Ranveer Singh: ক্ষমা চাইলেও ক্ষোভ কমেনি, রণবীরের বিরুদ্ধে আইনি মামলা থামছে না!

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, রণবীর মঞ্চে যেভাবে ভূত কোলার ভঙ্গি নকল করেছেন, তা তূলু ভাষী সম্প্রদায় ও কর্ণাটকের বহু হিন্দুর কাছে গভীরভাবে আঘাতমূলক।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, রণবীর মঞ্চে যেভাবে ভূত কোলার ভঙ্গি নকল করেছেন, তা তূলু ভাষী সম্প্রদায় ও কর্ণাটকের বহু হিন্দুর কাছে গভীরভাবে আঘাতমূলক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rs

যা যা হচ্ছে রণবীরের সঙ্গে...

 বলিউড অভিনেতা রণবীর সিং ‘কান্তারা’ ছবিতে ঋষভ শেঠি অভিনীত চরিত্রের অনুকরণ করে সমালোচনার মুখে পড়েছেন। ঘটনাটি ঘটে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) সমাপনী অনুষ্ঠানে, যেখানে রণবীর মঞ্চে উঠে ঋষভ শেঠির অভিনয়কে সম্মান জানাতে, তার বিখ্যাত ভূত কোলা পারফরম্যান্সের ভঙ্গিমা নকল করেন। সেই অনুকরণই এখন নেটমাধ্যমে বড় বিতর্কের জন্ম দিয়েছে।

Advertisment

ক্ষমা চাওয়ার একদিন পরও বিতর্ক থামেনি। পিটিআইয়ের এক প্রতিবেদনে জানা গেছে, বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল, রণবীর সিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ- অভিনেতা ভূত কোলা বা ‘দৈব’ নামে পরিচিত একটি পবিত্র তূলু ঐতিহ্যকে উপহাস করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। যদিও এখন পর্যন্ত এ নিয়ে কোনও এফআইআর দায়ের হয়নি বলে জানিয়েছেন হাই গ্রাউন্ডস থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

Anoushka Shankar: 'কীভাবে এমন করল?' দীর্ঘ ভ্রমণের পর বড় ধাক্কা, ক্ষুব্ধ অনুস্কা

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, রণবীর মঞ্চে যেভাবে ভূত কোলার ভঙ্গি নকল করেছেন, তা তূলু ভাষী সম্প্রদায় ও কর্ণাটকের বহু হিন্দুর কাছে গভীরভাবে আঘাতমূলক। অভিযোগপত্রে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৯ (ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার বিদ্বেষপূর্ণ কাজ), ধারা ৩০২ (ইচ্ছাকৃতভাবে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত) এবং ধারা ১৯৬ (ধর্ম বা ভাষার ভিত্তিতে গোষ্ঠীর মধ্যে ঘৃণা ছড়ানো)- এই তিনটি ধারার উল্লেখ করা হয়েছে।

বিতর্ক আরও তীব্র হয় যখন হিন্দু জনজাগৃতি সমিতি, (HJS) পানাজি থানায় অভিযোগ জানায় যে রণবীরের ওই পারফরম্যান্স দেবী চামুণ্ডাদেবীকে অপমান করেছে। এর পরপরই অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষমা চেয়ে জানান, তাঁর উদ্দেশ্য কখনই কাউকে আঘাত করা ছিল না; বরং তিনি ‘কান্তারা’ ছবিতে ঋষভ শেঠির অসাধারণ অভিনয়ের প্রতি শ্রদ্ধা দেখাতে চেয়েছিলেন। তিনি আরও লেখেন, তিনি দেশের প্রতিটি সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যকে গভীরভাবে সম্মান করেন।

Dharmendra: শেষ জীবনে খান্ডালায় কৃষিকাজে মগ্ন, ছেলেদের নয়, কোটি টাকার সম্পত্তি কাদের দিয়েছেন ধর্মেন্দ্র?

প্রসঙ্গত, আইএফএফআই–এর সেই অনুষ্ঠানে রণবীর দর্শকদের উচ্ছ্বাসের মাঝেই ঋষভ শেঠির কান্তারার বিখ্যাত দৃশ্যের অঙ্গভঙ্গি নকল করেছিলেন। যদিও অনেকেই এটিকে নিছক শ্রদ্ধাজ্ঞাপন হিসেবে দেখেছেন, সমালোচনার ঝড় উঠেছে তূলু সম্প্রদায়ের পক্ষ থেকে।

এখন রণবীর সিং তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’–এর মুক্তি নিয়ে ব্যস্ত, যা এই শুক্রবার মুক্তি পেতে চলেছে। বিতর্কের মাঝেও বলিউডে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।

Ranveer Singh Entertainment News Today