/indian-express-bangla/media/media_files/2025/12/16/dhurandhar-box-office-collection-day-8-1765520856235-2025-12-16-16-03-42.webp)
কত আয় করল এই ছবি?
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বক্স অফিসে, নিজের দাপট বজায় রেখেই চলেছে। মুক্তির কয়েক সপ্তাহ পরেও, ছবিটির গতি কমার কোনও লক্ষণ নেই। বিশ্বব্যাপী আয় ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পর, ছাভা, পাঠান, স্ত্রী ২ সহ একাধিক বড় হিটকে পিছনে ফেলে ছবিটি এখন একক ভাষায় সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়েছে।
চতুর্থ বুধবারে, ছবিটি একাই আয় করেছে ১০.৫ কোটি টাকা, যার ফলে দেশের বক্স অফিসে এর মোট নেট সংগ্রহ পৌঁছেছে ৭২২.৫ কোটি টাকায়। রণবীর সিং অভিনীত এই ছবিটিই এখন পর্যন্ত একমাত্র অ-বহুভাষিক ভারতীয় ছবি, যা ১,০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ট্রেড রিপোর্ট অনুযায়ী, বুধবারের মধ্যেই বিশ্বব্যাপী ছবিটির আয় ১,১০০ কোটি টাকা অতিক্রম করার সম্ভাবনা তৈরি হয়েছে।
2026 Bollywood Films: রামায়ণ থেকে কিং: ২০২৬ সালে বক্স অফিসের ভাগ্য বদলাতে আসছে যেসব ছবি
এই পরিসংখ্যানের নিরিখে ধুরন্ধর পিছনে ফেলেছে জওয়ান ও পুষ্পা ২-এর মতো প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টারকেও, যেগুলি একাধিক ভাষায় মুক্তি পেয়েও বিশ্বব্যাপী প্রায় ১,০৫০ কোটি টাকা আয় করেছিল। সব ভাষার আয় মিলিয়ে বর্তমানে ধুরন্ধর সর্বকালের সপ্তম সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্র।
কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডের ‘তু মেরি ম্যায় তেরা তু মেরি মে’ মুক্তি পেলেও, ধুরন্ধরের আধিপত্যে খুব একটা প্রভাব পড়েনি। রোমান্টিক এই ছবিটি ছয় দিনে মাত্র ২৭ কোটি টাকা আয় করেছে এবং পর্দা ও দর্শক- দুই ক্ষেত্রেই ধুরন্ধরের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে।
Agastya Nanda-Ikkis: অগস্ত্য নন্দার অভিনয়ে মুগ্ধ অরুণ খেতারপালের ভাই, কাঁদাল ‘ইক্কিস’...
তবে সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ১ জানুয়ারি মুক্তি পেয়েছে অগস্ত্য নন্দার ‘ইক্কিস’, যা প্রয়াত কিংবদন্তি ধর্মেন্দ্রর মরণোত্তর মুক্তিও বটে। এর পরে ৯ জানুয়ারি মুক্তি পাবে প্রভাসের ‘দ্য রাজা সাব’ ও বিজয়ের ‘জন নায়াগান’। স্যাকনিলকের তথ্য অনুযায়ী, মুক্তির ২৮তম দিনে দুপুর ১২টা পর্যন্ত ধুরন্ধর সব ভাষা মিলিয়ে প্রায় ১.৫ কোটি টাকা ইন্ডিয়া নেট সংগ্রহ করেছে।
এদিকে বিদেশি পরিবেশক প্রণব কাপাডিয়া জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিষেধাজ্ঞার কারণে ছবিটি প্রায় ১০ মিলিয়ন ডলার বক্স অফিস আয় হারিয়েছে। তাঁর কথায়, "অ্যাকশন ছবি মধ্যপ্রাচ্যে বরাবরই ভালো ব্যবসা করে, তাই এই ক্ষতি যথেষ্ট বড়।"
ট্রেড পেজ @Apna_Bollywood-এর মতে, এত বড় হিন্দি রান সত্ত্বেও ধুরন্ধর সম্ভবত ১,৫০০ কোটির গণ্ডি ছুঁতে পারবে না। তাঁদের দাবি, আসল পরীক্ষা হবে ধুরন্ধর ২। দক্ষিণ ভারতের দর্শকদের কাছ থেকে যদি ডাবড ভার্সনে ২০০ কোটি নেটের কম আসে, তবে তা স্পষ্ট হতাশা বলেই গণ্য হবে। হাইপ ইতিমধ্যেই সর্বভারতীয়- এবার ফল দেওয়ার দায় ছবির ওপরেই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us