/indian-express-bangla/media/media_files/2026/01/25/rani-mukerji-the-great-indian-kapil-show-2026-01-25-15-26-23.jpg)
সারপ্রাইজ কমেছে, ভালোবাসা নয়!
অভিনেত্রী রানি মুখার্জি (Rani Mukerji) সম্প্রতি হাজির হয়েছিলেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে। হাসি, ঠাট্টা আর খোলামেলা আড্ডার মাঝে তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মজার কথা শোনালেন।
রানি জানালেন, তাঁর স্বামী আদিত্য চোপড়া আসলে ভীষণ রোমান্টিক একজন মানুষ। যদিও তিনি সাধারণত প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন, তবু ব্যক্তিগত জীবনে আদিত্য যে কতটা যত্নশীল ও আবেগপ্রবণ, সেটাও রানি অকপটে স্বীকার করলেন। এক সময় তিনি আদিত্যর কাছ থেকে নিয়মিত নানা রকম সারপ্রাইজ পেতেন। ছোট ছোট উপহার, বিশেষ মুহূর্তের জন্য পরিকল্পনা করা চমক, সব মিলিয়ে সম্পর্কের শুরুটা ছিল দারুণ রোমান্টিক।
তবে মজার ছলে রানি জানান, এখন আর তিনি সেভাবে সারপ্রাইজ দেন না। কারণ হিসেবে তিনি বলেন, এতদিনের সংসারে একে অপরকে এত ভালোভাবে চিনে ফেলেছেন যে, নতুন করে চমক দেওয়ার সুযোগ খুব একটা থাকে না। তবু ভালোবাসা আর বোঝাপড়ার জায়গাটা আগের মতোই অটুট আছে।
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগেই সলমনের ‘মাতৃভূমি’ ছুঁয়ে গেল হৃদয়!
রানি আরও জানান, আদিত্যের সঙ্গে প্রতি বছর লোহরি উদযাপন করতে তিনি ভীষণ ভালোবাসেন। এই উৎসব তাঁদের কাছে শুধু একটি পার্বণ নয়, বরং একসঙ্গে সময় কাটানোর, পরিবারের উষ্ণতা অনুভব করার একটি বিশেষ উপলক্ষ। কাজের ব্যস্ততার মাঝেও এই দিনটিতে তাঁরা নিজেদের জন্য সময় বের করে নেন, যা তাঁদের সম্পর্ককে আরও গভীর করে তোলে।
আরও পড়ুন: ছেলেদের পাঞ্জাবিতে দেবলীনা! কুৎসা পেরিয়ে হাসি-খুনসুটিতে মত্ত দুই বন্ধু
শো চলাকালীন কপিল শর্মা যখন মজার ছলে প্রশ্ন করেন, “তিনি আপনাকে কীভাবে প্রপোজ করেছিলেন? আমার তো মনে হয়, আপনিই ওর হাত ধরে ওকে দিয়ে প্রপোজ করিয়েছিলেন,” তখন রানি হেসে উত্তর দেন, “এই সব বিষয় খুবই ব্যক্তিগত, টিভিতে বলার জন্য নয়।”
আরও পড়ুন: ‘আমার কাছে মন্দির একটাই-যাদবপুর বিশ্ববিদ্যালয়’, হোক কলরব মুক্তি পেতেই রাজ চক্রবর্তীকে আইনি নোটিশ


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us