/indian-express-bangla/media/media_files/2025/12/02/ran-2025-12-02-13-04-24.jpg)
কী এমন করেছিলেন রনবীর...
Ranveer Singh controversy: গোয়ায় অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কান্তারা’ ছবিতে ঋষভ শেঠির অভিনয় অনুকরণ করে, বিতর্কে জড়ানোর কয়েকদিন পর, অভিনেতা রণবীর সিং এখন প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, তাঁর উদ্দেশ্য ছিল কেবল ঋষভের অসাধারণ অভিনয়ের প্রশংসা করা, অপমান করা নয়। রণবীরের কথায়, তিনি সবসময়ই দেশের প্রতিটি সংস্কৃতি, ঐতিহ্য ও বিশ্বাসকে গভীরভাবে সম্মান করেন, তাই তাঁর অনুকরণে যদি কারও অনুভূতিতে আঘাত লাগে, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
হিন্দু জনজাগৃতি সমিতি (HJS) রণবীরের বিরুদ্ধে পানাজি থানায় অভিযোগ দায়ের করার একদিন পর, ক্ষমা চাইলেন তিনি। অভিযোগে বলা হয়, IFFI মঞ্চে রণবীর ‘কান্তারা’ ছবির চামুণ্ডাদেবী সংক্রান্ত দৃশ্য, হাস্যরসের ভঙ্গিতে অনুকরণ করে, তুলু সম্প্রদায়ের পবিত্র দেবীর অসম্মান করেছেন। তাদের মতে, চামুন্ডি মা, তুলু সমাজে পারিবারিক দেবতা হিসেবে পূজিত হন, তাই এমন অনুকরণ সাম্প্রদায়িক উত্তেজনা বা জনরোষ তৈরি করতে পারে।
Jeet-Dev: দেবের ২০ বছরের অনুষ্ঠানে কেন যাননি জিৎ? নিজেই দিলেন স্পষ্ট জবাব
এ বিষয়ে HJS-এর দাবি- রণবীরের উচিত জনসমক্ষে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেওয়া। পাশাপাশি তারা IFFI আয়োজকদের কাছে ভবিষ্যতের জন্য একটি আচরণবিধি তৈরির পরামর্শ দিয়েছে, যাতে কোনো অনুষ্ঠানে ধর্মীয় দেবতা বা ঐতিহ্যগত চরিত্রকে অবমাননাকরভাবে তুলে ধরা না হয়।
ঘটনার সূত্রপাত IFFI-এর সমাপনী অনুষ্ঠানে। সেখানে রণবীর সিং মঞ্চে উঠে ঋষভ শেঠির অভিনয় এবং ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর ব্যতিক্রমী দৃশ্যের প্রশংসা করেন। বিশেষ করে সেই দৃশ্যটির কথা উল্লেখ করেন, যেখানে চরিত্রটির মধ্যে চামুন্ডি দেবীর স্বত্বা প্রবেশ করে। কথা বলতে বলতেই রণবীর চোখ ঢেকে, জিভ বের করে এবং শরীর নাচিয়ে সেই মুহূর্তের অভিনয় অনুকরণ করেন। এরপর হাস্যরসের ছলে তিনি বলেন, "আমাকে কি কান্তারা ৩-এ দেখতে চান? এই লোকটাকে বলুন।"
Kapil Sharma: ‘হাত কাঁপছিল!’ গিন্নি সেটে থাকায় কেন এত অস্বস্তি কপিল শর্মার?
এই অনুকরণ মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং বিশেষত তুলু সম্প্রদায়ের কাছ থেকে তীব্র সমালোচনার শিকার হয়। অনেকেই অভিযোগ করেন, তিনি সংস্কৃতি ও ধর্মীয় আবেগকে হালকা করে দেখিয়েছেন। বিতর্ক চাপে বাড়তেই অবশেষে রণবীর বিষয়টি স্পষ্ট করে ক্ষমা চান এবং তাঁর অভিপ্রায় ভুলভাবে ব্যাখ্যা হলে দুঃখ প্রকাশ করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us