Mardaani 3: অ্যাকশন, থ্রিল আর ন্যায়ের লড়াই, আসছে ‘মর্দানি ৩’

এই ছবিতে রানি মুখার্জির আবারও শিবানী শিবাজি রায় চরিত্রে ফিরছেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে এককভাবে লড়াই করতে ভয় পান না। জানা গিয়েছে, এবার গল্পে থাকবে আরও জটিল অপরাধচক্র, আরও তীব্র সংঘাত এবং আরও বাস্তবধর্মী পুলিশি তদন্ত।

এই ছবিতে রানি মুখার্জির আবারও শিবানী শিবাজি রায় চরিত্রে ফিরছেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে এককভাবে লড়াই করতে ভয় পান না। জানা গিয়েছে, এবার গল্পে থাকবে আরও জটিল অপরাধচক্র, আরও তীব্র সংঘাত এবং আরও বাস্তবধর্মী পুলিশি তদন্ত।

author-image
Naikun Nessa
New Update
Rani Mukerji

‘মর্দানি ৩’ আসছে...

বলিউডের শক্তিশালী নারী পুলিশ চরিত্র মানেই এখন রানি মুখার্জির (Rani Mukerji) নাম উঠে আসে। ‘মর্দানি’ সিরিজের মাধ্যমে তিনি যে সাহসী, দৃঢ়চেতা ও ন্যায়ের পক্ষে লড়াই করা এক আইকনিক পুলিশ অফিসারের চরিত্র গড়ে তুলেছেন, তা দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘মর্দানি ৩’ (Mardaani 3)। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৩০ জানুয়ারি।

Advertisment

রানি মুখার্জির অনুরাগীদের জন্য এটি নিঃসন্দেহে বছরের অন্যতম বড় চমক। ‘‘মর্দানি’ (২০১৪) এবং ‘মর্দানি ২’ (২০১৯)-দুই ছবিই সামাজিক বার্তা ও থ্রিলারের মিশেলে দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। মানব পাচার, নারী নির্যাতন, অপরাধ জগতের অন্ধকার দিককে সামনে এনে রানি মুখার্জির অভিনয় প্রতিবারই দর্শকদের মুগ্ধ করেছে।

আরও পড়ুন: বোনের বিয়েতে ঝলমলে কৃতি, উদয়পুরে খ্রিস্টান রীতিতে গাঁটছড়া নূপুর স্যানন ও স্টেবিন বেনের

‘মর্দানি ৩’-এও সেই ধারাকে আরও বড় পরিসরে, আরও শক্তিশালী গল্প ও অ্যাকশনের মাধ্যমে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ছবিতে রানি আবারও শিবানী শিবাজি রায় চরিত্রে ফিরছেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে এককভাবে লড়াই করতে ভয় পান না। জানা গেছে, এবার গল্পে থাকবে আরও জটিল অপরাধচক্র, আরও তীব্র সংঘাত এবং আরও বাস্তবধর্মী পুলিশি তদন্ত। নারী নিরাপত্তা, সামাজিক ন্যায় এবং অপরাধ দমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করেই কাহিনি এগোবে। 

বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘মর্দানি ৩’-এর মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রানি মুখার্জি নিজেও একাধিকবার বলেছেন, এই সিরিজ তাঁর কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। একজন শক্তিশালী নারী চরিত্রকে পর্দায় তুলে ধরে তিনি সমাজকে বার্তা দিতে চান যে সাহস, সততা ও দৃঢ়তা থাকলে যে কোনও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব। ৩০ জানুয়ারির মুক্তি তারিখ সামনে রেখে ইতিমধ্যেই ছবিটি ঘিরে আলোচনা শুরু হয়েছে। 

আরও পড়ুন: ‘ইন্ডিয়ান আইডল’ জয়ীর আকস্মিক প্রয়াণ, কাঁদছে ভক্তমহল! কী হয়েছিল প্রশান্তের?

অ্যাকশন, থ্রিল, আবেগ আর সামাজিক বার্তার মেলবন্ধনে ‘মর্দানি ৩’ যে দর্শকদের এক গভীর ও শক্তিশালী অভিজ্ঞতা দেবে, তা বলাই যায়। রানি মুখার্জির অনবদ্য অভিনয় এবং গল্পের তীব্রতা মিলিয়ে এই ছবি ২০২৬ সালের শুরুতেই বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত।

rani mukerji entertainment Entertainment News Entertainment News Today Mardaani 3