Rhea Chakraborty: বিতর্ক থেকে বিজয়, রিয়া চক্রবর্তীর পোশাক ব্র্যান্ডের টার্ন ওভার কত জানেন?

ব্র্যান্ডটি আগস্ট ২০২৪-এ অনলাইনে লঞ্চ হয় এবং ২০২৫ সালের জুনে, বান্দ্রার লিংকিং রোডে প্রথম অফলাইন স্টোর খোলে। রিয়া দ্বিধাগ্রস্ত থাকলেও, শৌভিকের জোরাজুরিতেই তারা স্টোরটি খোলেন...

ব্র্যান্ডটি আগস্ট ২০২৪-এ অনলাইনে লঞ্চ হয় এবং ২০২৫ সালের জুনে, বান্দ্রার লিংকিং রোডে প্রথম অফলাইন স্টোর খোলে। রিয়া দ্বিধাগ্রস্ত থাকলেও, শৌভিকের জোরাজুরিতেই তারা স্টোরটি খোলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rhea

রিয়ার ব্র্যান্ড সম্পর্কে জানেন?

Rhea Chakraborty: ২০২০ সাল শুধু কোভিড-১৯ মহামারীর স্মৃতি নয়, ভারতীয় বিনোদন জগতের জন্য ছিল গভীর শোকের বছর। ইরফান খান ও ঋষি কাপুর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করার পর প্রয়াত হন। আর সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, পুরো দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। রাজপুতের আত্মহত্যা ঘিরে প্রবল মিডিয়া ট্রায়াল, বিতর্ক ও ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন, তার বান্ধবী রিয়া চক্রবর্তী। জনমত ও তদন্তের চাপে তিনি অভিনয় থেকে সরে এসে, নিজের জীবন পুনর্গঠনের পথ খুঁজতে শুরু করেন।

Advertisment

এই পুনর্গঠনেরই বড় পদক্ষেপ ছিল রিয়ার পডকাস্ট 'Chapter 2' - যা পরবর্তীতে তাকে অনুপ্রাণিত করে নিজের পোশাকের ব্র্যান্ড 'Chapter 2 Drip' গড়ে তুলতে। ধারণাটি দাঁড় করানো হয়েছিল ‘জীবনকে দ্বিতীয় সুযোগ’ দেওয়ার দর্শনে- যারা অন্ধকার দিন পেরিয়ে নতুন করে দাঁড়াতে পেরেছেন, তাদের গল্প থেকেই রিয়া ও তাঁর ভাই শৌভিক অনুপ্রেরণা পান।

Sara Arjun: "আপনি দেবদূত"— রণবীর সিংকে উদ্দেশ্য করে সারার হৃদয়ছোঁয়া বার্তা

সিএনবিসি-টিভি১৮-কে রিয়া জানান, গ্রেপ্তার হওয়ার দিন তিনি যে টি-শার্ট পরেছিলেন, তাতেই লেখা ছিল- “Let’s smash the patriarchy, me and you...” সেই মুহূর্তেই তিনি উপলব্ধি করেন পোশাকও একধরনের কণ্ঠস্বর। যা মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দেয়। এই অনুভূতিই তাকে ফ্যাশন ব্র্যান্ড গড়ার স্বপ্ন দেখায়। রিয়া বলেন, বিতর্কের ফলে তিনি অভিনয় জগত থেকে ফোন পাওয়া বন্ধ করেন। আর ভাই শৌভিক, যিনি CAT-এ ৯৬% স্কোর করেছিলেন, তিনিও জেলে যাওয়ার কারণে উচ্চশিক্ষার সুযোগ হারান। এই কঠিন সময়েই ভাই-বোন সিদ্ধান্ত নেন, এমন কিছু তৈরি করবেন, যা মানুষকে আবার নিজের কণ্ঠ খুঁজে পেতে সাহায্য করবে। সেখান থেকেই জন্ম Chapter 2 Drip-এর।

Raj Chakraborty: রাজ চক্রবর্তীর ছবিতে না, কে ফিরিয়ে দিয়েছিলেন পরিচালককে?

ব্র্যান্ডটি আগস্ট ২০২৪-এ অনলাইনে লঞ্চ হয় এবং ২০২৫ সালের জুনে, বান্দ্রার লিংকিং রোডে প্রথম অফলাইন স্টোর খোলে। রিয়া দ্বিধাগ্রস্ত থাকলেও, শৌভিকের জোরাজুরিতেই তারা স্টোরটি খোলেন, যাতে একটি কমিউনিটি স্পেস তৈরি করা যায়। কিন্তু সবচেয়ে বড় চমক আসে যখন, কিশোর ও আশনি বিয়ানি ব্র্যান্ডটিকে ১ কোটি টাকার সিড ফান্ডিং দেন। রিয়া জানান, এই সিদ্ধান্ত একেবারেই অপ্রত্যাশিত ছিল, তবে তাদের ব্যবসার লাভ, বিনিয়োগকারীদের আস্থা এনে দেয়। বর্তমানে 'Chapter 2 Drip' -এর মূল্যায়ন প্রায় ৪০ কোটি টাকা ছুঁয়েছে।

ব্র্যান্ডটি ডেনিম, স্টেটমেন্ট টি-শার্ট, কো-অর্ড সেট সহ ১৭৯০ টাকা থেকে ৭৯৯০ টাকার রেঞ্জে পণ্য বিক্রি করছে। এবং ধীরে ধীরে দেশের দ্রুত-বর্ধনশীল ফ্যাশন ব্র্যান্ডগুলোর একটি হয়ে উঠছে।

Rhea Chakraborty Entertainment News Today