/indian-express-bangla/media/media_files/2025/12/04/rk1-2025-12-04-16-38-51.jpg)
রনবীর যা করেছিলেন ক্যাটের সঙ্গে?
Katrina Kaif: ২০০৭ সালে 'সাওয়ারিয়া' ছবির মাধ্যমে রণবীর কাপুর বলিউডে পা রাখেন। খুব অল্প সময়েই তিনি শুধু তাঁর অভিনয় দক্ষতাই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও শিরোনামে জায়গা করে নেন। ইন্ডাস্ট্রিতে, সেই শুরুর বছরগুলোতেই রণবীরের নাম জুড়েছিল দুই জনপ্রিয় অভিনেত্রী, দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে। একসময়ের সুগভীর এই সম্পর্কগুলো শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়। সম্প্রতি সাংবাদিক পূজা সামন্ত এক সাক্ষাৎকারে ওই সময়কার বেশ কিছু অজানা কথা সামনে এনেছেন।
জাহরা জানির ইউটিউব চ্যানেলের সঙ্গে কথোপকথনে পূজা জানান, দীপিকা ও রণবীরের প্রথম যোগাযোগ হয়েছিল, তাঁদের মেকআপ শিল্পীদের মাধ্যমে। দুজনেই তখন ফিল্ম সিটিতে শুটিং করছিলেন। রণবীর 'সাওয়ারিয়ায়', আর দীপিকা 'ওম শান্তি ওম' ছবিতে। দীপিকার মেকআপ আর্টিস্ট তাঁকে জানান পাশের সেটে রণবীর শুটিং করছেন, আর রণবীরকে তাঁর মেকআপ আর্টিস্ট জানান- প্রকাশ পাড়ুকোনের মেয়ে ঠিক পাশেই শুটিং করছেন। এই খবর শুনে রণবীর নিজেই, প্রথম দেখা করার আগ্রহ প্রকাশ করেন। মেকআপ শিল্পীরা তাদের নম্বর বিনিময় করিয়ে দেন এবং সেই সূত্রেই শুরু হয় যোগাযোগ।
Jaya Bachchan: জয়া বচ্চনের কঠোর মন্তব্যে ক্ষুব্ধ, উঠল বয়কটের ডাক, কোপ পড়বে নাতি অগস্ত্যের ওপর?
পূজার দাবি, তাঁদের প্রথম দেখা হয়েছিল মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতের একটি কফি শপে। সম্পর্কের শুরুর দিকে দু’জনেই ছিলেন অনেকটাই খোলামেলা। কিন্তু কিছুদিন পরই তাঁদের বিচ্ছেদ ঘটে। কফি উইথ করণ-এ দীপিকার মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, যে রণবীর তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন।
এরপর রণবীরের জীবনে আসে ক্যাটরিনা কাইফ। পূজা সামন্ত বলেন, বিচ্ছেদের পর ক্যাটরিনা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। YRF স্টুডিওতে সাক্ষাৎকারের সময় তাঁকে কাঁদতে দেখা যায়। তিনি স্বীকার করেছিলেন, যে রণবীরের প্রতি ভালোবাসার টানে বহু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ক্যাটরিনা ভেবেছিলেন, রণবীরকে বিয়ে করলে তিনি কাপুর পরিবারের সদস্য হবেন। এই বিশ্বাস থেকেই তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দেন। বিচ্ছেদের পর, ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য নিজেকেই দায়ী মনে করতেন তিনি।
AVM Saravanan Death: তামিল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত প্রখ্যাত প্রযোজক এভিএম সারাভানন
বর্তমানে রণবীর কাপুর আলিয়া ভাটের স্বামী এবং তাঁদের কন্যা রাহা। দীপিকা পাড়ুকোন, বিবাহিত রণবীর সিংয়ের সঙ্গে এবং তাঁদের কন্যার নাম দুয়া। অন্যদিকে, ক্যাটরিনা কাইফ সুখী দাম্পত্য কাটাচ্ছেন ভিকি কৌশলের সঙ্গে, এবং ২০২৫ সালে তাঁরা তাঁদের পুত্র সন্তানের জন্ম দেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us