মাত্র ২৬-এ সব শেষ, রহস্যজনক ঘটনার পর প্রয়াত সংগীতশিল্পী

তার মৃত্যুর পর সংগীতজগত থেকে শোকবার্তার ঢল নামে। ড্রামার ট্রাভিস বার্কার, যিনি পুরস্টেসির সঙ্গে 'Choose Life', 'Nothing Left' এবং 'Hills Have Eyes'–এর মতো ট্র্যাকে কাজ করেছিলেন...

তার মৃত্যুর পর সংগীতজগত থেকে শোকবার্তার ঢল নামে। ড্রামার ট্রাভিস বার্কার, যিনি পুরস্টেসির সঙ্গে 'Choose Life', 'Nothing Left' এবং 'Hills Have Eyes'–এর মতো ট্র্যাকে কাজ করেছিলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
poorstacy-palacio-vistalegre-madrid-120225-7f46f5d238fd47e3a14c272386b81de5

চলে গেলেন র‍্যাপার...

ফ্লোরিডার র‍্যাপার পুরস্টেসি, যার আসল নাম কার্লিটো মিলফোর্ট জুনিয়র, মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। শনিবার, ২৯ নভেম্বর বোকা রাটন, ফ্লোরিডায় ঘটে যাওয়া এক অজ্ঞাত “ঘটনার” পর তাঁর মৃত্যু হয় বলে, বোকা রাটন পুলিশ বিভাগ, ২ ডিসেম্বর পিপল ম্যাগাজিনকে নিশ্চিত করেছে। প্রথমে টিএমজেড এই দুঃসংবাদের খবর প্রকাশ করে। এখনও পর্যন্ত ঘটনার বিস্তারিত বা মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

Advertisment

বিলবোর্ড জানিয়েছে, শনিবার একটি হোটেলে জরুরি চিকিৎসা পরিস্থিতির কারণে কর্তৃপক্ষকে ডাকা হয়। সেখান থেকেই পুরস্টেসিকে, দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হোটেলটিতে টানা ১০ দিন ছিলেন। একজন মহিলা ও একটি শিশুর সঙ্গে চেক-ইন করেছিলেন বলে হোটেল কর্মীরা নিশ্চিত করেছেন। তাঁকে একমাত্র রোগী হিসেবেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Taslima Nasrin: 'মানুষই ওদের অত্যাচার করছে', রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন তসলিমা

Advertisment

পাম বিচ কাউন্টির মেডিকেল পরীক্ষকের দপ্তর এখনও কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি। পুরস্টেসি ছিলেন এক বহুমুখী সংগীতশিল্পী, যিনি ইমো র‍্যাপ, হিপ-হপ, পাঙ্ক রক এবং হেভি মেটাল ঘরানার সফল মিশ্রণের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি প্রায়ই ব্রিং মি দ্য হরাইজন ব্যান্ডের ফ্রন্টম্যান অলি সাইকস–এর সঙ্গে কাজ করতেন। ২০২০ সালে তিনি - 'Bill & Ted Face the Music' চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকেও অংশ নেন, যা পরের বছর গ্র্যামি মনোনয়ন পায়।

Dhurandhar movie: রেকর্ড দৈর্ঘ্য ও বিতর্কে ঘেরা ‘ধুরন্ধর’, সেন্সরের কাটে নয়া আলোচনার ঝড়

তার মৃত্যুর পর সংগীতজগত থেকে শোকবার্তার ঢল নামে। ড্রামার ট্রাভিস বার্কার, যিনি পুরস্টেসির সঙ্গে 'Choose Life', 'Nothing Left' এবং 'Hills Have Eyes'–এর মতো ট্র্যাকে কাজ করেছিলেন, ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় লেখেন- “শান্তিতে ঘুমাও। তোমায় ভোলা সম্ভব না।” তিনি প্রয়াত র‍্যাপারের একটি লাইভ পারফরম্যান্স ভিডিওও শেয়ার করেন।

অলি সাইকসও তার স্টোরিতে দু’জনের একটি ছবি পোস্ট করে কালো হৃদয়ের ইমোজি সহ 'RIP' লিখে পুরস্টেসির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অপ্রত্যাশিত এই মৃত্যু সংগীত দুনিয়ায় গভীর শোকের ছায়া ফেলেছে।

Death Entertainment News Today