Rani Mukerji: 'ও উল্টে আমাকে চড় মারবে..', মেয়েকে যমের থেকে বেশি ভয় পান রাণী?

রানির মতে, আদিরা তাঁকে পর্দায় কাঁদতে দেখলেই দুঃখ পায়। সে তাঁর প্রতি এতটাই আবেগময়ভাবে জড়িয়ে যে মায়ের দুঃখে সে নিজেও ভেঙে পড়ে। সেই কারণে রানি জানান, আদিরা তাঁর ছবিগুলির মধ্যে কেবল সেই দৃশ্যগুলোই দেখতে পছন্দ করে...

রানির মতে, আদিরা তাঁকে পর্দায় কাঁদতে দেখলেই দুঃখ পায়। সে তাঁর প্রতি এতটাই আবেগময়ভাবে জড়িয়ে যে মায়ের দুঃখে সে নিজেও ভেঙে পড়ে। সেই কারণে রানি জানান, আদিরা তাঁর ছবিগুলির মধ্যে কেবল সেই দৃশ্যগুলোই দেখতে পছন্দ করে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rani

কী বলছেন রাণী?

অভিনেত্রী রানি মুখার্জি, সম্প্রতি এক আলাপচারিতায় জানিয়েছেন যে তাঁর ১০ বছর বয়সী মেয়ে, আদিরা চোপড়া আজ তাঁর সবচেয়ে বড় চিয়ারলিডার। রানি জানিয়েছেন, তাঁর বাবার মৃত্যুর পরে, অভিনয় সম্পর্কে মতামত পাওয়ার যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই জায়গাটি আজ আদিরাই পূরণ করছে। রানি বলেন, তাঁর বাবা রাম মুখার্জি তাঁর কাজের সবচেয়ে বড় সমালোচক এবং সমর্থক ছিলেন। তাঁর প্রয়াণের পর সেই শূন্যতা পূরণ করা কঠিন ছিল। তবে ঈশ্বর যেন ভারসাম্য বজায় রাখতে তাঁকে আদিরা নামের শক্তি ও ভালোবাসা দিয়েছেন।

Advertisment

রানির মতে, আদিরা তাঁকে পর্দায় কাঁদতে দেখলেই দুঃখ পায়। সে তাঁর প্রতি এতটাই আবেগময়ভাবে জড়িয়ে যে মায়ের দুঃখে সে নিজেও ভেঙে পড়ে। সেই কারণে রানি জানান, আদিরা তাঁর ছবিগুলির মধ্যে কেবল সেই দৃশ্যগুলোই দেখতে পছন্দ করে, যেখানে তিনি নাচছেন, হাসছেন বা মজার মুহূর্ত তৈরি করছেন। ‘হিচকি’, ‘থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক’ ও ‘বান্টি অর বাবলি’ সে বেশ উপভোগ করে। তবে ‘কুছ কুছ হোতা হ্যায়’ দেখার সময় প্রথম দৃশ্যেই রানির চরিত্রের মৃত্যু তাকে এতটাই ব্যথা দিয়েছে, যে সে আর দেখতে চায়নি।

মজার বিষয়, আদিরা রানিকে মেকআপে দেখতে পছন্দ করে না। রানি হেসে বলেন, "আমি মেকআপ করলে সে বলে-"মা, তুমি আমার মায়ের মতো দেখাচ্ছো না"। কিন্তু যখন আমি মেকআপ তুলে তার কাছে যাই, তখনই সে স্বস্তি পায়, তখন সে বলে,"এবার তুমি আমার মা লাগছো।"

Dev-Subhashree: দেব–শুভশ্রীর নতুন ছবির নাম ঘোষণা আজ? কেন নীরব অভিনেত্রী?

রানি আরও জানান, তিনি তাঁর মেয়েকে “ভয় পান”! আদিরা নাকি জেনারেশন আলফার প্রতিনিধি। এবং তার আচরণ ভীষণ নির্ভীক। রানি বলেন, "আজকের বাচ্চাদের চরিত্র আলাদা। তারা যুক্তি দিয়ে কথা বলে, নিজেদের মত চাপিয়ে দিতে দ্বিধা করে না। রানি বলেন, “আমি ছোটবেলায় মা’এর থেকে চড় খেতাম, কিন্তু আদিরার ক্ষেত্রে, সে উল্টে আমাকে চড় মারবে- তাই এসব এখানে চলে না।” তাঁর জাতীয় পুরস্কার জয়ের সময় আদিরার আনন্দ দেখে রানি আরও বুঝেছিলেন তার মেয়েই আজ তাঁর সবচেয়ে বড় শক্তি। 

Archana Puran Singh: ওয়ান নাইট স্ট্যান্ড হিসেবেই শুরু, 'টাকা আমিই ধার দিতাম...', সম্পর্কে বড় স্বীকারোক্তি অর্চনার

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য রানি জাতীয় পুরস্কার জিতেছেন। ছবিটির গল্প তাঁর ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায়ের সঙ্গেও মিশে ছিল। তিনি জানান, সেই সময় তিনি গর্ভপাতের যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, গভীর আবেগের ক্ষত বহন করছিলেন এবং কোভিডের কারণে পৃথিবী ছিল অনিশ্চয়তায় ভরা।   

২০১৪ সালের ২১ এপ্রিল রানি বিয়ে করেন প্রযোজক আদিত্য চোপড়াকে। ২০১৫ সালের ডিসেম্বরে জন্ম হয় তাঁদের একমাত্র মেয়ে আদিরার। বর্তমানে রানি মুখার্জি তাঁর পরবর্তী ছবি ‘মর্দানি ৩’-এর মুক্তির অপেক্ষায় আছেন।

rani mukherjee bollywood actress