Rashmika Mandanna Latest News: মহিলারা প্রতি মাসে ঋতুস্রাবের যে যন্ত্রণা সহ্য করে একবার হলেও অনুভব করা উচিত। রশ্মিকা মন্দানার মন্তব্যে দ্বিধাবিভক্ত নেটভুবন। একদল রশ্মিকার পক্ষে আর এক দল তাঁর এই মন্তব্যকে পুরুষদের প্রতি অসংবেদনশীল বলে মনে করছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। জগপতি বাবুর টক শো-তে উপস্থিত হয়ে রশ্মিকা বলেন, পুরুষদের ঋতুস্রাবের যন্ত্রণা অনুভব করাতে হলে তাঁদেরও এই ব্যথার অভিজ্ঞতা হওয়া প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
শো-তে জগপতি বাবু রশ্মিকাকে প্রশ্ন করেন, সত্যিই তিনি মনে করেন পুরুষদের ঋতুস্রাব হওয়া উচিত? অভিনেত্রী স্পষ্ট জবাব, 'হ্যাঁ। আমি চাই ওদের অন্তত একবার ঋতুস্রাব হোক যাতে ওরা যন্ত্রণা আর ট্রমা কী জিনিস বুঝতে পারে। হরমোনাল ইমব্যালান্সের কারণে আমাদের এমন অনেক অনুভূতি হয় যা নিজেরাও বুঝতে পারি না। কিন্তু, পুরুষদের যতই বোঝান না কেন তাঁরা এই অনুভূতি বুঝতে পারে না। তাই পুরুষদের যদি অন্তত একবার ঋতুস্রাব হয় তাঁরা যন্ত্রণাটা অনুভব করতে পারবে।'
আরও পড়ুন উৎসবের আবহে চুপিচুপি আংটি বদল! বিজয়-রশ্মিকার বাগদান ঘিরে চর্চা তুঙ্গে, কবে বিয়ের পিঁড়িতে?
নিজের অভিজ্ঞতা শেয়ার করে রশ্মিকা বলেন, 'আমার ঋতুস্রাবের ব্যথা এতটাই ভয়াবহ যে আমি একবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বহু স্বাস্থ্যপরীক্ষা করিয়েছি, চিকিৎসকের কাছে গিয়েছি কিন্তু কেউই সমস্যা নির্মূল হয়নি। প্রতি মাসে ভাবি, ভগবান, আমায় এত কষ্ট কেন দিচ্ছ? আমি মনে হয় এই ব্যথা কেউ অনুভব না করলে সে বুঝতেই পারবে না। তাই মনে করি, পুরুষদের অন্তত একবার ঋতুস্রাব হওয়া উচিত।'
আরও পড়ুন বিজয়-রশ্মিকার বাগদান চর্চায় সিলমোহর, আসন্ন শীতেই ছাদনা তলায় টলিউডের প্রেমিকযুগল
এক ভক্ত 'এক্স' হ্যান্ডেলে বলেন রশ্মিকার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি লিখেন, 'রশ্মিকার বক্তব্যের মূল বিষয় ছিল আমরা কখনও কখনও শুধু চাই আমাদের ব্যথা আর আবেগগুলো যেন কেউ বোঝে। এটা কখনই পুরুষদের দায়িত্ব বা সংগ্রামকে ছোট করা নয়। কিন্তু অনেকেই সেই মন্তব্যকে বিকৃত করেছে।'
রশ্মিকা আবার সেই পোস্টের জবাবে লেখেন, 'এগুলো নিয়ে কেউ কথা বলবে না। শো বা ইন্টারভিউতে যেতে ভয় লাগে এ কারণেই। আমি এক কথা বলি, আর সেটাকে অন্যভাবে প্রতিস্থাপন করা হয়।' এক ব্যক্তি খোঁচা মেরে লিখেছেন, 'তাহলে কী তিনি পুরুষদের প্রতিদিনের ব্যথা বা সংগ্রাম বুঝতে আগ্রহী নন? পিরিয়ডের সঙ্গে তুলনীয় না হলেও এগুলিও বাস্তব।'
আরও পড়ুন 'ওঁর জন্য গুলি খেতেও রাজি', বাগদান চর্চার মাঝে বিজয়ের সঙ্গে বিয়ের গুঞ্জনে সিলমোহর রশ্মিকার?
Rashmika Mandanna: 'পুরুষদের পিরিয়ডস হওয়া উচিত তাহলেই...', মন্তব্য ঘিরে বিতর্কের মাঝে পালটা কী সাফাই রশ্মিকার?
Rashmika Mandanna-Men Should Get Periods: পুরুষদের যদি অন্তত একবার ঋতুস্রাব হয় তাঁরা মহিলাদের যন্ত্রণাটা অনুভব করতে পারবে। রশ্মিকা মন্দানার মন্তব্য ঘিরে ঝড় উঠতেই কী সাফাই পর্দার শ্রীভল্লির?

পুরুষদের ঋতুস্রাব হওয়া উচিত : রশ্মিকা