Randeep Hooda Lin Laishram Baby: দ্বিতীয় বিবাহবার্ষিকীতে জোড়া উদযাপন, দুই থেকে তিন হচ্ছেন রণদীপ-লিন

Randeep Hooda Lin Laishram: দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ডবল সেলিব্রেশন। যুগলের একটি ছবি পোস্ট করে হবু বাব-মা রণদীপ-লিন লিখেছেন, 'দু'বছরের ভালবাসা, অ্যাডভেঞ্চার, আর এখন…আমাদের ছোট্ট সোনা আসছে।'

Randeep Hooda Lin Laishram: দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ডবল সেলিব্রেশন। যুগলের একটি ছবি পোস্ট করে হবু বাব-মা রণদীপ-লিন লিখেছেন, 'দু'বছরের ভালবাসা, অ্যাডভেঞ্চার, আর এখন…আমাদের ছোট্ট সোনা আসছে।'

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

হবু বাব-মা

Randeep Hooda Lin Laishram Pregnancy: আজ থেকে দু'বছর আগে ২৯ নভেম্বর বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণদীপ হুডা ও লিন লাইশ্রাম। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন দম্পতি। দুই থেকে তিন হচ্ছেন রণদীপ-লীন। সদ্যই মা হয়েছেন ক্যাটরিনা কইফ ও পরিণীতি চোপড়া। এবার সেই তালিকার নয়া সংযোজন হতে চলেছেন রণদীপ ঘরনী। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ডবল সেলিব্রেশন। যুগলের একটি ছবি পোস্ট করে হবু বাব-মা লিখেছেন, 'দু'বছরের ভালবাসা, অ্যাডভেঞ্চার, আর এখন…আমাদের ছোট্ট সোনা আসছে।'

Advertisment

লিন সন্তানসম্ভবা, সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছেন কমেন্ট বক্স। এক নেটিজেন লিখেছেন, 'তোমাদের দু'জনের জন্য খুব খুশি। ঈশ্বর মঙ্গল করুন।' অপর এক ব্যক্তি লিখেছেন, 'তোমাদের নতুন অধ্যায়টা খুব সুন্দর হতে চলেছে। অভিনন্দন।' অভিনেত্রী Geetika Vidya Ohlyan বিস্ময় প্রকাশ করে কমেন্ট করেন, 'হোয়াট্ট্ট?' যার উত্তরে লিন লিখেন, 'ভালোবাসার জন্য ধন্যবাদ।'

আরও পড়ুন সম্পত্তি ভোগ করে বাড়ি থেকে বের করে দেন প্রাক্তন স্বামী, মুম্বইয়ের 'ডন' কী ভাবে রক্ষা করেছিলেন হেলেনকে?

Advertisment

নাসিরুদ্দিন শাহ-র থিয়েটার গ্রুপ 'মটলি'-তে রনদীপ এবং লিনের পরিচয়। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। লকডাউনের সময় তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন এবং ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় সম্পর্কে সিলমোহর দেন। চলতি বছর শুরুতে রনদীপ কার্লি টেলস-কে বলেন, 'কোভিড-১৯ আমাদের আরও কাছাকাছি এনেছিল। কোভিডের সময় ও আমাকে কত রকম খাবার বানিয়ে দিয়েছে! আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি তো অত খাদ্যরসিক-ই না।'

আরও পড়ুনসিদ্ধার্থ-কিয়ারার হাতের উপর রাজকন্যার পদযুগল, লক্ষ্মীছানার কী নাম রাখলেন সেলেব পেরেন্টস?

তিনি আরও জানান, 'আমার বিয়ের ব্যাপারে পরিবার সব আশা ছেড়ে দিয়েছিল। আমিও তাই। কিন্তু, ওকে বিয়ে করা দারুণ সিদ্ধান্ত। আমি এখন স্বাস্থ্যকর খাবার খাই। আমার রুটিনে পরিবর্তন এসেছে। আর রাত জাগি না, আমি আগে যেই সময়ে ঘুমোতে যেতাম এখন সেই সময়ে ওঠে পড়ি।' 

আরও পড়ুন পলাশ-স্মৃতির 'বিয়ে কেলেঙ্কারি'-র মাঝেই প্রাক্তন ক্রিকেটার-অভিনেত্রীর গাঁটছড়া, দেখুন ছবি

Randeep Hooda