Ranveer Singh Karnataka HC case: অসংবেদনশীল মন্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত? রণবীরের বক্তব্যে সরব আদালত

শুনানিতে আরও একটি আবেগঘন মন্তব্য উঠে আসে। রাষ্ট্রের আইনজীবী বলেন, “তিনি আমাদের কর্ণাটকের জামাই। বিষয়টি শুধু আইনি নয়, আবেগের সঙ্গেও জড়িত। এটি আমাদের আত্মায় আঘাত করেছে।”

শুনানিতে আরও একটি আবেগঘন মন্তব্য উঠে আসে। রাষ্ট্রের আইনজীবী বলেন, “তিনি আমাদের কর্ণাটকের জামাই। বিষয়টি শুধু আইনি নয়, আবেগের সঙ্গেও জড়িত। এটি আমাদের আত্মায় আঘাত করেছে।”

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ranveer-singh-kantara

বিপাকে রণবীর...

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টে মামলার শুনানি হয়। ‘কান্তারা’ ছবিতে ঋষভ শেঠির চরিত্র অনুকরণ এবং অনুষ্ঠানে করা এক মন্তব্যকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। বিচারপতি এম নাগপ্রসন্নের বেঞ্চে শুনানিতে, রণবীরের পক্ষে সওয়াল করেন আইনজীবী সজন পুভায়া। এর আগেই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন।

Advertisment

শুনানির সময় আদালত স্পষ্ট ভাষায় জানায়, জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে, একজন জনপ্রিয় অভিনেতার আরও দায়িত্বশীল হওয়া উচিত। আদালতের পর্যবেক্ষণ, “আপনি রণবীর সিং হতে পারেন বা অন্য কেউ হতে পারেন- কিন্তু বক্তব্যের ক্ষেত্রে আপনাকে দায়িত্ব নিতেই হবে। আলগা জিহ্বা হলে চলবে না।” আদালত আরও মন্তব্য করে, “আমি ভুলে যেতে পারি, আপনি ভুলে যেতে পারেন, কিন্তু ইন্টারনেট কখনও ভুলে যায় না।”

R D Burman: আরডি বর্মণের অজানা অধ্যায় কি উঠে আসবে পর্দায়? পরিচালনায় বিখ্যাত পরিচালক

Advertisment

রণবীরের আইনজীবী স্বীকার করেন যে অভিনেতার মন্তব্য ছিল “সম্পূর্ণ অসংবেদনশীল” এবং বলেন, “আমার মক্কেল তাঁর বেপরোয়া আচরণ সংশোধনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।” তবে আদালত মন্তব্য করে, “আমি বলছি না যে এটি ইচ্ছাকৃত ছিল, কিন্তু এটি চরম অজ্ঞতার পরিচয়।”

অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে, যার মধ্যে রয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উসকে দেওয়ার অভিযোগ। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, রণবীরকে থামতে বলা হলেও তিনি অনুকরণ চালিয়ে যান, ফলে বিষয়টি “শুধু অসাবধানতা নয়, বরং বেপরোয়া আচরণ”।

Rajpal Yadav: তিহার পর্ব পেরিয়ে ফের ক্যামেরার সামনে রাজপাল, দিলেন বড় সুখবর

শুনানিতে আরও একটি আবেগঘন মন্তব্য উঠে আসে। রাষ্ট্রের আইনজীবী বলেন, “তিনি আমাদের কর্ণাটকের জামাই। বিষয়টি শুধু আইনি নয়, আবেগের সঙ্গেও জড়িত। এটি আমাদের আত্মায় আঘাত করেছে।” উল্লেখ্য, গোয়ার আইএফএফআই মঞ্চে ‘কান্তারা’-য় ঋষভ শেঠির অভিনয়ের প্রশংসা করতে গিয়ে রণবীর তাঁর অনুকরণ করেন এবং ছবির দেবতাকে নারী ভূত হিসেবে উল্লেখ করেন। ভিডিওতে দেখা যায়, ঋষভ নিজেই তাঁকে থামতে বলেন। বিতর্ক ছড়িয়ে পড়ার পর রণবীর ইনস্টাগ্রামে লেখেন, “আমার উদ্দেশ্য ছিল ঋষভের অসাধারণ অভিনয়কে সম্মান জানানো। যদি আমার কথায় কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি সবসময় আমাদের দেশের প্রতিটি সংস্কৃতি ও বিশ্বাসকে গভীর শ্রদ্ধা করি।”

হাইকোর্ট রাজ্য সরকারকে ২ মার্চ, ২০২৬-এর মধ্যে আপত্তি জানাতে নির্দেশ দিয়েছে এবং ততদিন পর্যন্ত, তদন্তে সহযোগিতা করলে, রণবীরের বিরুদ্ধে কোনও “জবরদস্তিমূলক পদক্ষেপ” না নেওয়ার নির্দেশও দিয়েছে।

Ranveer Singh Entertainment News Today