/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/rani-rashmoni-rajchandra-759.jpg)
নূরের সঙ্গে খুনসুটি করার জন্য ক্ষমা চেয়ে নিলেন দিতিপ্রিয়া।
'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের সৌজন্যে বেশ জনপ্রিয় নাম দিতিপ্রিয়া ও নূর। বিগত দু'বছর ধরে অনস্ক্রিন মাতিয়ে রেখেছে এই জুটি। সম্প্রতি নতুন মোড় এসেছে ধারাবাহিকে। মহা এপিসোডের পর প্রয়াণ ঘটেছে রাসমণির স্বামী রাজচন্দ্রের। বিধবার বেশে পর্দায় রাসমণি। তবে দিতিপ্রিয়া এই কারণে ক্ষমা চাইবেন কেন? এটাই ভাবনার বিষয় তো! আসলে 'রিল লাইফের' বাইরেও 'রিয়েল লাইফে' 'তু তু ম্যায় ম্যায়' করে থাকেন রাজচন্দ্র ও রাসমণি। পর্দায় রাজচন্দ্র দাসের মৃত্যুতে সেই আখ্যানেই ইতি পড়তে চলেছে।
তাঁদের অফস্ক্রিন ঝগড়া এই পর্যায়ে গিয়েছিল যে প্রায় দিন পনেরো কথা বন্ধ ছিল দুজনের। এবার সেট থেকে বিদায় নিচ্ছেন নূর। তাই মন ভাল নেই দিতিপ্রিয়ার। তাই ইনস্টাগ্রামে পোস্ট করলেন মনের কথা। নূরের সঙ্গে খুনসুটি করার জন্য ক্ষমাও চেয়ে নিলেন তিনি।
আরও পড়ুন, দোলে ‘একা নয় একান্নবর্তী’ পরিবার নিয়ে আসছে সঞ্চারী
দিতিপ্রিয়া লিখেছেন, "প্রায় দু'বছর একসঙ্গে কাজ করলাম আমরা। ঝগড়া, খুনসুটি করেই সময়টা কেটে গেল। কথাও বলlতাম না এরকম কেটেছে, আমরা তো অ্যাংরি বার্ড ছিলাম। সবকিছুর জন্য দুঃখিত, তোমায় মিস করব।" রানি রাসমণির জীবন যুদ্ধ নিয়েই তৈরি এই চিত্রনাট্য। সংসার জীবনের পরে এবার দক্ষিণেশ্বর মন্দিরের গল্পের দিকেই ধারাবাহিক এগোবে বলে মনে করা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us