Rashmika Mandanna: অভিনয়ে হিট, দায়িত্বে দৃষ্টান্ত! রশ্মিকা মন্দানার নাম শীর্ষ করদাতার তালিকায়

দক্ষিণী সিনেমা থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা শুধু অভিনয়েই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও নজির গড়লেন।

দক্ষিণী সিনেমা থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা শুধু অভিনয়েই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও নজির গড়লেন।

author-image
Naikun Nessa
New Update
Rashmika mandanna

শীর্ষ করদাতা হিসেবে উঠে এল রশ্মিকা মন্দানার নাম

শীর্ষ করদাতা হিসেবে উঠে এল রশ্মিকা মন্দানার নাম। দক্ষিণী সিনেমা থেকে বলিউড। দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় এই অভিনেত্রী শুধু অভিনয়েই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও নজির গড়লেন। কর্ণাটকের কোডাগু জেলায় চলতি অর্থবর্ষে সর্বাধিক আয়কর প্রদানকারী হিসেবে তাঁর নাম প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাঁকে সম্মান জানানো হয়েছে। তরুণ প্রজন্মের কাছে এটি ইতিবাচক প্রভাব ফেলেছে।

Advertisment

আরও পড়ুন: কলকাতার শীতে সুইজারল্যান্ডের ছোঁয়া! মোজা পরে ঘুম কোয়েল মল্লিকের, ফ্যানদের সতর্কবার্তা

রশ্মিকা মন্দানা স্বল্প সময়ে ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করে নিয়েছেন। ‘কিরিক পার্টি’, ‘গীতা গোবিন্দম’, ‘পুষ্পা’, ‘অ্যানিম্যাল’ সহ একাধিক হিট ছবির মাধ্যমে তিনি নিজের স্থান পাকা করে নিইয়েছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং বিভিন্ন প্রজেক্ট থেকেই তাঁর আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই মুহূর্তে দক্ষিণের সব চেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে রয়েছেন রশ্মিকা। অভিনেত্রী এখন  ছবিপিছু ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: জানুয়ারিতেই বাংলা ছবির বড় রিলিজ, মুক্তি পাচ্ছে ‘নারী চরিত্র বেজায় জটিল’, টেক্কা দেবে প্রজাপতি-২ কেও?


এদিকে রশ্মিকা মন্দানার বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। বিশেষ করে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। কখনও একসঙ্গে ভ্রমণ, কখনও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট, সব মিলিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। ২০১৮ সালে প্রথম একসঙ্গে ছবিতে কাজ করেন রশ্মিকা-বিজয়। এরপর থেকে বহু ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে, যদিও দু’জনের কেউই এখনও প্রকাশ্যে বিয়ের কথা বলেননি। রশ্মিকা বরাবরই বলেছেন, তিনি তাঁর ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান এবং সঠিক সময় এলে নিজেই সব জানাবেন।

বর্তমানে কাজেই পুরোপুরি মনোযোগী রশ্মিকা। সামনে রয়েছে একাধিক বড় বাজেটের ছবি। শীর্ষ করদাতা হওয়ার স্বীকৃতি এবং বিয়ে নিয়ে গুঞ্জন। দু’দিক মিলিয়ে রশ্মিকা মন্দানা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন: ২০২৬ সালে আসছে ‘বড় পরিবর্তন’, অভিকা কি অন্তঃস্বত্বা!

entertainment Entertainment News Rashmika Mandanna