/indian-express-bangla/media/media_files/2025/12/16/amitabh-bachchan-rekha-2025-12-16-11-24-54.jpg)
রেখা-অমিতাভের সেই প্রেম...
রেখা ও অমিতাভ বচ্চনের অন-স্ক্রিন কেমিস্ট্রি, আজও বলিউডের ইতিহাসে আলাদা করে আলোচিত। 'সিলসিলা' সহ একাধিক ছবিতে তাঁদের ঘনিষ্ঠতা শুধু পর্দাতেই সীমাবদ্ধ ছিল না, এমনটাই দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির অন্দরমহলের গুঞ্জন। সম্প্রতি এক কথোপকথনে, সেই সম্পর্কের নেপথ্যের স্মৃতি ভাগ করে নিয়েছেন ফ্যাশন ডিজাইনার বীনা রামানি, যিনি একসময় রেখার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বীনার দাবি, রেখা চেয়েছিলেন অমিতাভ তাঁদের সম্পর্ককে, প্রকাশ্যে স্বীকার করুন। কিন্তু সেই সময় জয়া বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকার দরুন এবং রাজনীতিতে পা রাখার প্রস্তুতির কারণেই, অমিতাভ তা করতে পারেননি।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বীনা রেখার শৈশবের প্রসঙ্গও তোলেন। তাঁর কথায়, সুপারস্টার বাবা জেমিনি গণেশনের সঙ্গে, জটিল সম্পর্ক রেখাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। "রেখা ছিলেন খুব শিশুসুলভ, ভীষণ সরল। জীবনে যদি কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা ছিল নির্দোষতার বশেই। খুব অল্প বয়সেই কাজ শুরু করায় সে তার শৈশব উপভোগ করতে পারেনি। মা–বাবার ভালোবাসার অভাব তার মনে গভীর ছাপ ফেলেছিল," বলেন বীনা।
Dev-Messi chaos Kolkata: কলকাতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত? মেসি কাণ্ডে উদ্বেগ প্রকাশ দেবের
অমিতাভের প্রতি রেখার অনুভূতি নিয়ে বীনা আরও স্পষ্ট ছিলেন। তাঁর মতে, রেখার গোটা জগতটাই তখন অমিতাভ বচ্চনকে কেন্দ্র করে ঘুরত। “রেখা বিশ্বাস করত, অমিতাভই তার আত্মার অংশ। তাদের মধ্যে এক ধরনের গভীর মানসিক যোগাযোগ ছিল। তবে অমিতাভের রাজনীতিতে যোগ দেওয়া এবং জনজীবনের সীমাবদ্ধতার কারণে, এই সম্পর্ক আর প্রকাশ্যে এগোতে পারেনি।
এই প্রেক্ষিতেই আসে রেখার বিয়ের অধ্যায়। বীনা জানান, তিনিই রেখাকে শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই সময় রেখা জীবনে স্থিতি ও নিরাপত্তা চাইছিলেন। ১৯৯০ সালের মার্চ মাসে দিল্লিভিত্তিক শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে রেখার বিয়ে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই, মুকেশ আত্মহত্যা করেন।
রেখার জীবন তাই শুধুই গ্ল্যামার আর সাফল্যের গল্প নয়- ভালোবাসা, প্রত্যাশা আর অপূর্ণতার এক গভীর মানবিক অধ্যায়ও বটে, যা আজও মানুষকে ভাবায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us