/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Trinayani-Rii-feature.jpg)
মেগা সিরিয়ালে অভিনেত্রী ঋ। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
তিনি ঋ, তাঁর উপস্থিতি রীতিমতো উষ্ণতা ছড়ায় পর্দায়। সেই তিনিই 'খনার বচন' ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ করেন কিছু দিন আগে। এবার তিনি বেছে নিয়েছেন পরবর্তী সিরিয়াল 'ত্রিনয়নী'। 'সাই ভাই চম্পা' দেড় বছর চলার পর সেই স্লটেই আসতে চলেছে এই নতুন ধারাবাহিক। আর সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋ সেনকে।
'অভিনয় করার ক্ষিদে' থেকেই ধারাবাহিকে কাজ করছেন ঋ। তিনি জানাচ্ছেন, ''প্রচুর সিনেমা তো আসে না। কিন্তু, কাজ করার জন্য আমি রোজ বেরোতে চাই। সে জন্যেই ঠিকঠাক একটা হাউস খুঁজছিলাম। পেয়েও গেলাম''
ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রুতি দাসকে। তবে এই সিরিয়াল করতে এসে বেশ কিছু 'অদ্ভুত ঘটনা' ঘটছে ঋর জীবনে। তিনি এখন ধীরে ধীরে ধার্মিক হয়ে উঠছেন। তাঁর কথায়, ''অনেক বেশি শান্ত, শৃঙ্খলাপরায়ণ হয়ে গিয়েছি''। নেগেটিভ চরিত্রে অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছেন ঋ। আর সে জন্যই শান্ত, ঘরোয়া বউয়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আগামী ৪ মার্চ থেকে জি বাংলায় আসতে চলেছে 'ত্রিনয়নী'।
তবে মেগার কারণে নিজেকে অনেকটা ভাঙা-গড়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন ঋ। সাহসী চরিত্র থেকে বেরিয়ে বউয়ের ভূমিকায় অভিনেত্রী। দর্শক তো চমকাবেই! তবে অভিনেত্রী এখানে বাধ্য ছাত্রীর মতো। কস্টিউম ডিজাইনার, পরিচালক ঠিক যেভাবে দেখতে চাইছেন সেভাবেই পর্দায় ধরা দেবেন ঋ। তবে মেগায় অভিনয় করা যতটা সহজ বলে মনে করেছিলেন তা মোটেই ঠিক নয়, মেনে নিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন- কোলের এই শিশু ভবিষ্যতে ঋতুপর্ণার হিরো
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Trinayani-Rii-inline.jpg)
ত্রিনয়নী ধারাবাহিকে রঙ্গিতার ভূমিকায় ঋ। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
ঋয়ের মতে, টেলিভিশন চিরকাল থাকবে। ''আমি কোনও দিন নিজেকে বেঁধে রাখিনি, আর্ট ফিল্ম করেছি বলে মেগা করতে পারব না, এমনটা নয়। নিজের ওপর বিশ্বাস আছে যতক্ষণ আমি পর্দায় থাকব, দর্শক চ্যানেল বদলাবেন না'', বলছিলেন ত্রিনয়নীর রঙ্গিতা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us