগ্রামের ইতিহাস সময়ের স্রোতে হারিয়ে গিয়েছিল।
আরও পড়ুন: ইডেনে নজর কাড়লেন যশ-নুসরত, উপস্থিত ছিলেন আর কোন কোন তারকা?
ছবিটি পরিচালনা করছেন পরিচালক রাহুল সাংকৃত্যায়ন। এর আগে তিনি পরিচালনা করেছিলেন জনপ্রিয় পিরিয়ড ড্রামা Shyam Singha Roy। ১৯৭০-এর দশকের কলকাতাকে পটভূমি করে তৈরি সেই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন নানি এবং তাঁর বিপরীতে ছিলেন সাই পল্লবী। ছবিটি বক্স অফিসে প্রায় ৬৫ কোটি টাকার ব্যবসা করে বড় সাফল্য পেয়েছিল।
আরও পড়ুন: “কী সখ মাইরি বৌদিদির!”, যশের সামনে মঞ্চেই মজার জবাব নুসরতের
সেই সফল পরিচালকের হাত ধরেই এবার আসছে ‘রানাবালি’। ঐতিহাসিক কাহিনি, শক্তিশালী চরিত্র এবং বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই সিনেমা যে দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে, তা বলাই বাহুল্য। বিশেষ করে বিয়ের পর প্রথমবার বড়পর্দায় একসঙ্গে হাজির হওয়া বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার জুটি দেখার জন্য দর্শকদের অপেক্ষা এখন তুঙ্গে।
আরও পড়ুন: ‘আমি তোমাকে ভালোবাসি’, একে অপরকে ভালোবাসার কথা বললেন দেব-রুক্মিণী!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us