/indian-express-bangla/media/media_files/2025/11/24/rk-2025-11-24-18-13-56.jpg)
কী এমন করেছিলেন?
রণবীর কাপুর আবারও সোশ্যাল-মিডিয়া ট্রোলিংয়ের মুখে। কিংবদন্তি অভিনেতাকে, রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা বিশেষ অনুষ্ঠান 'ডাইনিং উইথ দ্য কাপুরস'-এ পরিবারের সঙ্গে নন-ভেজ খাবার উপভোগ করতে দেখা যাওয়ার পর থেকেই, নেটিজেনরা তাঁকে কাঠগড়ায় তুলেছেন। নেটফ্লিক্সে প্রকাশিত এই বিশেষ পর্বে কাপুর বাড়ির বহু সদস্য একসঙ্গে রাতের খাবারের আড্ডায় উপস্থিত ছিলেন।
ভাইরাল ভিডিওতে কী দেখা যায়?
ভাইরাল হওয়া ক্লিপে আরমান জৈনকে, পরিবারের জন্য মাছের তরকারি- ভাত, জঙ্গলি মাটন, পায়া এবং কয়েকটি নিরামিষ পদ পরিবেশন করতে দেখা গেছে। ডাইনিং টেবিলে রণবীরের পাশে বসেছিলেন নীতু কাপুর, কারিনা ও কারিশমা কাপুর, রিমা জৈন, সাইফ আলি খান- সহ পরিবারের অনেকে। সবাইকে খাবার ঘুরিয়ে খেতে দেখা গেলেও, ক্যামেরা সরাসরি রণবীরের প্লেটের দিকে ফোকাস করেনি। তবুও, অনুষ্ঠানটির এই দৃশ্য নেটিজেনদের প্রশ্ন তুলতে যথেষ্ট হয়েছে।
রণবীর কি সত্যিই আমিষ ছেড়েছিলেন?
ট্রোলিংয়ের বড় কারণ- নৈতিকতা বা ধর্মীয় আঙ্গিক নয়, বরং অতীতের একটি বক্তব্য। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, তিনি নিজের স্বাস্থ্য এবং কন্যা রাহার সুস্থতার জন্য মাংস, অ্যালকোহল, ধূমপান- সবই ছেড়ে দিয়েছেন, এমনকি যোগাভ্যাস ও ধ্যান শুরু করেছেন। বহু ভক্ত এবং কিছু সংবাদমাধ্যম এই সিদ্ধান্তকে তাঁর ‘রামায়ণ’-এ ভগবান রামের চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবে উল্লেখ করেছিল। ফলে, এখন তাকে নন-ভেজ খেতে দেখা যাওয়ায় নেটিজেনদের একাংশ দাবি করছেন—এটি তাঁর জনসংযোগ দলের প্রচারমূলক কৌশল ছিল।
নেটিজেনদের প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়ায় বহু মন্তব্য ঘুরছে যেখানে রণবীরের PR টিমকে দায়ী করা হয়েছে। এক নেটিজেন লিখেছেন-“রণবীর কাপুরের PR টিম বলেছিল তিনি রামায়ণের জন্য নন-ভেজ ছেড়ে দিয়েছেন, অথচ ভিডিওতে তাঁকে পরিবারের সঙ্গে মাংস উপভোগ করতে দেখা যাচ্ছে। বলিউডে ওনার PR-ই সবচেয়ে শক্তিশালী।” আরেকজনের বক্তব্য- “কে বলেছিল ওনাকে বলতে যে তিনি রামের চরিত্রের কারণে নন-ভেজ ছেড়েছেন? PR-ই এই অপ্রয়োজনীয় ইমেজ-বিল্ডিং করে এখন উল্টো অপমান ডেকে এনেছে।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us