/indian-express-bangla/media/media_files/2026/02/13/ranojoy-shyamoupti-2026-02-13-12-56-23.jpg)
রণজয়-শ্যামৌপ্তির বিয়েতে চমক!
ভালোবাসার দিন ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day 2026), এই বিশেষ দিনেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন টেলিপাড়ার চর্চিত জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। দীর্ঘদিনের প্রেম, গুঞ্জন, চর্চা সব কিছুকে সাক্ষী রেখেই অবশেষে সাতপাকে বাঁধা পড়ছেন তাঁরা।
যদিও তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে শোনা যায়নি, তবু টেলিপাড়ায় রণজয়-শ্যামৌপ্তির প্রেম ছিল ওপেন সিক্রেট। বিশেষ করে তাঁদের অসমবয়সী সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। প্রায় চোদ্দ বছরের বয়সের ব্যবধান, যা নিয়ে নানান মন্তব্য,সমালোচনা, কৌতূহল সবই ছিল। কিন্তু সেই সব জল্পনাকে গুরুত্ব না দিয়ে নিজেদের বোঝাপড়া আর ভালোবাসাকেই বরাবর প্রাধান্য দিয়েছেন এই জুটি। আর সেখানেই যেন তাঁদের সম্পর্কের দৃঢ়তা সবচেয়ে বেশি ধরা পড়ে।
আরও পড়ুন: রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে প্রথম ভোট, কী বললেন জেমস ও বাঁধন?
উল্লেখ, এই প্রেমের সূচনা কিন্তু কাজের সূত্রেই। জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি–র শুটিং ফ্লোর থেকেই তাঁদের রসায়নের শুরু। পর্দায় ‘অনুজ’ চরিত্রে রণজয় এবং ‘গুড্ডি’ রূপে শ্যামৌপ্তির জুটি দর্শকের নজর কেড়েছিল শুরু থেকেই। অনস্ক্রিন সম্পর্কের আবেগ যে অফস্ক্রিনেও ধীরে ধীরে বাস্তব রূপ নেবে, তা তখনই আন্দাজ করেছিলেন অনেকেই। ধারাবাহিক শেষ হলেও তাঁদের জনপ্রিয়তা এতটুকু কমেনি।
আরও পড়ুন: লাল গালিচায় বিশ্ব তারকার মেলা, শুরু হল ৭৬তম বার্লিন চলচ্চিত্র উৎসব
এক সাক্ষাৎকারে নিজের বিয়ের সাজ নিয়ে খোলামেলা কথা বলেছেন শ্যামৌপ্তি। জানিয়েছেন, বিয়ের সন্ধ্যায় তিনি সাজবেন লাল শাড়িতে, তবে প্রচলিত বেনারসি নয়, একটু ভিন্ন স্বাদের সাজেই ধরা দেবেন তিনি। তাঁর সাজের সঙ্গে সামঞ্জস্য রেখেই বরবেশে প্রস্তুত হবেন রণজয়।
সবচেয়ে চমকপ্রদ বিষয় দু’জনের বিয়ের পোশাকই ডিজাইন করছেন পরিচিত ফ্যাশন ডিজাইনার অনুষ্ঠী মালহোত্রা। ফলে বিয়ের সাজে থাকবে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এমনটাই আশা ভক্তদের। একেবারে বাঙালি রীতি মেনেই সম্পন্ন হবে বিয়ে। জানা গিয়েছে, সাড়ে সাতটায় তাঁদের বিয়ের শুভ লগ্ন।
ভ্যালেন্টাইনস ডে-তে জীবনের নতুন পথচলা প্রেম থেকে পরিণয়, রণজয় ও শ্যামৌপ্তির এই বাস্তব জীবনের গল্প যেন টেলিভিশনের রোম্যান্টিক চিত্রনাট্যকেও হার মানায়।
আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যাঁরা পাচ্ছেন তাঁরা নেবেন’, মুখ খুললেন মিঠুন চক্রবর্তী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us