/indian-express-bangla/media/media_files/2025/11/25/cats-2025-11-25-13-37-08.jpg)
সুখবর?
Ravi Dubey And Sargun Mehta: হিন্দি টেলিভিশনের অত্যন্ত ফেমাস দম্পতি রবি দুবে ও সরগুন মেহতা। কাজের সূত্রে প্রায়ই পেজ ৩ খবরে চর্চায় থাকেন রবি-সরগুন। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে লাইমলাইটে রয়েছেন রবি দুবে ও সরগুন মেহতা। দাম্পত্যের দীর্ঘ ১১ বছর পর সম্ভবত সন্তানসুখ লাভ করতে চলেছেন। মানিকন্ট্রোল-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১১ বছরের বিয়ের পর এবার সন্তান ধারণ করছেন সরগুন। বিগ বস ১৯-এ তাঁদের নতুন শো জুলিয়েট জাট্ট দি প্রচারে যুগলে হাজির ছিলেন। ইন্ডাস্ট্রির কানাঘুষো, প্রচারকার্য সেরেই হাসপাতালে গিয়েছিলেন। একসঙ্গে একটি হাসপাতালে দেখা যেতেই শুরু প্রেগন্যান্সির গুঞ্জন। যদিও এই প্রসঙ্গে এখনও একটি শবদ্ও খরচ করেননি রবি বা সরগুন।
চলতি বছরের মাঝামাঝি, এক সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমসকে সরগুন জানান বিয়ের পর প্রেগন্যান্সি ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখনও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করার জন্য সংগ্রাম জারি এবং তাঁর লড়াইটা একটু অন্যরকম। সরগুনের কথায়, 'আমি এটা বলছি না যাঁরা সন্তান ধারণে ইচ্ছিুক তাঁরা ভুল। প্রত্যেকের জীবনে আলাদা অগ্রাধিকার ও লক্ষ্য থাকে। কেউ ২৫ বছরেই সব অর্জন করে ফেলে আবার কেউ ৪০-এ। যখন আপনি নিজের ইচ্ছা ও লক্ষ্য পূরণে সন্তুষ্ট হন, তখনই অন্য কাউকে সুখ দিতে স্বচ্ছন্দবোধ করবেন। যখন নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চলে তখন সেটা সম্ভব নয়।'
আরও পড়ুন দশমীতে মায়ের বিসর্জনের আগেই সুখবর! ছেলের বয়স তিন বছর হতেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা সোনম?
রবি ও সরগুনের প্রথম দেখা টিভি শো ১২/২৪ করোল বাগ-এর সেটে। সেখান থেকে বন্ধুত্ব এবং ধীরে ধীরে সেই বন্ধুত্ব আরও গাঢ় হয়। সম্পর্ক গোপন রাখার চেষ্টা করলেও, অনুরাগীরা ঠিকই আন্দাজ করতে পেরেছিলেন। পরবর্তীতে রিয়্যালিটি শো নাচ বালিয়ে ৫-এ অংশ নেন। সেখানেই রবি তাঁর প্রিয়তমাকে চমকে দিয়ে সকলের সামনে প্রকাশ্যে প্রেম নিবেদন করেন। মঞ্চে রবি হাঁটু মুড়ে সরগুনকে প্রপোজ করতেই তিনি সম্মতি দেন। ২০১৩ সালে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
আরও পড়ুন সিলভার স্ক্রিন থেকে দূরে, ছেলের বয়স তিন বছর হতেই ফের মা হচ্ছেন সোনম! কবে ভূমিষ্ঠ হবে দ্বিতীয় সন্তান?
প্রেমের কাহিনি নিয়ে সরগুন এক সাক্ষাৎকারে বলেন, 'আমাদের পরিচয় ২০০৯ সালে আর আজও সেই অনুভূতিটা ঠিক একইরকম। আমরা খুব ভাল বন্ধু হিসেবে কাজ শুরু করেছিলাম এবং আজও অন্তরে সেই বন্ধুত্বই রয়েছে। তখনও আমরা একে অপরের কাজকে সম্মান করি। ও ভাল করলে আমি মনে করি আমি সফল হয়েছি আবার আমি ভাল করলে ওঁরও একই অনুভূতি হয়। উল্লেখ্য, রবি দুবেকে দেখা যাবে রণবীর কাপুরের বহু প্রতীক্ষিত ছবি রামায়ণ-এ।
আরও পড়ুন বিয়ের বছর ঘুরতেই শুরু নতুন অধ্যায়, বেবি বাম্প প্রদর্শন করে সুখবর 'পার্বতী' সোনারিকার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us