Riddhi Sen: 'ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না', স্বরূপ বিশ্বাসকে সোজাসুজি আক্রমণ ঋদ্ধির?

Riddhi Sen-Swarup Biswas: বরাবরের সক্রিয় ঋদ্ধি, তিনি নিজের কাজে যেমন পারদর্শী ঠিক তেমনই তিনি বেজায় ঠোঁটকাটা। ফেডারেশনকে ছেড়ে কথাও বলেননি তিনি।

Riddhi Sen-Swarup Biswas: বরাবরের সক্রিয় ঋদ্ধি, তিনি নিজের কাজে যেমন পারদর্শী ঠিক তেমনই তিনি বেজায় ঠোঁটকাটা। ফেডারেশনকে ছেড়ে কথাও বলেননি তিনি।

author-image
Anurupa Chakraborty
New Update
actor Riddhi sen on how people call him intellectual

কেন একথা বললেন তিনি? Photograph: (file)

টলিপাড়ার অন্দরে জোরাল অসন্তোষ। তাঁর কারণ? ফেডারেশনের সঙ্গে অভিনেতাদের লাগাতার সংঘর্ষ। একের পর এক অভিনেতারা অ-লিখিত বয়কট হচ্ছেন। তাঁর সঙ্গে সঙ্গে টেকনিশিয়ানদের সমস্যা তো রয়েছেই। ফেডারেশন বনাম অভিনেতা গণ্ডগোলে বলি হয়েছিলেন অনেক পরিচালক। তাঁর মধ্যে অনির্বাণ ভট্টাচার্য থেকে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য। তবে, এখানেই শেষ না। পরম পরে ঝামেলা মিটিয়ে নিলেও, শেষে দেখা গিয়েছে, অনির্বাণের পাশাপাশি এখন ঋদ্ধি সেন সেই তালিকায় জুড়েছেন। 

Advertisment

বরাবরের সক্রিয় ঋদ্ধি, তিনি নিজের কাজে যেমন পারদর্শী  ঠিক তেমনই তিনি বেজায় ঠোঁটকাটা। ফেডারেশনকে ছেড়ে কথাও বলেননি তিনি। তবে, তাঁর একটি মন্তব্য-ই তাঁকে চক্ষুশূল করে দিল। ঋদ্ধিকে নাকি তাঁর মন্তব্যের জন্যই ক্ষমা চাইতে বলা হয়েছে। এবং, অভিনেতা সাফ জানিয়েছেন, তাঁর ক্ষমা চাওয়া প্রাসঙ্গিক না। 

 Dev-Raj: 'বেশ করেছে দেব...', ঘাটালে মেগাস্টারের সঙ্গে রুক্মিণী, রাজ যা বললেন... 

ঋদ্ধির সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি কী জানালেন এই প্রসঙ্গে? অ-লিখিত বয়কট হয়ে কেমন অনুভূতি তাঁর? ঋদ্ধি হাসতে হাসতেই জানালেন, আসলে আমার একটি মন্তব্যের খাতিরেই আমায় ক্ষমা চাইতে বলা হয়। আমি এমন কিছুই বলিনি। আর স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমার মত-প্রকাশের স্বাধীন্তা আছে। তাই ফেডারেশন বলব না, একজন নির্দিষ্ট মানুষ, স্বরূপ বিশ্বাস, তাঁর নির্দেশে... টেকনিশিয়ানরা জানিয়েছেন যে, আমি যে যে ছবিতে বা সিরিজে কাজ করব, তাঁরা সেখানে যাবেন না। ফেডারেশন বা টেকনিশিয়ানদের সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। ওনার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, তাই।"

যদিও, তিনি যে পরমের পথে হাঁটছেন না, একথা সাফ জানালেন তিনি। অভিনেতার কথায়, আমি এমন কিছু করিই নি, যে ক্ষমা চাইতে হবে। তাই আমি ক্ষমা চাইব না। এখানেই শেষ না। ফেডারেশনের এই জোরজুলুম নিয়ে নানা প্রশ্ন উঠছে। পরিচালকরা নানা সমালোচনা করলেও শেষে গিয়ে হার মানতে বাধ্য হচ্ছেন। কিন্তু, এই প্রহসন কি লাগাতার চলবে? ঋদ্ধির কথায়... 

Dev-Subhashree: 'তুমি এলে বলেই', দেবের লড়াইয়ে পাশে থাকতে চান শুভশ্রী! ৩০ সেকেন্ডে বড় সিদ্ধান্ত নিলেন নায়িকা?

প্রাথমিক আমরা ভাবি হয়তো চলতেই থাকবে। তবে, যেটা হচ্ছে, এটা তো কারওর দোষেই হচ্ছে না। কেউ তো ভুল করেনি। সুতরাং লাগাতার চলবে এটা বলা যায় না। তাই, এটুকু বলতেই হয়, আমি এর আগেও নানা সরকার পক্ষের সম্পর্কে সমালোচনা করেছি, তখন আমায় এই নিয়ে কিছুই বলা হয়নি, এটা খুব অদ্ভুত। তবে, ক্ষমা আমি চাইব না।"

প্রসঙ্গে, এই সাপেক্ষেই স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। 

Entertainment News Today Swarup Biswas riddhi sen