/indian-express-bangla/media/media_files/2026/01/13/rd-burman-and-sd-burman-2026-01-13-21-05-54.jpg)
যা বলেছিলেন তিনি সেদিন...
বলিউডের সঙ্গীতজগতে আরডি বর্মণ ও এসডি বর্মণ এমন এক পিতা-পুত্র জুটি, যাদের সৃষ্টি আজও তুলনাহীন। বহু দশক ধরে এই দুই কিংবদন্তির সুর বলিউডকে শাসন করেছে। কিংবদন্তি এসডি বর্মণের ছায়ায় জন্মালেও, আরডি বর্মণ নিজস্ব প্রতিভা ও সৃষ্টিশীলতা দিয়ে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানে নিজের অবস্থান পাকাপোক্ত করেছিলেন। সম্প্রতি পরিচালক শক্তি সামন্তের পুত্র অসীম সামন্ত, তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন করেছেন এবং বর্ণনা করেছেন কীভাবে আরডি বর্মণ প্রায়ই তাঁর বাবার উত্তরাধিকারের তুলনা ও চাপের মুখোমুখি হতেন।
রেডিও নাশার ইউটিউব চ্যানেলে আলাপচারিতায়, অসীম সামন্তকে তাঁর বাবার আইকনিক চলচ্চিত্রকর্মের কিছু অজানা উপাখ্যান শোনাতে বলা হয়। তিনি কাটি পতং (১৯৭০) এবং অমর প্রেম (১৯৭২)–এর সময়কার ঘটনা স্মরণ করেন। অসীম জানান, সেই সময় আরডি বর্মণকে প্রায়ই সমালোচনার মুখোমুখি হতে হতো। অনেকেই বলতেন, তাঁর সুর নাকি এসডি বর্মণের আগের রচনার সাথে মিলে যায়। এমনকি অমর প্রেম- এর একটি গান রেকর্ডিংয়ের সময়ও একই ধরনের মন্তব্য ওঠে।
রজঃস্বলা অবস্থায় শুটিং! স্তব্ধ ইউনিট! আজও পার্বতীর কাছে দুঃস্বপ্ন সেদিনের ঘটনা..
তিনি বলেন, যে তিনি কাটি পতং এবং অমর প্রেম- এর সমস্ত গানের রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন। ‘ইয়ে শ্যাম মাস্তানি’ গানের রচনাকালীন অন্যতম স্মৃতির কথা উল্লেখ করে অসীম জানান-আরডি বর্মণ তাঁর বাবার বসার ঘরেই সুরটি সাজিয়েছিলেন। সেই সময় এসডি বর্মণ উপস্থিত ছিলেন না, কিন্তু আরডি তাঁদের সামনে সুরটি পরিবেশন করেন। গান শুনে এসডি বর্মণ ফিরে এসে মন্তব্য করেন, “পঞ্চম জি, কুছ সুনা সুনা লাগ রহা হ্যায়”—অর্থাৎ, এটি আগেও কোথাও শুনেছেন বলে মনে হচ্ছে। তিনি সন্দেহ করেন, এটি কি কোনও পুরনো বাংলা গান? তখন আরডি বর্মণ, যে গানটি এসডি উল্লেখ করেছিলেন সেটিই গেয়ে শোনান, এবং সেটি আদতে এসডি বর্মণেরই পুরনো সৃষ্টি ছিল। মুহূর্তেই আরডি হেসে বলেন, “বাপ কা মাল হ্যায়”—অর্থাৎ, “এটা তো আমার বাবার কাজ!”
Toxic-Yash: যশের টক্সিকে ‘অশ্লীল দৃশ্য’, এএপি মহিলা শাখার অভিযোগে বাড়ছে চাপ
অসীম আরও বলেন, অ্যালবামের ‘ইন্টারলিউড’ অংশে আরডি বর্মণ তাঁর বাবারই পুরনো একটি গানের বাদ্যযন্ত্র ব্যবহার করেছিলেন। তখনও তিনি মজা করে একই কথা বলেন- ‘বাপ কা মাল’। অসীমের কথায়, “আমি বলেছিলাম, আমিও তো বাবার জিনিস ব্যবহার করছি। তাই দু’জনেই আসলে ‘বাপ কা মাল’ ব্যবহার করছি।”
শক্তি সামন্ত পরিচালিত অমর প্রেমে অভিনয় করেছিলেন রাজেশ খান্না, শর্মিলা ঠাকুর, সুজিত কুমার, বিন্দু দেশাই, মদন পুরী ও ওম প্রকাশ। এই ছবির সঙ্গীত আজও বলিউডের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us