Raveena Tandon: প্রযোজকের অশালীন প্রস্তাব! 'রোজ রাতে রবিনা ঘর পাল্টাত', বিস্ফোরক দাবি রেণুকার

Raveena Tandon: রেণুকা সরাসরি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তিনি আরও জানান, "এই ইন্ডাস্ট্রিতে সবাই এতটা ভাগ্যবান নয়। অনেক সময় প্রস্তাব প্রত্যাখ্যান করলে প্রযোজকরা প্রতিশোধ নিতে পারেন..."

Raveena Tandon: রেণুকা সরাসরি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তিনি আরও জানান, "এই ইন্ডাস্ট্রিতে সবাই এতটা ভাগ্যবান নয়। অনেক সময় প্রস্তাব প্রত্যাখ্যান করলে প্রযোজকরা প্রতিশোধ নিতে পারেন..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
renuka

রবিনা-কে নিয়ে যা বললেন রেণুকা...

Raveena Tandon: 'হাম আপকে হ্যায় কৌন' এবং 'সার্কাস' ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত, অভিনেত্রী রেণুকা শাহানে, সম্প্রতি তার অভিনয়-জীবনের শুরুতে হওয়া এক তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে এক প্রযোজকের কাছ থেকে অশালীন প্রস্তাব পেয়েছিলেন, যা তাকে এবং তার পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছিল।

Advertisment

এক সাক্ষাৎকারে রেণুকা বলেন, "একজন প্রযোজক আমার বাড়িতে এসেছিলেন। হঠাৎ বলেন, যে তিনি বিবাহিত, তারপরেও চান আমি তাঁর সাথে একসাথে থাকি। তিনি বলেছিলেন, তিনি আমাকে প্রতি মাসে টাকা দেবেন এবং একটি শাড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করবেন। আমি এবং আমার মা হতবাক হয়ে যাই।" রেণুকা সরাসরি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তিনি আরও জানান, "এই ইন্ডাস্ট্রিতে সবাই এতটা ভাগ্যবান নয়। অনেক সময় প্রস্তাব প্রত্যাখ্যান করলে প্রযোজকরা প্রতিশোধ নিতে পারেন, অন্যদেরকে বলে দেন,  যেন তাকে কাজ না দেওয়া হয়- এটাই বিপদ।"

Salman Khan-Bigg Boss: সলমনের বিগ বসে ঝুলন-অঞ্জুম! বিশ্বকাপ জয়ের পরবর্তী ধাপ নিয়ে কতটা আশাবাদী তাঁরা?

Advertisment

রেণুকা বলেন, "অনেক ক্ষেত্রেই যারা হয়রানির শিকার হন, অভিযোগ করার পর তাদেরই আরও বিপদে পড়তে হয়- কখনও কাজ হারাতে হয়, কখনও পারিশ্রমিক বন্ধ হয়ে যায়। কিছু এমন গোষ্ঠীর মানুষ আছেন, যারা আরও কোণঠাসা করে দেয়।" #MeToo আন্দোলন সম্পর্কেও রেণুকা দুঃখ প্রকাশ করেন। তার মতে, "প্রথমে আন্দোলনটির প্রভাব প্রবল হলেও ৫-৬ বছর পর দেখা যাচ্ছে অভিযুক্তরাই আবার কাজ পাচ্ছেন, সবাই ভুলে যাচ্ছে। প্রমাণ না থাকলে অভিযোগকারীকেই সন্দেহ করা হয়।" 

'আমার প্রথম সন্তান', ঝড়, কেলেঙ্কারি সামলে ভালবাসা উজাড় করলেন বাঙালি অভিনেতা, চেনেন?

তিনি অভিনেত্রী রবীণা ট্যান্ডন-এর একটি অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। রেণুকার কথায়, "রবীণা বলেছিলেন, বাইরে শুটিংয়ের সময় তাঁরা প্রতিদিন ঘর পরিবর্তন করতেন, যাতে কেউ তাঁদের অবস্থান জানতে না পারে। রাতে অনেক সময় পুরুষ অভিনেতা ও প্রযোজকরা দরজায় কড়া নাড়তেন।" রেণুকার মতে, এই অভিজ্ঞতাগুলোই প্রমাণ করে যে ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য নিরাপত্তা ও সম্মান আজও একটি বড় প্রশ্নচিহ্ন।

Raveena Tandon Entertainment News Today