Dhuranndhar: কার্গিল থেকে কাশ্মীর, আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধরের' নেপথ্যের আসল গল্প জানেন?

Dhuranndhar: ট্রেলারের শুরুতেই দেখা যায়- রণবীর সিং এক রহস্যময় চরিত্রে, যার নাম প্রকাশ করা হয়নি। তাকে কখনও পাকিস্তানে একজন আন্ডারকভার এজেন্টের মতো, আবার কখনও ভারতীয় সেনার একজন দুর্ধর্ষ অফিসার হিসেবে দেখা যাচ্ছে।

Dhuranndhar: ট্রেলারের শুরুতেই দেখা যায়- রণবীর সিং এক রহস্যময় চরিত্রে, যার নাম প্রকাশ করা হয়নি। তাকে কখনও পাকিস্তানে একজন আন্ডারকভার এজেন্টের মতো, আবার কখনও ভারতীয় সেনার একজন দুর্ধর্ষ অফিসার হিসেবে দেখা যাচ্ছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arjun

জানুন সেই গল্প...

দীর্ঘদিন ধরে গোপনীয়তার আবরণে ঢেকে রাখা ধুরন্ধর–এর গল্প, চরিত্র এবং ছবিটি আদৌ কোন গল্প নিয়ে তৈরি, তা নিয়ে দর্শকের জল্পনা শেষমেশ সত্যি রূপ পেল। অবশেষে ছবির নির্মাতারা মঙ্গলবার প্রকাশ করলেন বহুল প্রতীক্ষিত ট্রেলার, যা “অবিশ্বাস্য এক সত্য ঘটনা” অবলম্বনে নির্মিত। রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন–ড্রামা মুক্তি পাওয়ার আগেই অনলাইনে আলোড়ন তুলেছে।

Advertisment

ট্রেলারের শুরুতেই দেখা যায়- রণবীর সিং এক রহস্যময় চরিত্রে, যার নাম প্রকাশ করা হয়নি। তাকে কখনও পাকিস্তানে একজন আন্ডারকভার এজেন্টের মতো, আবার কখনও ভারতীয় সেনার একজন দুর্ধর্ষ অফিসার হিসেবে দেখা যাচ্ছে। তাঁর চেহারার পরিবর্তন, তীক্ষ্ণ চোখ ও বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করার ধরণ দেখে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে যে তিনি সম্ভবত অশোক চক্রপ্রাপ্ত মেজর মোহিত শর্মার চরিত্রে অভিনয় করছেন। বাস্তবে মেজর শর্মা ‘ইফতিখার ভাট’ নামে হিজবুল মুজাহিদিনের মধ্যে গুপ্তচরবৃত্তি করেছিলেন এবং কুপওয়ারায় এক জঙ্গি দমন অভিযানে শহিদ হন।

Arbaaz Khan: খান পরিবারে আনন্দঘন মুহূর্ত, মেয়ের প্রথম ঝলক দেখালেন আরবাজ

Advertisment

ট্রেলারের আরেক শক্তিশালী উপস্থিতি অর্জুন রামপাল। তিনি অভিনয় করেছেন নির্মম ও রক্তপিপাসু মেজর ইকবালের চরিত্রে। প্রমো ভিডিওর প্রথম দৃশ্যে তাকে দেখা যায়—এক ভারতীয় সেনা অফিসারের উপর নির্মম নির্যাতন চালাতে। দৃশ্যটি অনেককে মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ভারতীয় সেনা মেজর সৌরভ কালিয়া ও তার সঙ্গীদের ওপর হওয়া বর্বরতার কথা।

অর্জুন রামপালের চরিত্রটি যে পাকিস্তানের কুখ্যাত জঙ্গিনেতা ইলিয়াস কাশ্মীরি–র আদলে তৈরি, ট্রেলার দেখে তা বেশ স্পষ্ট। কাশ্মীরির নাম প্রথম উঠে আসে নব্বইয়ের দশকের মাঝামাঝি, যখন তিনি জৈশ–ই–মোহাম্মদ ও আল–কায়েদার সদস্যদের সঙ্গে মিলে পর্যটক অপহরণ এবং মোলানা মাসুদ আজহারের মুক্তি দাবি করেন। পরে ২৬/১১ মুম্বাই হামলাতেও তাঁর সংশ্লিষ্টতা উঠে আসে। ভয়ঙ্কর বৈশিষ্ট্য, শীতল মানসিকতা এবং পরিকল্পনায় পারদর্শিতার জন্য কাশ্মীরিকে একসময় “নিউ ওসামা” বলা হতো। ২০১১ সালে এক ড্রোন হামলায় তার মৃত্যু হয় বলে জানা যায়।

Parambrata Chatterjee-Federation: ফেডারেশনের সঙ্গে জট কাটবে? আইনি লড়াই থেকে সরে সমঝোতার পথে পরমব্রত

এদিকে, আর. মাধবন ছবিতে অজয় সান্যাল নামে ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা ‘র’-এর একজন সিনিয়র অফিসারের ভূমিকায়। চেইন- স্মোকার, চটপটে বুদ্ধি এবং কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা- এই তিন মিলে তাঁর চরিত্রকে করে তুলেছে ছবির অন্যতম আকর্ষণ। যার সঙ্গে অনেকেই মিল পাচ্ছে অজিত ডভালের। ট্রেলারে দেখা যায়, ভারতবিরোধী সন্ত্রাসী কার্যকলাপ ভেঙে দিতে তিনি পাকিস্তানের মাটিতেই আঘাত হানার পরিকল্পনা করছেন।

৪ মিনিটের এই প্রোমো মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে জল্পনা, উত্তেজনা এবং বাস্তব ঘটনার সঙ্গে মিল খুঁজে বের করার প্রতিযোগিতা শুরু হয়েছে। অ্যাকশন, আবেগ এবং রাজনৈতিক উত্তেজনার মিশেলে ধুরন্ধর ইতিমধ্যেই বছরের অন্যতম আলোচিত ছবিতে পরিণত হয়েছে।

Ranveer Singh arjun rampal Entertainment News Today