Riddhi Sen: 'মানুষখেকো মৌলবাদী তাণ্ডব', বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য ঋদ্ধি সেনের

ন্যক্কারজনক ঘটনার শেষ নেই। বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলা থেকে সংবাদ পত্রের অফিসয জ্বালিয়ে দেওয়া, এমন এমন সব ঘটনা ঘটেছে, যাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতবর্ষ।

ন্যক্কারজনক ঘটনার শেষ নেই। বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলা থেকে সংবাদ পত্রের অফিসয জ্বালিয়ে দেওয়া, এমন এমন সব ঘটনা ঘটেছে, যাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতবর্ষ।

author-image
Anurupa Chakraborty
New Update
riddhi

কী বলছেন ঋদ্ধি?

উত্তপ্ত বাংলাদেশ। এবং খেয়াল করলে দেখা যাবে, সেখানে যেভাবে ভারত বিদ্বেষী নানা ধরণের ঘটনা ঘটছে, বা মন্তব্য শোনা যাচ্ছে, তা বেজায় সমস্যার। এমনকি, যে ঘটনা দিন দুয়েক আগে সেখানে ঘটেছে, এক সংখ্যালঘু হিন্দুকে জ্বালিয়ে দেওয়া হয় গাছে বেঁধে, এই দৃশ্য দেখে গা শিউরে উঠেছে গোটা দেশের। 

Advertisment

তাঁর সঙ্গে তো আর ন্যক্কারজনক ঘটনার শেষ নেই। বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলা থেকে সংবাদ পত্রের অফিসয জ্বালিয়ে দেওয়া, এমন এমন সব ঘটনা ঘটেছে, যাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতবর্ষ। এবং এই নিয়েই এবার মুখ খোলেন অভিনেতা ঋদ্ধি সেন।  তিনি সবরকম বিষয়েই নিজের বক্তব্য রাখেন, আর এবার যেন বেশ চমকে উঠেছেন তিনি। সঙ্গে সঙ্গে হতাশ-ও তিনি। ঋদ্ধি নিজের সমাজ মাধ্যমে সেইসব হৃদয় বিদারক ছবি পোস্ট করেছেন।

মাত্র ৪৬-এই থামল জেমস র‍্যানসনের জীবন, শোকস্তব্ধ অনুরাগীরা

তিনি লিখছেন, "বাংলাদেশে যে ভয়াবহ তান্ডব চললো তার বিরুদ্ধে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এবং আমাদের দেশের মানুষের,বিশেষ করে পড়শি বাংলার নাগরিকদের অবিলম্বে সোচ্চার হওয়া প্রয়োজন। বাংলাদেশের এক কাপড় কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে ঝোলানো হলো ফাঁসিতে। গায়ে লাগিয়ে দেওয়া হলো আগুন। হাজার হাজার মানুষখেকো মৌলবাদী উল্লাসে ভিডিও করলো সেই জ্বলন্ত শরীরের। বিহারের কাপড় বিক্রেতা মুহাম্মদ আথার হুসেইন সাইকেলের টায়ার খারাপ হয়ে যাওয়ার সাহায্য চাওয়ার উত্তরে খেলো জ্বলন্ত কাঠের বাড়ি,কান,আঙুল কেটে নেওয়া হলো তার,শরীরে ঢোকানো হলো লোহার রড ।" 

এখানেই থামলেন না ঋদ্ধি। অভিনেতাকে বলতে শোনা গেল, আরও কিছু প্রসঙ্গে। তিনি সোজাসাপ্টা বাংলাদেশে যা হচ্ছে, সেই ইস্যুকে মৌলবাদীদের নাড়াচাড়া বলেই উল্লেখ করেন। অভিনেতা আরও বলছেন... 

Priyanka Chopra Jonas: স্বামী হবে নিকের মত, প্রিয়াঙ্কার উপোস ভাঙতে পৌঁছে গিয়েছিলেন আকাশে!

"বাংলাদেশের হিন্দু,খ্রিস্টান,বৌদ্ধ,মুক্ত চিন্তার মানুষ,শিল্পী, সাংবাদিক,ধর্মনিরপেক্ষ নাগরিক,দিন আনি দিন খাই মেহনতি মানুষের এবং সর্বোপরি বাংলাদেশের ইতিহাসের শ্বাসরোধ করছে এই জঘন্য ইসলামিক মৌলবাদি জামায়াত গোষ্ঠী। বাংলাদেশের জনগণ,যাদের স্বতন্ত্রতা, সাহস আর ভালোবাসার ইতিহাস রুখে দিয়েছিল, পাকিস্তান আর আমেরিকার ভয়াবহ আগ্রাসন আর ঘৃনাকে,সেই স্বতন্ত্র নাগরিকদের, বর্তমানে সব থেকে বড় কর্তব্য হলো এই ইসলামী মৌলবাদি আগ্রাসনকে নিকেশ করা । মানুষের বিরুদ্ধে মানুষের ঘৃণার বিরোধী সকল মানুষ আজ সব দেশে সংখ্যালঘু,এই সময় নিজেদের সবটুকু ক্ষমতা দিয়ে প্রতিবাদ করুন । 

Bangladesh riddhi sen Entertainment News Today